AyahAura

AyahAura Capturing ayahs, feelings & faith
through words, colors, and light.. ✨🪷

যোহরের পূর্বে চার রাকাত নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,“এটি এমন একটি সময় যখন আসমানের দরজাগুলো খোলা হয়, আর আমার এক...
03/06/2026

যোহরের পূর্বে চার রাকাত নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“এটি এমন একটি সময় যখন আসমানের দরজাগুলো খোলা হয়, আর আমার একান্ত ইচ্ছা যে এই দরজাগুলো দিয়ে আমার নেক আমল উপরে উঠুক।”
— Jami at-Tirmidhi

28/05/2026

“তাদের নিকট আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত এবং রক্ত; বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
— The Quran, সূরা আল-হাজ্জ ২২:৩৭

🪷✨  ....تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
27/05/2026

🪷✨ ....تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ

“নিশ্চয়ই আমি আমার দুঃখ ও বেদনা তো কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি।”সূরা ইউসুফ : আয়াত ৮৬
26/05/2026

“নিশ্চয়ই আমি আমার দুঃখ ও বেদনা তো কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি।”
সূরা ইউসুফ : আয়াত ৮৬

বসন্ত এসে গেছে।  শত বর্ণের কত জাতের ফুলেরাসব যেমন বসন্তকে সাজায়, তেমনি নানা বর্ণের নানা জাতের মানুষ এখন কাবার প্রাঙ্গণে ...
25/05/2026

বসন্ত এসে গেছে।
শত বর্ণের কত জাতের ফুলেরাসব যেমন বসন্তকে সাজায়, তেমনি নানা বর্ণের নানা জাতের মানুষ এখন কাবার প্রাঙ্গণে এক স্নিগ্ধ শূভ্রতা ছড়িয়ে দিচ্ছে প্রতিদিন । কাফন গায়ে জড়ানো লোকগুলোর চোখে মুখে কেমন পবিত্রতার ঝলকানি। ঠিক যেভাবে নূর ঠিকরে ওঠে তেমন। লাব্বাইক। আল্লাহুম্মা লাব্বাইক। একই কন্ঠে একাত্ম সবাই। জান্নাতি সুরের মূর্ছনায় ভিতরটা কেমন শিহরিত হয়ে উঠে। "আমরা তো আল্লাহর ই এবং তাঁর কাছেই ফিরে যাব।" হ‍্যাঁ, হৃদয়ের বসন্ত এসে গেছে। শুনতে কি পাও তার পদধ্বনি?

একটা সকাল আমারও হোক, যেদিন খুব বৃষ্টি থাকবে।
আমি আর আমার রব.. কি অপূর্ব সে বন্ধন !
মাহরাম "زوج" এর সাথে একদৃষ্টে অপলক তাকিয়ে থাকবো বাইতুল্লাহর দিকে। দুজনের রেটিনায় আঁকবো বাইতুল্লাহর বাস্তব প্রতিবিম্ব , মস্তিষ্কের ভিসুয়‍্যাল কর্টেক্স এ দেখবো তার ছবি। নিউরনে সব স্মৃতি মুছে যাবে, শুধু স্থাপন করবো রবকে।
তখন ২০ টি রহমত আমাদের হয়ে যাবে। আমাদের وَلَد ও এর সাক্ষী হয়ে রবে। তার গুঞ্জনে আবাবিল পাখিও এসে বন্ধু হবে ।
إِنْ شَاءَ ٱللَّٰهُ

৯ জিলহজ্ব..
এই শ্রেষ্ঠ দিনটি আমাদের হোক, যেদিন দিনের বেলায় আমার রব শেষ আসমানে নেমে আসবেন। আর বলবেন, " তারা কি চায়? "
সেদিন আরাফাতের ময়দানে আমি আমার রবকে চেয়ে নেবো।

AyahAura

সূরা ইখলাস থেকে আমরা জানি যে আল্লাহ এক ও অদ্বিতীয়। তার সমকক্ষ আর কেউ নেই। ইসলাম থেকে আমরা এটা বিশ্বাস করি। কিন্তু যুক্ত...
25/05/2026

সূরা ইখলাস থেকে আমরা জানি যে আল্লাহ এক ও অদ্বিতীয়। তার সমকক্ষ আর কেউ নেই। ইসলাম থেকে আমরা এটা বিশ্বাস করি। কিন্তু যুক্তিসঙ্গত কারণ কি কখনো খুঁজেছি?

আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান। তার সৃষ্টি ও নেই , ধংস নেই।

সকল কিছুর একটা শুরু আছে। এত এত সৃষ্টি এমনিতেই হতে পারে না। একজন স্রষ্টা থাকতেই হবে (Necessary being) যিনি সকল কিছুর শুরুতে ছিলেন, আছেন।

একাধিক স্রষ্টা থাকাও অসম্ভব ।
দুজন অসীম থাকা সম্ভব নয়। যদি দুজন অসীম থাকে আর তারা ক এবং খ হয় , ক যদি চায় তার অসীম ক্ষমতা দিয়ে খ কে ধংস করতে পারে কারণ সে অসীম। তাহলে খ অসীম না। আর যদি অসীম হয় তবে ক তাকে ধংস করতে পারবে না। তাহলে ক অসীম না। কেউ যদি কাউকে ধংস করতে না পারে তবে কেউ অসীম না। আর উভয়েই অসীম হলে তারা একে অপরকে ধংস করতে পারবে। যে ধংস হয় সে আল্লাহ নয়।সে আবার অসীম হয় কিভাবে?

> “যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য উপাস্য থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।”
(সুরা আল-আম্বিয়া ২১:২২)

আমার যুক্তিটা তাওহীদের দার্শনিক প্রমাণ (Burhan al-Tamanu‘) নামের ক্লাসিক ইসলামিক পদ্ধতি ।
যেটা আল-গাজালি, ইবন সিনা, ও ইবন রুশদর মতো চিন্তাবিদরা ব্যবহার করেছেন।

Sometimes curiosity brings a lot❣️

AyahAura

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AyahAura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category