Arni’s Baby & Beauty Diary

Arni’s Baby & Beauty Diary Athel's mom��

02/05/2026

❤️❤️

মা”—শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে গভীর ভালোবাসা আর ত্যাগের গল্প।একটা মেয়ে যখন মা হয়, তখন সে শুধু একটা সন...
02/05/2026

মা”—শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে গভীর ভালোবাসা আর ত্যাগের গল্প।

একটা মেয়ে যখন মা হয়, তখন সে শুধু একটা সন্তান জন্ম দেয় না—সে নিজেও নতুন করে জন্ম নেয়। তার ভেতরে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি—“আমি মা… আমার ভেতর থেকে একটা নতুন প্রাণ এসেছে।”

কিন্তু এই সুন্দর অনুভূতির আড়ালে থাকে অসীম কষ্ট, ক্লান্তি আর নিরব সংগ্রাম। সন্তানকে একবার দেখলেই সে সব ভুলে যায় ঠিকই, কিন্তু তার শরীর-মন কি সবসময় ঠিক থাকে?

বাইরে থেকে অনেকেই ভাবে—“এই তো, একটা বাচ্চাই তো হয়েছে! এত ক্লান্তি কেন? এত ঘুমের দরকার কেন? এত রাগ বা খিটখিটে ভাব কেন?”কিন্তু কেউ দেখে না—তার না বলা কষ্টগুলো।

মা হওয়ার পর একটা মেয়ে অনেক সময় খুব অসহায় হয়ে যায়।যদি নিজের মা পাশে থাকে, তখন একটু হলেও কষ্টটা কম লাগে।কারণ তখন কেউ বলে—“তুই একটু ঘুমা, আমি বাচ্চাটাকে রাখি…”“তুই আগে খেয়ে নে…”“তুই একটু বিশ্রাম নে…”

কিন্তু যখন পাশে নিজের মা থাকে না, তখন সবকিছুই একা সামলাতে হয়।এক গ্লাস পানি খেতেও কষ্ট হয়, ঘুম পেলেও ঘুমানো যায় না, মন চাইলেও নিজের জন্য কিছু করা হয়ে ওঠে না।

একজন মা কখনো শুধু ‘মা’ না—সে একা একজন যোদ্ধা।তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প।

তাই প্রতিটা মাকে একটু বুঝুন, একটু সময় দিন, একটু ভালোবাসা দিন।কারণ সে শক্ত না—সে শুধু তার সন্তানের জন্য শক্ত হয়ে থাকে… ❤️মাঝে মাঝে হয়তো আমি আমার মেয়ের উপর রাগ করি, অভিমান করি, দু-একটা কড়া কথাও বলে ফেলি…কিন্তু সত্যিটা হলো—আমি ওকে ভীষণ ভালোবাসি।

ও আমার জীবনের সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় একটা অংশ।ও ছাড়া আমি যেন অসম্পূর্ণ, নিঃশ্বাসহীন এক পৃথিবী।

রাগ করি, কারণ ও আমার…অভিমান করি, কারণ ওকে নিয়েই আমার সব আশা-ভালোবাসা।

মা হওয়া মানে শুধু ভালোবাসা না, এর সাথে থাকে হাজার রকম অনুভূতি—কখনো ক্লান্তি, কখনো রাগ, কখনো অজানা ভয়…তবুও দিনের শেষে একটাই সত্য—আমার পৃথিবীটা আমার মেয়েকে ঘিরেই।

ও আমার সব… 🤍
Arni ..........
Following

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arni’s Baby & Beauty Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category