অদক্ষ লেখক

অদক্ষ লেখক প্রেয়সীর চোখ যেনো মহাবিশ্বের উজ্জ্বল নক্ষত্র

মানুষের অর্ধেক সৌন্দর্য; তার কথায় প্রকাশ পায়! নন-স্টপ কথা থেকে যোগাযোগহীনতা, চ্যাটলিস্টের শুরুর নাম থেকে ব্লকলিস্ট, মোমে...
25/05/2026

মানুষের অর্ধেক সৌন্দর্য; তার কথায় প্রকাশ পায়!

নন-স্টপ কথা থেকে যোগাযোগহীনতা, চ্যাটলিস্টের শুরুর নাম থেকে ব্লকলিস্ট, মোমেন্ট থেকে মেমোরিজ, প্রিয় নাম থেকে Facebook User, রিলস আদান প্রদান থেকে রিলেটেড রিলস দেখে তার শূন্যতা অনুভব। অচেনা থেকে চেনা, এরপর পুনরায় অচেনা। দুঃখের গল্প বলা থেকে সেই দুঃখের গল্প হয়ে যাওয়া।জীবনের কিছু ঘটনা থাকে এমন, হঠাৎ করেই অনেক চেনা জানা বাড়ে, কথা হয়, স্মৃতি জমে দিনের পর দিন, মাসের পর মাস, এরপর আবার সব থেমে যায়।

মানুষ থাকে না, কিভাবে যেন হারিয়েই যায় !

প্রিয় প্রাক্তন........ 🍁আজ হঠাৎ ক্যালেন্ডারের পাতা ওল্টাতে গিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। হিসেব করে দেখলাম, আমাদের সেই ৬ বছর...
25/05/2026

প্রিয় প্রাক্তন........ 🍁

আজ হঠাৎ ক্যালেন্ডারের পাতা ওল্টাতে গিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। হিসেব করে দেখলাম, আমাদের সেই ৬ বছরের সম্পর্কে তোমার মুখটা আমি সরাসরি দেখার সুযোগ পেয়েছি মাত্র ৭ বার। ভাবা যায়? ২১৯০ দিনে মাত্র ৭.টা দিন!

আমাদের ভালোবাসাটা কখনো কফিশপের আড্ডায় কিংবা রাস্তার মোড়ে হাত ধরে হাঁটায় গড়ে ওঠেনি। আমাদের ভালোবাসা গড়ে উঠেছিল ফোনের ওপাশে থাকা তোমার কণ্ঠস্বরে, মাঝরাতে টেক্সট মেসেজের টুংটাং শব্দে আর ভিডিও কলের সেই ঝাপসা স্ক্রিনে। আমরা একে অপরকে ভালোবেসেছি অদৃশ্য এক সুতোয় টান খেয়ে, যেখানে ছোঁয়াছুঁয়ির চেয়েও অনুভূতির গভীরতা ছিল অনেক বেশি।

জানো, ওই ৭.টি দিন যখন আমরা মুখোমুখি হয়েছিলাম, তখন মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। সেই ৬ বছরের সব জমানো কান্না, সব না পাওয়া আর সব অপেক্ষা যেন ওই কয়েকটা ঘণ্টার জন্য তোলা ছিল। ৭. বার দেখা হওয়া মানে তো শুধু দেখা হওয়া নয়; ৭. বার তোমাকে হারাবার ভয়ে কুঁকড়ে যাওয়া, আর ৭. বার বুক ফেটে বিদায় জানানো। স্টেশনে বা বাস স্ট্যান্ডে যখন তুমি বিদায় নিতে, তখন মনে হতো আমার শরীরের অর্ধেকটা অংশ তোমার সাথে চলে যাচ্ছে।

বাকি ২১৮৩ দিন আমি শুধু তোমার গলার আওয়াজ সম্বল করে বেঁচে ছিলাম। অসুস্থ হলে তুমি কপালে হাত দিয়ে দেখতে পারোনি, শুধু ফোনের ওপাশ থেকে বলতে, "নিজের খেয়াল রেখো।" আমি কাঁদলে তুমি চোখের পানি মুছিয়ে দিতে পারোনি, শুধু বলতে, "কেঁদো না, আমি তো আছি।" অথচ আজ যখন তুমি সত্যিই নেই, তখন এই ৬ বছরের দীর্ঘ অপেক্ষার পাহাড়টা আমাকে পিষে ফেলছে।

মানুষ বলে, "অল্প কয়েকবারই তো দেখা হয়েছে, ভুলে যাওয়া তো সহজ।" তারা জানে না, যে মানুষকে ছোঁয়া যায় না, তাকে ভুলে যাওয়া আরও বেশি কঠিন। কারণ তাকে আমরা রক্ত-মাংসে নয়, বরং আত্মায় লালন করি। ৬ বছরে মাত্র ৭ বার দেখা হওয়া সেই মানুষটা আমার জীবনের এমন এক ক্ষত হয়ে রইল, যা হয়তো সারাজীবন দগদগে থেকে যাবে।

তোমার দেওয়া ওই ৭.টি দিনের স্মৃতি সম্বল করেই হয়তো বাকি জীবনটা পার করে দেব। ভালো থেকো তুমি, তোমার নতুন পৃথিবী আর নতুন মানুষদের নিয়ে। আমার এই দীর্ঘ ৬ বছরের অপেক্ষার গল্পটা না হয় আমার কাছেই জমা থাক।

✍️..রাকিব হোসাইন

চায়ের প্রতিটি চুমুকে লুকিয়ে থাকে— স্মৃতি, অনুভূতি আর একফোঁটা প্রশান্তি।আজকের দিনটা হোক প্রিয় চায়ের জন্য।
21/05/2026

চায়ের প্রতিটি চুমুকে লুকিয়ে থাকে— স্মৃতি, অনুভূতি আর একফোঁটা প্রশান্তি।

আজকের দিনটা হোক প্রিয় চায়ের জন্য।

20/05/2026

❤️‍🩹❤️

Address

মোহাম্মদপুর, ঢাকা বাংলাদেশ
Dhaka
১২০৭

Website

Alerts

Be the first to know and let us send you an email when অদক্ষ লেখক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category