06/02/2026
আমাদের সর্বনাশ হয়ে গেছে
আমরা হেলমেট মাথায় যে ছেলেটিকে ছাত্রলীগের সন্ত্রাসী ভেবেছিলাম,
রাজপথের মিছিলে যার বর্বর হামলার
দৃশ্য দেখে তীব্র ঘৃনায় বলেছিলাম 'ছাত্রলীগ সন্ত্রাসী',
৫ আগস্টের পর দেখলাম হেলমেট পড়া ছেলেটি জঙ্গী সংগঠন শিবিরের ক্যাডার,
গুপ্ত হয়ে ছাত্রলীগের ছায়াতলে থাকতো।
যে বুদ্ধিজীবী 'জয়বাংলা, জয় বঙ্গবন্ধু ' বলে মুখে ফেনা তুলতেন দিনমান,
ওই বুদ্ধিজীবীরও স্বরুপ উন্মোচিত হলো।
আমরা টের পাইনি
আমাদের 'বিপ্লব ' 'ইনকিলাব' হয়ে গেছে,
আমাদের 'প্রতিরোধ' 'মুকাবিলা' হয়ে গেছে,
'ন্যায় বিচার'' হয়েছে 'ইনসাফ',
'নতুন ব্যবস্হা' হয়েছে 'নয়া বন্দোবস্ত'।
আমরা বুঝতে পারিনি
আমাদের সর্বনাশ হয়ে গেছে।
(কবি তারাপদ রায় বেঁচে থাকলে তার বিখ্যাত কবিতা 'আমাদের সর্বনাশ হয়ো গেছে' হয়তো এভাবেই লিখতেন।)