BUET Drama Society

Contact the establishment

BUET Drama Society বুয়েটে নাট্যচর্চার প্রচার ও প্রসারে

বুয়েট ড্রামা সোসাইটি-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি নাট্য সংগঠন

১৯৯৬ সালে বুয়েটে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য গঠিত হয় "বুয়েট সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ"। তখন নাট্য চর্চাও এর অন্তর্ভুক্ত ছিল। এর পর ১৯৯৭ সালের ২৮ অক্টোবর নাট্য চর্চার জন্য একটি পৃথক সংগঠন 'বুয়েট ড্রামা সোসাইটি' গঠিত হয়
এ পর্যন্ত বুয়েট ড্রামা সোসাইটি প্রযোজনা


"কমলা কান্তের জবানবন্দি"
"পুষ্পা আসছে"
"অনস্তিত্বের উপকথা"
"এবং বিয়ে"
"কুহু যামিনী"
"বুড়ো শালিকের ঘাড়ে রোঁ"
"চোখে আঙ্গুলদাতা"
"ধর-মুন্ডুর আগাপাস্তালার কিসসা'
"চে'র সাইকেল"
"পেজগি"
"সিন্দুক"
"দূর ঘটনা"
পথনাটকঃ 'কৃষ্ণপক্ষ এবং আমরা'
"লেটার টু এ চাইল্ড নেভার বর্ন"
পথনাটকঃ 'মিছিল'
"দ্য মাউসট্র‍্যাপ"

একটি কর্মশালা- কাজী আরিফ, শিমুল ইউসুফ, আলি যাকের,এস.এম মহসিন, ডঃ এনামুল হক, লুবনা মামুন এর উপ্সস্থিতিতে

এ পর্যন্ত আমাদের সাথে নির্দেশনায় সহযোগিতা করেছেন-
কাজী চপল
শাহাদত হোসেন নিপু
ফয়েজ জহির এবং
বাকার বকুল
এবি সিদ্দিকি

আমাদের "বুড়ো শালিকের ঘাড়ে রোঁ" প্রযোজনা টি বাংলাদেশ টেলিভিশনে এবং জাতীয় নাটাশালার এক্সপেরিমেণ্টাল হলে প্রদর্শিত হয়েছে।
'দূর ঘটনা' নাটকের চারটি শো বুয়েট অডিটরিয়াম, জাতীয় নাট্যশালা ও শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হয়।
পথনাটক 'কৃষ্ণপক্ষ এবং আমরা' এর তিনটি শো হয় বুয়েট অডিটরিয়াম প্রাঙ্গণ, রবীন্দ্র সরোবর ও রাশান কালচার সেন্টারে...

৬-৮ এপ্রিল একটি নাট্য উৎসব আয়োজন বুয়েট অডিটোরিয়ামে
অংশগ্রহণে- জলসিঁড়ি(জা।বি।)
ULAB THEATER (ULAB), AUST DRAMA SOCIETY(AUST),
MIST, তীরন্দাজ নাট্যদল(ঢাকা বিশ্ববিদ্যালয়)
বুয়েট ড্রামা সোসাইটির প্রযোজনায় ছিল- পেজগী, "চে'র সাইকেল"

৬ ডিসেম্বর, ২০১১ তে বুয়েট ড্রামা সোসাইটি আয়েজন করে বার্ষিক নাট্যোৎসব। এতে মঞ্চায়িত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর "জলসিঁড়ি"র প্রযোজনা 'পাগলায়ন' ও 'সাধু লীলা'। একই সাথে মঞ্চায়িত হয় বুয়েট ড্রামা সোসাইটি'র প্রযোজনা "সিন্দুক", রচনাঃ শিশিরকুমার দাশ এবং নির্দেশনাঃ কাজী চপল।
২০১৩ সালে বুয়েট ড্রামা সোসাইটি আয়োজন করে ডিডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৩, এতে পারফর্ম করে বাকার বকুল রচিত ও নির্দেশিত নাটক দূর ঘটনা, এছাড়া এতে অংশ নেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে এন্ড ড্রামা ক্লাব আর নর্থান ইউনিভার্সিটি ও প্রাচ্যনাট স্কুল অব এক্টিং...
২০১৪ সালের ১৭-২১ সেপ্টেম্বর বুয়েট ড্রামা সোসাইটি আয়োজন করে ৫ দিন ব্যাপী গ্রামীণফোন-বুয়েট ড্রামা সোসাইটি নাট্যোৎসব-২০১৪, এই ফেস্টিভ্যালে বুয়েট ড্রামা সোসাইটি পারফর্ম করে 'দূর ঘটনা' ও 'সিন্দুক', এছাড়া দেশসেরা নাট্যদল প্রাচ্যনাট, আগন্তুক রেপার্টরি ও বটতলা পারফর্ম করে 'কিনু কাহারের থেটার', 'অন্ধকারে মিথেন' ও 'দ্যা ট্রায়াল অব মাল্লাম ইলিয়ার' মত অসাধারণ কিছু নাটক...
এছাড়া বুয়েট ড্রামা সোসাইটি প্রতি টার্মের শুরুতে আয়োজন করে নাট্যকর্মশালা যেখানে ট্রেইনার হিসাবে থাকেন ডঃ ইনামুল হক, ফয়েজ জহির, বাকার বকুল, কাজী চপলসহ দেশসেরা নাট্যব্যক্তিত্বরা...

When stagecraft meets rhythm, something incredible happens. ✨Unfold: The Language of Movement brought together BUET Dram...
24/09/2026

When stagecraft meets rhythm, something incredible happens. ✨

Unfold: The Language of Movement brought together BUET Drama Society × BUET Dance Club for an unforgettable afternoon of expression, physical exploration, laughter, and a touch of beautiful chaos!

From theatrical traditions and physical storytelling to letting loose in improv, Mirror Game, Simon Says, Killer Game, and beyond - the workshop pushed us outside our comfort zones, broke down inhibitions, and reminded us just how powerful collaborative movement can be on stage.

A massive thank you to the wonderful facilitators Sithi Esra Ritchil, Kathak Biswas Joy, and Shahi Farzana Tanzim Mimi for leading such an energetic and insightful session, and heartfelt appreciation to our friends at BUET Dance Club and every participant who brought their raw energy and openness to the floor.

This marked our first official collaboration together, and it certainly won’t be the last. Here’s to creating more spaces to unlearn, learn, and dive deeper into the craft of performance.

Missed out on this one? Keep your eyes peeled—we’re just getting started. 👀🎭

Unfold: The Language of Movementবুয়েট ড্যান্স ক্লাব × বুয়েট ড্রামা সোসাইটিনাচ, গান, থিয়েটার আর এক্সপ্রেশনের মেলবন্ধনে এই...
21/09/2026

Unfold: The Language of Movement
বুয়েট ড্যান্স ক্লাব × বুয়েট ড্রামা সোসাইটি
নাচ, গান, থিয়েটার আর এক্সপ্রেশনের মেলবন্ধনে এই প্রথম যৌথভাবে আয়োজিত হচ্ছে একটি বিশেষ ইন্টার‍্যাক্টিভ ওয়ার্কশপ! প্রাচ্য ও পাশ্চাত্যের পারফর্মিং আর্টসের তত্ত্বের পাশাপাশি থাকছে Improv, Mirror Game, Simon Says-এর মতো দারুণ সব প্র্যাক্টিক্যাল অ্যাক্টিভিটি।
পরদিন বুধবার ছুটি থাকায় সপ্তাহের ক্লান্তি ভুলে রিফ্রেশমেন্টের জন্য মঙ্গলবারের এই সন্ধ্যাটি হতে পারে সেরা সুযোগ। ওয়ার্কশপটি সবার জন্য উন্মুক্ত—পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই!

✨ রেজিস্ট্রেশন সবার জন্য সম্পূর্ণ ফ্রি
✨ অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট ও স্ন্যাক্স

📅 তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার)
⏰ সময়: বিকেল ৫:৪৫ – রাত ৮:০০
📍 স্থান: বুয়েট সেমিনার রুম
🔗 রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/nEVV9xN9UqgqpfVW6
দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে আপনার আসন নিশ্চিত করুন!

A collaboration between BUET Dance Club and BUET Drama Society Date: 22nd September, Tuesday Time: 5:45 pm Certificates will be provided upon participation!

For the first time, BUET Drama Society and BUET Dance Club are coming together for an interactive workshop that explores...
20/09/2026

For the first time, BUET Drama Society and BUET Dance Club are coming together for an interactive workshop that explores the language of movement through dance, music, theatre and expression.

The workshop will bring together both the theory and practice of performing arts, giving you an opportunity to learn, experiment, and discover new ways of approaching performance.

🌏 THEORETICAL SESSION
We’ll explore the contrasting theatrical traditions of the Orient and the Occident - their philosophies, aesthetics, approaches to performance, and the different ways they understand movement and expression.

🎭 PRACTICAL SESSION
And then, it’s time to put those ideas into practice!

Expect an engaging session filled with Simon Says, Killer Game, Mirror Game, Improv, and other fun group activities designed to get you moving, thinking, reacting and creating together.

Whether you’re a dancer looking to expand your expression, improvisation, body awareness and stage presence, or a theatre enthusiast interested in exploring physical expression, movement and non-verbal storytelling, there’s something for you to take away from this workshop.

And you don’t need to be an experienced performer to join. Come with an open mind, meet new people, and be ready to learn, play and explore.

📅 Date: 22 September 2026
⏰ Time: 5:45 PM - 8:00 PM
📍 Venue: BUET Seminar Room

✨ Register now to secure your spot: https://forms.gle/nEVV9xN9UqgqpfVW6

Come be a part of an evening where dance meets theatre, movement meets expression, and learning meets play.

BUET Drama Society × BUET Dance Club
Unfold: The Language of Movement

গত ২০ আগস্ট ২০২৬ মঞ্চস্থ হলো বুয়েট ড্রামা সোসাইটির ১৭তম প্রযোজনা “নেকলেস”।রচনা: আলী তারেকনির্দেশনা: এবি সিদ্দিকিসহকারী প...
07/09/2026

গত ২০ আগস্ট ২০২৬ মঞ্চস্থ হলো বুয়েট ড্রামা সোসাইটির ১৭তম প্রযোজনা “নেকলেস”।
রচনা: আলী তারেক
নির্দেশনা: এবি সিদ্দিকি
সহকারী পরিচালক: ফুয়াদ বিন ইদ্রিস

মঞ্চে যারা গল্পটিকে জীবন্ত করেছেন এবং নেপথ্যে থেকে যারা প্রতিটি মুহূর্তকে সম্ভব করেছেন - বুয়েট ড্রামা সোসাইটির পক্ষ থেকে তাঁদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

🎭 অভিনয়ে ও চরিত্রে
চাইরানা, ওষুধওলা - শেখ সাবাব আজাদ
ডিম বিক্রেতা, ভিড়ের লোক - মোঃ মিনহাজুর রহমান
ধাক্কা লাগা ব্যক্তি, ভিড়ের লোক - আহলান মালিক
সেলেসা - সামিয়া মেহনাজ মালিহা
সহচরি, ভিড়ের লোক - সুলায়হা তারজিয়া
মাবরুজ - আহাদ আলভী
শারমিন - জান্নাতুল ফেরদৌস মুক্তি
লুঙ্গিওয়ালা, ভিড়ের লোক - সুখময় সাহা কল্প
আরিফ - রাফিন আবেদিন
সারেং - চৌধুরী মুইনুর রহমান
মশা রউফ করিম - আহনাফ তাজওয়ার নির্জন
মোখলেস, দারোগা - আরিয়ান বাশির

🎬 নেপথ্যে ও কারিগরি সহযোগিতায়
সংগীত - প্রিয়ম মজুমদার
মঞ্চ ও সামগ্রী (Set & Props) - স্বাতী ভদ্র, এবি সিদ্দিকি
আলোক পরিকল্পনা - মোখলেসুর রহমান, সাদিয়া আরেফিন হক
পোশাক পরিকল্পনা - সুলায়হা তারজিয়া
পোস্টার ডিজাইন - ফেরদৌস আলম, জ্যোতি সিংহ
অন্যান্য সহযোগী - সুমাইয়া ইসলাম নিতু, মাহদী মুনতাসির, নিয়ামত আলম, জুহায়ের ফাহিম, জয় সরকার

আর যারা দর্শকসারিতে বসে আমাদের সঙ্গে এই গল্পের যাত্রায় ছিলেন - আপনাদের ভালোবাসা ও উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

নাটকের হাসি, কৌতুক, ছদ্মবেশ আর চমকের আড়ালে মানুষ ও সমাজকে নতুন করে দেখার যে চেষ্টা ছিল, আশা করি তার কিছুটা হলেও আপনাদের সঙ্গে থেকে যাবে।

নাট্যচর্চার এই পথচলায় সামনে আরও নতুন গল্প, নতুন চরিত্র ও নতুন প্রযোজনা নিয়ে ফিরে আসবে বুয়েট ড্রামা সোসাইটি।
আবার দেখা হবে মঞ্চে। 🎭

চলছে সদস্য সংগ্রহ:
https://forms.gle/PjS7S1aqihyMyDZj9

22/08/2026
Got featured on Khepa-ক্ষ্যাপা
21/08/2026

Got featured on Khepa-ক্ষ্যাপা

সমাজের মধ্যবিত্ত ভণ্ডামি, ঠুনকো অহংকার ও প্রান্তিক মানুষের বেঁচে থাকার জটিল মনস্তত্ত্ব নিয়ে নাট্যকার আলী তারেক রচনা করেছেন নতুন মঞ্চনাটক ‘নেকলেস’।

আজ বৃহস্পতিবার নাটকটির মঞ্চায়ন হবে বুয়েট অডিটোরিয়ামে। বুয়েট ড্রামা সোসাইটির ১৭তম প্রযোজনা হিসেবে নাটকটির নির্দেশনা দিয়েছেন এ বি সিদ্দিকি।

নদীর বুকে ভাসমান যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি মুরগিমারা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘নেকলেস’-এর গল্প। লঞ্চের ভেতরে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সমাগমের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি।

নাটকটির মাধ্যমে সমকালীন সমাজের পরিচিত কিছু অসঙ্গতিকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ক্ষ্যাপা/ ২০ অগাস্ট ২০২৬

Address

BUET Auditorium Complex, BUET
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUET Drama Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to BUET Drama Society:

Shortcuts

Share