Mumtahina -ممتحنة

Mumtahina -ممتحنة Capturing ayahs, feelings & faith
through words, colors, and light.. ✨🪷

কত সহজেই বিষন্নতায় মন ক্লান্ত হয়ে পরে, অচেনা ব্যথায় বুকের ভিতর ভারী বোধ করি! চোখের কোণে অশ্রু জমাই নয়তো কৃষ্ণচূড়ার ...
16/07/2026

কত সহজেই বিষন্নতায় মন ক্লান্ত হয়ে পরে, অচেনা ব্যথায় বুকের ভিতর ভারী বোধ করি! চোখের কোণে অশ্রু জমাই নয়তো কৃষ্ণচূড়ার মতোই রক্ত বর্ণে রাঙিয়ে তুলি কেমন! কত তুচ্ছ ই না সে বিমর্ষতা!
কি অদ্ভুত, আমরা বুঝি কিন্তু নিজেদের বোঝানোর শক্তি কখনোই খুঁজে পাই না।
অথচ, অবুঝ শিশুদের মনের শক্তি অনেক বেশি। ওদের কেউ বকলে বা মারলেও ওদের আচরণে দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে না। দিব্যি হেসে খেলে বেলা কাটিয়ে দেয়। কত নিষ্পাপ ঐ মুখগুলো। ওদেরকে ভালোবাসতে না পারাটাই বরং পাপ, দূর্ভাগ্য কিছু মানুষের।
মুমিনের আচরণ ও অনুরূপ হ‌ওয়া উচিত। সামান্য কারনে তার আচরণ বদলাতে পারে না। তার ঈমান আর আখলাক তো পর্বতসম দৃঢ় হতে হবে। এই দৃঢ়তা আসে আল্লাহর সন্তুষ্টির উপর তাওয়াক্কুল থেকে। সর্বাবস্থায় আল্লাহর কাছে পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করতে পারলে দুনিয়ার ঠুনকো কোনো কিছু আর হৃদয়কে প্রভাবিত করতে পারে না। তখন সুখ হয়ে যায় এক অনিবার্য শক্তি যা আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের উপহার দেন।
আল্লাহ তাআলা বলেন, "এবং তাদের কোন ভয় নেই ও তারা দুঃখিত হবে না।" ২:১১২

Mumtahina -ممتحنة

Sometimes you have to remain silent, even while your heart is screaming. A cry that Allah hears, though no one in this w...
11/07/2026

Sometimes you have to remain silent, even while your heart is screaming. A cry that Allah hears, though no one in this world does.

AyahAura

আল-বাকারাহ ২:১১২بَلٰي  مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪ وَلَا خَوْفٌ عَل...
07/07/2026

আল-বাকারাহ ২:১১২

بَلٰي مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ

অবশ্যই যে ব্যক্তি আল্লাহর নিকট বিশুদ্ধচিত্তে আত্মসমর্পণ করে, [১] তার প্রতিদান তার প্রতিপালকের কাছে রয়েছে এবং তাদের কোন ভয় নেই ও তারা দুঃখিত হবে না।

"And establish prayer and give zakah, and whatever good you put forward for yourselves—you will find it with Allah. Inde...
05/07/2026

"And establish prayer and give zakah, and whatever good you put forward for yourselves—you will find it with Allah. Indeed, Allah is All-Seeing of what you do."
— Qur'an 2:110

আল্লাহ তাআলা বলেন,"আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই তা অত্যন্ত কঠিন, তবে মুত্তাকিদের জন্য...
04/07/2026

আল্লাহ তাআলা বলেন,
"আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই তা অত্যন্ত কঠিন, তবে মুত্তাকিদের জন্য নয়।"
— কুরআন ২:৪৫

কারা এই মুত্তাকি ?
"যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের রবের সাক্ষাৎ লাভ করবে এবং তাঁরই কাছে ফিরে যাবে।"
— কুরআন ২:৪৬

অর্থাৎ, যদি হঠাৎ কোনো অজানা বিপদ সংকেত দিয়ে যায়, অথবা অসহনীয় ব্যথায় হৃদয়ে রক্তক্ষরণ হয়, নয়তো ভীষণ একলা জীবনটা যখন টেনে নেওয়াটাই দায়...
তখন এক চিলতে ধৈর্য্য আর সিজদায় ঝরানো দু ফোঁটা অশ্রু জল! এইটুকুই তো যথেষ্ট একজন মুমিনের জন্য।।।

AyahAura ❤️‍🩹🌷

أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ“তোমরা কি ...
03/07/2026

أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنسَوْنَ أَنفُسَكُمْ وَأَنتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ

“তোমরা কি মানুষকে সৎকাজের নির্দেশ দাও, অথচ নিজেদেরকেই ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ কর। তবে কি তোমরা বুঝো না?” (সূরা আল-বাকারা, ২:৪৪)

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ"এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; এটি মুত্তাকীদের জন্য ...
02/07/2026

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ

"এটি সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; এটি মুত্তাকীদের জন্য পথপ্রদর্শক।"
— সূরা আল-বাকারা , আয়াত: ২

🌹❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mumtahina -ممتحنة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category