Dr. Shamim's Voice - ড. শামিমের স্বর

Dr. Shamim's Voice - ড. শামিমের স্বর Teacher

01/06/2026

তুচ্ছ কারণে সম্পর্কের ছেদ! ভালো তো ...

10/05/2026

মা দিবসে মা'কে নিয়ে একটা গান। কথা ও সুর আমার।
শুনে দেখুন। ভালো লাগবে।

মাকে ভাবলেই
চোখে জল আসে
মাকে ডাকলেই
বুকে বল আসে
ও মা ও মা ও মা

নিঝুম রাত পাখি ডাকা ভোর
শিশিরের সোনা রোদ্দুর
আকাশছোঁয়া দূর দিগন্ত
রাখালী বাশির মেঠো সুর
ভরে দেয় মন
ডেকে বলে শোন
মায়ের ছোঁয়া কোথাও পাবে না
ও মা ও মা ও মা

প্রতিদিন এই পথ থেকে পথে
কত মানুষের আসা-যাওয়া
কেউ বুনে চলে স্বার্থের জাল
কেউ হয়ে যায় হাওয়া
জীবন শেখায়
শিখিয়েই যায়
হবে না কিছুই মায়ের তুলনা
ও মা ও মা ও মা

09/05/2026

ভুল?
শিখতে চাইলে হবেই।
আমৃত অজ্ঞের ভুল নেই।

09/05/2026

স্বাধীনতা? কাঁধে দায়িত্ব চাপায়।
অথচ আমরা হয়ে যাই স্বেচ্ছাচারী।
তাই ব্যর্থ হওয়াই আমাদের নিয়তি।

08/05/2026

পরিবর্তন সাহস চায়।
ভীরুদের কাজ আঁকড়ে থাকা।

07/05/2026

শক্তি?
সত্যিকারের শক্তি আসে ভেতর থেকে।
বাহির থেকে নয়।

06/05/2026

যে মানুষ তোমার মুখোশ খুলে দেয়, তাকে ভালোবেসে দেখো, জীবন বদলে যাবে।

06/05/2026

ভিড়ের ভেতর হারিয়ে যেতে নেই।
নিজের সঙ্গে পথ চললে তবেই আরশিনগর মিলবে।

05/05/2026

যন্ত্রণা?
গভীর করে ভাবনার সুড়ঙ্গ।
মনোযোগ দিয়ে হাঁটো। শ্রেষ্ঠ শিক্ষা মিলবে।

04/05/2026

বিশ্বাস করো নিজেকেই।
তবে তার আগে নিজের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠো।
কিভাবে? কর্ম দিয়ে।

Address

Rupnagar R/A,Mirpur 2,Dhaka
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shamim's Voice - ড. শামিমের স্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category