07/01/2026
🔴 ব্রেকিং নিউজ: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনে বড় শঙ্কা! আমরা কি সুষ্ঠু ভোট দিতে পারব?
শরীয়তপুর-২ আসনের ৩,৮১,২৮৮ জন ভোটারের মনে এখন একটাই প্রশ্ন—প্রশাসন কি নিরপেক্ষ? নাকি আত্মীয়তার টানে 'লেভেল প্লেয়িং ফিল্ড' নষ্ট হচ্ছে?
সরেজমিনে তদন্ত ও স্থানীয় সূত্রে পাওয়া ভয়াবহ তথ্যগুলো জেনে নিন:
⚠️ শঙ্কার মূল কারণসমূহ:
১. এসপির 'কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট': বর্তমান এসপি মহোদয়ের আপন চাচা নেত্রকোনা-৫ এর বিএনপি প্রার্থী। নিজের চাচা প্রার্থী হওয়ায়, তাঁর অধীনে শরীয়তপুরে নিরপেক্ষ নির্বাচন কতটুকু সম্ভব—তা নিয়ে জনমনে ঘোর সন্দেহ তৈরি হয়েছে।
২. অরক্ষিত কাঁচিকাটা: সখিপুরের বিচ্ছিন্ন দ্বীপ কাঁচিকাটা চারদিকে নদীবেষ্টিত। সেখানে ৫টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। অথচ এখনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেই।
৩. একপাক্ষিক অ্যাকশন: অভিযোগ রয়েছে, নির্দিষ্ট দলের কর্মীদের বিস্ফোরক মামলায় জড়ানো হচ্ছে, অথচ হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। চলছে ধড়পাকড় ও দল বদলের চাপ।
✅ রক্তপাতহীন ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ৫ দফা দাবি:
১. এসপির সংযুক্তি: 'পারিবারিক স্বার্থের সংঘাত' এড়াতে এসপি মহোদয়কে অবিলম্বে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত (Attach) করে একজন নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হোক।
২. যৌথ বাহিনী মোতায়েন: কাঁচিকাটার মতো দুর্গম চরাঞ্চলে সাধারণ পুলিশের বদলে সেনাবাহিনী, র্যাব ও কোস্ট গার্ডের সমন্বয়ে এখনই স্থায়ী ক্যাম্প বসানো হোক।
৩. সমন্বয় সভা: জেলা রিটার্নিং কর্মকর্তার (DC) নেতৃত্বে সকল প্রার্থীর (বিএনপি, জামায়াত, জাপা ও অন্যান্য) অংশগ্রহণে প্রকাশ্যে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সভা’ করতে হবে।
৪. দক্ষ অফিসার: ওসি ওবায়দুল হকের (জেলার শ্রেষ্ঠ ওসি) মতো ক্লিন ইমেজের অফিসারদের মাঠ নিয়ন্ত্রণে কাজে লাগাতে হবে।
🗳️ আমরা কোনো সংঘাত চাই না, আমরা শুধু আমাদের ভোটের নিরাপত্তা চাই। প্রশাসন কি আমাদের দাবি শুনবে?
জনস্বার্থে প্রচার করুন এবং শেয়ার করে নীতিনির্ধারকদের জানিয়ে দিন! 👇