07/08/2026
প্রতারক
প্রতারণা
প্রতারণামূলকভাবে
420(four twenty)ফট্টুয়ান্টি কি!!!
প্রতারণার শাস্তিঃ
পেনাল কোড ৪১৭ ধারা মতে
যে ব্যক্তি প্রতারণা করে, সেই ব্যক্তি যে কোন বর্ণনার কারাদণ্ডে-যাহার মেয়াদ এক বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে।
পেনাল কোড ৪১৮ ধারা মতে
অপরাধকারী যে ব্যক্তির স্বার্থ রক্ষা করিতে বাধ্য, সেই ব্যক্তির কোন অন্যায় ক্ষতি সাধিত হইতে পারে এইরূপ অবগতি মতে
প্রতারণা:
যে ব্যক্তি, এইরূপ অবগতি মতে প্রতারণা করে যে, সে তদ্দ্বারা প্রতারণাটি সেই লেনদেন সম্পর্কিত যে লেনদেনের ব্যাপারে ব্যক্তির স্বার্থ সংরক্ষণ করিবার জন্য কোন আইন বা আইনানুগ চুক্তি অনুযায়ী বাধ্য, সেই ব্যক্তির কোন অন্যায় ক্ষতি সাধন করিতে পারে, সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদণ্ডে-যাহার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে।
পেনাল কোড ৪১৯ ধারা মতে
অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করিবার শাস্তি:
যে ব্যক্তি অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করে, সেই ব্যক্তি যেকোন বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে।
পেনাল কোড ৪২০(four twenty)ধারা মতে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করিবার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করার যে শাস্তিঃ
যে ব্যক্তি প্রতারণা করে এবং তদ্দ্বারা অনুরূপ প্রতারিত ব্যক্তিকে কোন ব্যক্তির নিকট কোন সম্পত্তি সমর্পণ করিতে, অথবা কোন মূল্যবান জামানত কিংবা মূল্যবান জামানতে রূপান্তরিত হইবার যোগ্য কোন স্বাক্ষরিত বা সীলমোহরকৃত বস্তু প্রস্তুত, পরিবর্তন অথবা সম্পূর্ণরূপে বা অংশত বিনষ্ট করিবার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করে সেই ব্যক্তি যে কোন বর্ণনার কারাদণ্ডে-যাহার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হইতে পারে-দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবে।