10/08/2026
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' পালন উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ এর দুই গুণী সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপ শুভেচ্ছা!
তাদের অসাধারণ এই মেধা ও কৃতিত্বে কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
যাদের মেধার স্বাক্ষর আমাদের গর্বিত করেছে:
১. নাহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক, কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ
১ম স্থান: কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
২য় স্থান: চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২. ইফা ইসলাম
কার্যনির্বাহী সদস্য, কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ
১ম স্থান: রচনা প্রতিযোগিতা
২য় স্থান: কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
সংসদের আঙিনা পেরিয়ে কলেজের এই গুরুত্বপূর্ণ মঞ্চে আপনাদের এমন অর্জন আমাদের সকল সদস্য ও সংগঠকদের জন্য অনুপ্রেরণার উৎস।
আমরা আপনাদের এই অভাবনীয় সাফল্যে অত্যন্ত উচ্ছ্বসিত এবং উত্তরোত্তর মেধা, মনন ও সাংস্কৃতিক অঙ্গনে আরও বড় সাফল্যের প্রত্যাশা করি। আপনাদের শিল্পচর্চার যাত্রা সুন্দর ও উজ্জ্বল হোক!
শুভেচ্ছান্তে,
কবি নজরুল সরকারি কলেজ আবৃত্তি সংসদ