07/06/2026
বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রমে বরাদ্দ।
ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ➡️
এ কর্মসূচির আওতায় এক কোটি পরিবারের ওপর জরিপ চালিয়ে ৪১ লাখ পরিবার নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
তবে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীরা অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাবেন না। একই ব্যক্তি যেন একাধিক কর্মসূচির সুবিধা নিতে না পারেন, সেজন্য উপকারভোগীদের নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্যসংবলিত একটি সমন্বিত ডেটাবেজ তৈরি করা হবে।
‘ফার্মার্স কার্ড’-:--➡️ এর আওতায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে বছরে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। এ খাতে বরাদ্দ থাকছে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।
ইমাম,মুয়াজ্জিন,খাদেম,পুরোহিত,ভিক্ষু সম্মানি ⤵️
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থাও রাখা হচ্ছে। আগামী অর্থবছরে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, ভিক্ষু এবং মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের তত্ত্বাবধায়ক মিলিয়ে মোট ২ লাখ ৫৫ হাজার ৬৬৬ জন এ সুবিধা পাবেন।
এর মধ্যে ইমামরা মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিনরা ৩ হাজার টাকা এবং খাদেমরা ২ হাজার টাকা করে পাবেন। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের ভাতা দেওয়া হবে।
ভিজিএফ:-➡️ ভিজিএফ কর্মসূচির আওতায় নতুন একটি উদ্যোগে ১৫ লাখ দরিদ্র কর্মজীবী মানুষকে ১ লাখ ১০ হাজার টন চালের সমপরিমাণ নগদ সহায়তা দেওয়া হবে।
বেকাদের জন্য ৫০০০ টাকা ⤵️
নতুন আরেকটি কর্মসূচির আওতায় ১৫ হাজার বেকার শ্রমিককে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এ খাতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা।
বয়স্ক ও বিধবা ভাতা ⤵️
বিদ্যমান কর্মসূচিগুলোর মধ্যে বয়স্ক ও বিধবা ভাতার উপকারভোগীর সংখ্যা ১ লাখ করে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ভাতার পরিমাণ মাসে ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। বর্তমানে ৬১ লাখ মানুষ বয়স্ক ভাতা এবং ২৯ লাখ মানুষ বিধবা ভাতা পান।
প্রতিবন্ধী ভাতা ⤵️
প্রতিবন্ধী ভাতা ১০০ টাকা বাড়িয়ে মাসে ১ হাজার টাকা করা হচ্ছে। পাশাপাশি উপকারভোগীর সংখ্যা আরও আড়াই লাখ বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করা হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিও ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হচ্ছে।
গর্ভবতী ভাতা ⤵️
মা ও শিশু সহায়তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১ লাখের বেশি বাড়ানো হলেও ভাতার পরিমাণ আগের মতোই মাসে ৮৫০ টাকা থাকছে।
৬টি জটিল রোগে সহায়তা ⤵️
ক্যানসার, কিডনি ও লিভারের মতো জটিল রোগের চিকিৎসা সহায়তায় বরাদ্দ বাড়িয়ে ৭০০ কোটি টাকা করা হচ্ছে। এ ক্ষেত্রে একজন রোগীর জন্য সর্বোচ্চ আর্থিক সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হতে পারে।
মুক্তিযুদ্ধা ভাতা ⤵️
মুক্তিযোদ্ধাদের সাধারণ ভাতা ও উপকারভোগীর সংখ্যা অপরিবর্তিত থাকছে। তবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—এই চার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। বর্তমানে এ চার শ্রেণিতে ৫৮৯ জন ভাতা পাচ্ছেন।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে,,
আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ও কৌশল তুলে ধরে একটি পৃথক বাজেট দলিলও প্রকাশ করা হবে।
সূত্র :-The Daily Star 07/06/2026