08/08/2026
প্রথমে মিথ্যে আশার প্রদীপ জ্বালাও, তারপর মায়ার এমন এক গোলকধাঁধায় আবদ্ধ করো—যেখান থেকে ফেরার পথটুকুও একদিন বিস্মৃত হয়ে যায়।
শেষে সত্য যখন নির্মম নির্জনতায় এসে দাঁড়ায়, তখন শুধু নিজেকেই প্রশ্ন করি—স্বপ্ন দেখাটাই কি আমার অপরাধ ছিল, নাকি ভুল মানুষটির চোখে সত্য খুঁজে নেওয়া?
জীবন ফিনিক্স পাখির মতোই সুন্দর। শুধু মানুষগুলো কখনো কখনো মিথ্যেকেও এমন মায়াময় করে তোলে, যে সত্যের নিষ্ঠুর মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে—একটা গোটা জীবন কেটে যায় জীবনের অমোঘ নিয়মে!
— নৈঃশব্দের গল্প 🍂