Ash Whimsy

Ash Whimsy A corporate girl Living her soft era ✨
Capturing little moments, cozy corners, creative hobbies, and memories worth keeping. 🌷

📍Bangladesh

24/08/2026

"ওয়েক আপ সিড" সিনেমায় আয়শার জন্মদিনের রাতে সিড যখন জিজ্ঞাসা করে তাদের দুজনের মধ্যে কখনো বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হওয়া সম্ভব কিনা, আয়শা তাকে না করে দেয়। কারণ একটাই। সিড তার কল্পনাপুরুষের মতো নয়। যে তার চেয়ে বয়সে বড় হবে, কাজপাগল হবে, নিজের কিছু গম্ভীর ভাবনা কিংবা জীবন সম্পর্কে একটা স্বচ্ছ এইম যার থাকবে, তাকেই আয়শার চাই। আয়শার ভাষ্যমতে,
"I guess somebody who is... independent, for starters. Someone with a career, a goal in life. Somebody I can relate to. In short, a man, not a boy."

ম্যাগাজিন অফিসে চাকরি পাবার পর আয়শার দেখাও হয় কাবীর নামে ঠিক তেমন একজনের সাথে। পেশায় লেখক, উচ্চ মিউজিক টেস্ট, জীবন সম্পর্কে সিরিয়াস কাবীরকে বহুদিন পর্যন্ত ক্রাশ ভেবে তাকে নিয়ে ফ্যান্টাসাইজ করে যাওয়া আয়শা, সেই মানুষটাকে শেষ অবধি ভালোবাসতে পারেনা। কারণ একটাই। কাবীর কোনোদিন আয়শাকে তার নিজস্ব কমফোর্ট জোন দিতে পারেনাই। রাতের বেলা বকে ধমকে, ঝগড়া করে, সকালেই সেই মানুষটার সাথে একসাথে চা খেতে খেতে গল্প করার স্বাদ আয়শাকে সিড দিয়েছে। সারাদিনের ঘর্মাক্ত চেহারা নিয়ে সিডের সামনে বিছানায় লেপটে ঘুমিয়ে পড়তে আয়শার লজ্জা করতোনা। যা সে জানেনা, যা সে বোঝেনা তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে পারতো সিডকে। অহেতুক রাগ ঝাড়ার পরও সে চোখ বুজে বলে দিতে পারতো সিড আর তার সম্পর্কে এটা ছাপ ফেলবে না। পকেটে দশ টাকা থাকুক কিংবা দশ হাজার, শোলে সিনেমার গান হোক কিংবা ওয়েস্টার্ন জ্যাজ- সবকিছুতেই আয়শা ছিলো মুক্ত পাখির মতো সিডের সামনে। একইসাথে সিড গড়েছে নিজেকে একটু একটু করে আয়শার স্বপ্নপুরুষের মতো। He learned, and became a better person not losing his own charm.

ভালোবাসা এটাই। যেই মানুষটা আপনার নিজস্বতাকে আরামদায়ক করে তুলবে, যার কাছে গিয়ে অযৌক্তিকভাবে কেঁদে ফেলা যাবে, যার কাছে গেলে আপনি ঘর খুঁজে পাবেন, যাকে নিয়ে আপনার মাথা কম কাজ করবে, মন বেশি শ্রম দেবে, সারাদিনের কাহিল ঘাম যার শার্টে মুছে সেখানেই ঘুমিয়ে যেতে পারবেন, সেখানেই থেমে যান। এই মেলানকোলিক পৃথিবীতে আপনাকে দুরন্ত হৃদকম্পন অনেকেই দেবে, কিন্তু মন শান্ত করবে বিরল কেউ, ভালোবাসার কেউ।

~Poddo Alam

22/08/2026

জীবনে অনেক মানুষ আসে,
কিন্তু শান্তি লাগে শুধু তার কাছেই—যার কাছে নিজেকে লুকাতে হয় না। ❤️

Some days, she wants nothing but peace.Other days, she wants the whole world.No explanation—just a girl being a girl. ✨ ...
12/08/2026

Some days, she wants nothing but peace.
Other days, she wants the whole world.
No explanation—just a girl being a girl. ✨

নিজের মতো থাকতে হবে, নিজেকে এবং নিজের কাজকে ভালোবেসে যেতে হবে।
11/08/2026

নিজের মতো থাকতে হবে, নিজেকে এবং নিজের কাজকে ভালোবেসে যেতে হবে।

09/08/2026

মা তোমাকে প্রতিদিনই ভালোবাসি, প্রতিদিনই মায়ের মতো করেই আগলে রাখতে চাই। তবুও মনে হয়, জীবনের কোনো এক মুহূর্তে যদি আমি মায়ের মায়ের মতো করে তার পাশে দাঁড়াতে পারি, তার ছোট ছোট অভিমান বুঝতে পারি, তার পছন্দের কিছু করে দিতে পারি—তাহলেই হয়তো আমার ভালোবাসাটা একটু পূর্ণতা পাবে।

আমি চাই, অন্তত আমার ভালোবাসায় কোনোদিন যেন মায়ের মনে না হয়—তার মা নেই।কারণ, মা শুধু আমার মা নন—কখনো কখনো আমিই আমার মায়ের মা। 🥺

শুভ জন্মদিন, মা।তোমার মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তোমাকে যতটা ভালোবাসি, তা কোনো কথায় লিখে শেষ করা সম্ভব নয়। শুধু চাই, সারাজীবন তোমার পাশে থাকতে, তোমাকে আগলে রাখতে এবং তোমার মুখের এই হাসিটা ধরে রাখতে।

আল্লাহ তোমাকে সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবন দান করুন। তোমার প্রতিটি দিন শান্তি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক।আমাদের জন্য যেমন সারাজীবন দোয়া করেছো, আল্লাহ যেন তোমার প্রতিটি দোয়া কবুল করেন।

ভালোবাসি অনেক, মা। আজ, প্রতিদিন, সারাজীবন।❤️

29/07/2026

My babies🌸

ঘর সুন্দর করতে সব সময় অনেক টাকা বা নতুন জিনিসের প্রয়োজন হয় না। কখনো কখনো একটু যত্ন, একটু সময় আর নিজের ভালো লাগাটুকুই...
28/07/2026

ঘর সুন্দর করতে সব সময় অনেক টাকা বা নতুন জিনিসের প্রয়োজন হয় না। কখনো কখনো একটু যত্ন, একটু সময় আর নিজের ভালো লাগাটুকুই যথেষ্ট।
আমার খুব ভালো লাগে বাড়ির ছোট ছোট কর্নারগুলোকে নিজের মতো করে সাজাতে। আজ হয়তো একটা ফুলদানি, কাল কয়েকটা বই, আবার কোনো দিন শুধু একটি ল্যাম্পের নরম আলো—এতটুকু পরিবর্তনেই যেন পুরো বাড়ির আবহ বদলে যায়।

আমার কাছে একটি বাড়ি কখনো নিখুঁত হওয়ার বিষয় নয়; বরং সেখানে বসবাস করা মানুষগুলোর গল্প, স্মৃতি আর ভালোবাসার ছাপ থাকাটাই সবচেয়ে সুন্দর।

ধীরে ধীরে, নিজের সামর্থ্য অনুযায়ী, একটি একটি করে যোগ হোক প্রিয় জিনিসগুলো। হয়তো একদিন একটা আরামচেয়ার, কোনো একদিন একটি কাঠের টেবিল, কিংবা জানালার পাশে কয়েকটি সবুজ গাছ।
তাড়াহুড়ো নয়—ভালোবাসা দিয়েই একটি ঘর সত্যিকারের 'হোম' হয়ে ওঠে।

তাই সবকিছু একসঙ্গে বদলে ফেলার অপেক্ষা করবেন না। আজই শুরু করুন আপনার সবচেয়ে প্রিয় ছোট্ট কোণটি দিয়ে। বিশ্বাস করুন, যত্নে সাজানো একটি ঘর শুধু সুন্দরই লাগে না, মনকেও প্রতিদিন একটু একটু করে ভালো রাখে। 🤍

28/07/2026

কোনো এক অলস দুপুরে 🥀

27/07/2026

প্রতিটা মানুষের সংস্কৃতিক স্বাধীনতা থাকতে হবে। সে যেই প্রফেশনেরই হোক না কেনো! মার্জিত থেকে কোনো কাজ করায় আমি কোনো অন্যায় দেখি না।

24/07/2026

"POV: A breaking star reminds us that even beautiful things aren't meant to stay forever."❤️

Video credit: This incredible video was captured by S.m. Saroare Hossain Bijoy

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ash Whimsy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category