01/07/2026
প্রভু...
محمد ميسور حسن
-আঁধার রজনীর চন্দ্রালোকে,
যখন তোমার চরণে লুটি;
হৃদয়ে শুধুই ভাসে তখন-
তুমি আকাশ ঝুলেছো বিনা খুঁটি।
তোমার খলিল পতিত অগ্নিকুণ্ডে,
সে আগুনও হয়ে শীতল।
তুমি মহান, তুমি দয়াময়,
তোমার সিজদাতেই মোরা অবিরল।
দিগন্তহীন সাগর, প্রবহমান নদ-নদী,
আর বিশাল পর্বতমালা বৃক্ষ সবি;
তুমি নিপুণ, এ সর্বস্বই
তোমার হাতে আঁকা ছবি।
প্রভু! তুমি শূন্যে ভাসাও পাখি,
আর পানিতে ভাসাও মৎস্য।
তুমি রহমান, তুমি রহিম,
এ মহাবিশ্বের তুমিই মূল উৎস।