13/10/2026
অনেক জমে যাওয়া বেদনা
সহ্য করতে করতে
হয়তো কেউ এমন কিছু
করে ফেলতেই পারে
যা তার করার কথা নয়!
সবাই মনে করে,
যে নিরবে চুপ করে সহ্য করে
তাঁর বোধহয় তা সহ্য হয়েই গ্যাছে।
কিন্ত্ প্রত্যেক টা বিষয়ের
একটা চাপা বাধ ভাঙা
কার্যকারিতা আছে,
যা নানান ভাবে মানুষ প্রকাশ করে থাকে।
সেটাতে ভুল হতেই পারে।
কিন্তু সেই ভুলটার জন্য দায়ি অন্যরা!
সে ক্ষেত্রে প্রত্যেকেই দোষী ।
শুধু একজন নয়!
তাই নিজের দিকে তাকাও ,
নিজেকে বাঁচাতে এবং বাঁচতে শেখো।
কারন সময়টা কখনোই
থেমে থাকেনা কারো জন্য,
নিজেকে এমন করে চালাতে শেখো,
যেন সব সহ্য করবার প্রয়োজন ফুরায়।
দায়িত্ব শুধু তোমার একার নয়…
ফাহমিদানবী💐