Aelina's BCS Pursuit.

Aelina's BCS Pursuit. Patience is my biggest weapon. Success belongs to those who work in silence ���
In Sha allah �

copy post.নতুন BCS পরীক্ষার্থীদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার বুকলিস্ট ও পড়ার সাজেশন ১. বাংলা সাহিত্য ও ব্যাকরণপাঠ্যবই: অ...
18/05/2026

copy post.

নতুন BCS পরীক্ষার্থীদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার বুকলিস্ট ও পড়ার সাজেশন

১. বাংলা সাহিত্য ও ব্যাকরণ
পাঠ্যবই: অগ্রদূত / প্রফেসর / শীকর / George MP3 / বাজারের যেকোনো ভালো বই
সাজেশন: অগ্রদূত এবং মোহসীনা নাজিলার MCQ বই দু’টি বিশ্লেষণ করে পড়ুন।

পড়ার কৌশল:
1. প্রতিদিন ৩ জন আধুনিক কবির নোট তৈরি করুন। এক মাসে প্রায় ৯০ জন কবির নোট তৈরি হয়ে যাবে। আধুনিক কবিদের নোট সম্পন্ন হওয়ার পর প্রাচীন ও মধ্যযুগীয় সাহিত্য নোট করতে শুরু করুন। এতে আপনার নিজস্ব নোট তৈরি হবে।
2. নিজস্ব নোট থেকে মুখস্থ করা সহজ হবে। নিজের লেখা পড়লে মনে শান্তি আসে — কঠিন বিষয়ও সহজে মনে থাকে। ধীরে ধীরে দ্রুত আয়ত্ত করা সম্ভব হবে। এই পদ্ধতি অনুসরণ করলে বাংলা সাহিত্য সহজে ও স্থায়ীভাবে আয়ত্ত করা যাবে।
3. বাংলা ব্যাকরণ বইটিকে প্রথমে ২ ভাগে ভাগ করবেন—
প্রথম ভাগে থাকবে:
ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।
দ্বিতীয় ভাগে থাকবে:
প্রয়োগ–অপপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ।
4. প্রতিদিন প্রথম ভাগের ব্যাকরণ পড়ার পর শেষ ৩০ মিনিট দ্বিতীয় ভাগের মুখস্থ অংশগুলো পড়বেন।

২. English Grammar
পাঠ্যবই: Master / A Competitive English Grammar/বাজারের যেকোনো ভালো বই
সাজেশন: Master

পড়ার কৌশল:
1. বইটা ২ পার্টে ভাগ করুন —
✔ ১ম পার্ট = Grammar
✔ ২য় পার্ট = Synonyms, Antonyms, Phrase & Idioms (মুখস্থ অংশ)
2. এতে করে প্রতিদিন Grammar পড়ার পর ৩০ মিনিট মুখস্থ অংশগুলো পড়তে পারবেন।

৩. English Literature
পাঠ্যবই: Miracle / বাজারের যেকোনো ভালো বই
সাজেশন: Miracle

পড়ার কৌশল:
1. প্রতিদিন ৩ জন করে সাহিত্যিক/কবি নোট করুন এবং একই দিনে রিভিশন দিন।
2. সাহিত্যিক, যুগ, গুরুত্বপূর্ণ রচনাবলী, টার্মস — এগুলো ভালোভাবে আয়ত্ত করুন।

৪. বাংলাদেশ বিষয়াবলি
পাঠ্যবই: George MP3 / Professor / Basic View / বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: George MP3 + Basic View
(George MP3 শেষ হওয়ার পর Basic View সাপ্লিমেন্ট হিসেবে Revision দিন)

পড়ার কৌশল:
ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি — আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে পড়ুন।

৫. আন্তর্জাতিক বিষয়াবলি
পাঠ্যবই: Professor / George MP3 / Basic View / বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: Professor + Basic View
(প্রথমে Professor শেষ করুন, শেষে Basic View সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করুন)

পড়ার কৌশল:
1. প্রথমে পড়বেন — কম সময়ে আয়ত্তযোগ্য বিষয়-আন্তর্জাতিক পরিবেশ ও কূটনীতি, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান
2. এরপর পড়বেন বেশি সময়সাপেক্ষ বিষয়-বিশ্ব ইতিহাস ও আন্তর্জাতিক ব্যবস্থা,ভূ-রাজনীতি,আন্তর্জাতিক নিরাপত্তা ও রাষ্ট্রসমূহের সম্পর্ক
3. সবশেষে দেখবেন —সাম্প্রতিক ও চলমান আন্তর্জাতিক ঘটনাবলি

৬. ভূগোল
বই: Oracle / Professor / Basic View / George MP3 / বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: Oracle + Basic View
(প্রথমে Oracle শেষ করুন, শেষে Basic View সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করুন)

পড়ার কৌশল:
1. Chapter ধরে ধীরে ধীরে শেষ করুন।
2. একটি chapter শেষ হলে নতুন chapter শুরু করুন, সাথে আগের chapter-এর revision দিন।
3. যত বেশি revision করবেন, তত দ্রুত মুখস্থ হবে।
4. Revision-এর বিকল্প নেই — বেশি revision = কম ভুল।

৭. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
বই: Basic View / MP3 / বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: Basic View

পড়ার কৌশল:
1. নতুন PSC syllabus-এ মার্ক ১০ ⇒ ১৫ (গুরুত্ব বেড়েছে)
2. Chapter ধরে ধীরে ধীরে পড়ুন, সময় নিয়ে আয়ত্ত করুন।
3. বারবার revision দিন — confusion কমবে।
4. বিভিন্ন মনিষীর উক্তি tricks করে মনে রাখুন।
5. Values, Good Governance, Ethics — এগুলো ভালো করে দেখুন।

৮. কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
বই: আলাল’স /Mp3/ বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: আলাল’স

পড়ার কৌশল:
1. Common topics — যেখান থেকে বারবার প্রশ্ন আসে এগুলো ভালোভাবে আয়ত্ত করুন।
2. Must Focus:
কম্পিউটার বেসিকস ও পেরিফেরালস
Operating System, Embedded Computer
Software & Security, Virus, Firewall
Database System
Networking & Internet
WWW, Cloud Computing
Social Media, Cyber Crime

৯. গণিত
বই: Khairul Basic Math / Shaheen Math / বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: Khairul Basic Math

পড়ার কৌশল:
1. প্রতিদিন কমপক্ষে ২ ঘণ্টা গণিত
১ ঘণ্টা → দুর্বল chapter
১ ঘণ্টা → সহজ / ভালো chapter
2. ভুল অংক আলাদা করে লিখে রাখুন। পরের দিন আবার সেই ভুলগুলো দেখুন

১০. সাধারণ বিজ্ঞান
বই: Oracle / Professor / MP3 / Science View / বাজারের যেকোনো ভালো বই
পরামর্শ: Oracle / Professor

পড়ার কৌশল:
1. প্রথমে থিওরি অংশ ভালোভাবে বোঝুন। এরপর সব MCQ মুখস্থ করুন।
2. কঠিন term গুলো tricks বানিয়ে মুখস্থ করুন।

১১. মানসিক দক্ষতা (Mental Ability)
বই: Khairul Mental Ability / IQ Doctor / বাজারের যেকোনো ভালো বই
Suggestion: Khairul Mental Ability

পড়ার কৌশল:
১. মুখস্থ না করে rule বুঝে শেখার চেষ্টা করুন।
২. প্রতিদিন কয়েকটি rule বুঝুন এবং আগেরগুলোর MCQ practice করুন।

BCS প্রস্তুতি:
খারাপ বই বা ভালো বই নিয়ে তর্ক করার কোনো অর্থ নেই। সব বই আমাদের শেখার সুযোগ দেয়। আপনার কাছে যে বইই থাকুক না কেন, সেটাকে ভালোভাবে আয়ত্ত করুন। প্রয়োজনে অন্য একটি বই নিয়ে একাধিক বই রিভিশন দিতে পারেন।

“আজ যে পরিশ্রমটি কঠিন মনে হচ্ছে, একদিন সেটাই হবে আপনার সাফল্যের ভিত্তি।”

মোঃ সুলতান মাহমুদ
উপজেলা মৎস্য কর্মকর্তা (সুপারিশপ্রাপ্ত)
মৎস্য ক্যাডার
৪৪ তম বিসিএস(এপিয়ার্ড)
ইনস্ট্রাক্টর (সুপারিশপ্রাপ্ত)
টেক / ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং (শিক্ষা মন্ত্রণালয়)

14/05/2026

একাকীত্ব হয়তো নীরব, কিন্তু এটা মানুষকে ভিতর থেকে অনেক শক্ত বানিয়ে দেয় 👌🥀♥️

13/05/2026

Why?
🤦😞😥💔😓

10/05/2026

আজকের কষ্টই একদিন শক্তিতে পরিণত হবে,ধৈর্য হারিও না, ভালো সময় আসবেই ইন শা আল্লাহ।

09/05/2026

One day ,,,,,
Allah will bless me with far more than
I’ve ever wished for —
and I’m holding onto that faith. 🤍

In Sha allah 🤲

09/05/2026

পরিশ্রম সফলতার চাবিকাঠি 👉
পরিশ্রম কখনও বিফলে যায় না 🥀🥀♥️

08/05/2026

বাবা-মা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ—যে সম্পদ কোটি টাকা দিয়েও কখনো কেনা যায় না।
কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই তাদের মূল্যটা সময় থাকতে বুঝতে পারি না।
জীবনের পথে বারবার হোঁচট খেতে খেতে, মানুষের আঘাতে যখন মনটা ধীরে ধীরে পাথর হয়ে যায়, ঠিক তখনই উপলব্ধি হয়—বাবা-মায়ের মতো আপন আর কেউ নেই।
তাদের নিঃস্বার্থ ভালোবাসা, দোয়া আর ছায়াই ছিল আমাদের সবচেয়ে বড় আশ্রয়।
তবে আফসোস, অনেক সময় এই উপলব্ধিটা আসতে আসতে বড্ড বেশি দেরি হয়ে যায়… 😥💔

07/05/2026

মনের যত কথা আছে,যত চাওয়া আছে সব টা খুলে বলার এবং চাওয়ার জন্য উত্তম সময় হচ্ছে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিস্নাত আকাশ।
দোয়া করুন 🤲
ইন শা আল্লাহ সব দোয়া কবুল করবেন আল্লাহ ♥️

06/05/2026

ব্যর্থতা মেনে নেওয়ার মধ্যে কোনো আত্মতৃপ্তি নেই, ব্যর্থতা মানে ধ্বংস 💔

Address

Gopalganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aelina's BCS Pursuit. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category