Kobi Noman Wadud

Kobi Noman Wadud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kobi Noman Wadud, Poet, Dhaka.

06/08/2024

ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো স্থান নেই। ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা আর ইসলাম থেকে বেরিয়ে যাওয়া একই কথা।

ইসলাম নাকি সেক্যুলারিজম                                   নোমান ওয়াদুদ                     রবের থেকে বহু দূরে           ...
02/08/2024

ইসলাম নাকি সেক্যুলারিজম
নোমান ওয়াদুদ

রবের থেকে বহু দূরে
কাফেরদের কাতারে
থেকে পড়ে কালেমা
বহুরূপী উম্মাঃ।

দ্বীনের নবীর দেখানো আইনকে
অস্বীকার করে নিজেকে
খোদার আইনের রক্ষক
উপাধিতে শোষক।

কাফেরদের শোষণের বিপরীত সংগ্রাম
-এ সারি সারি মুসলিম
প্রতিবাদী কন্ঠস্বরে দলে দলে
রাজপথে যাচ্ছে চলে।

এক সেক্যুলার তাড়িয়ে
অন্য সেক্যুলার আনিয়ে
শান্তি খোজা
তে ঝড়াচ্ছে রক্ত তাজা।

ওহে মুসলিম উম্মাহরা
খোদার আইনের বিরোধীতা-কারীরা
শয়তানের তালিকাভুক্ত পণ্য
হয়েও কী সম্ভব মুসলিম হিসেবে হবে গণ্য?

রক্তের আসন                                      নোমান ওয়াদুদ                       রক্তাক্ত সিংহাসনের অধিকারীনী         ...
31/07/2024

রক্তের আসন
নোমান ওয়াদুদ

রক্তাক্ত সিংহাসনের অধিকারীনী
শেখ রানী,
বাইরে এসে দেখুন আপনার লোকেরা,
ক্ষমতাসীন জানোয়াররা
করছে না মনে মানুষকে মানুষ।
যেন মানুষ নয়তো তারা লাল রঙের ফানুস,
নারীকে নারী মনে না করে নিচ্ছে প্রাণ।
আপনিই তাদের বলেছিলেন নারী-পুরুষ সমান।
দল যেমন হয় দল প্রধানও তেমন হলে,
আপনার লোকরা শুয়র হলে আপনি কী তাহলে?
আপনি সবই জানেন, আপনার আদেশেই সব,
সেক্যুলারদের সাথে কখনোই থাকেন না রব।

বংশীয় কোটা                                      নোমান ওয়াদুদ                        সে ছিল অনেক আগের কথা,              ...
16/07/2024

বংশীয় কোটা
নোমান ওয়াদুদ


সে ছিল অনেক আগের কথা,
গ্রামের জমিদারির প্রথা।
জমিদার সাহেবের ছিল লাঠিয়াল বাহিনী,
তাদের মুখে জমিদারের কানুনি।
তারাই আইন, তারাই সংবিধান,
তারাই জমিদারের প্রাণ।
তারাই ছিল রক্ষক, তারাই ছিল সব,
তারাই নাকি ছিল রব!
তাদের ছিল কোটা, ছিল নারী কোটার বৈধতা।
হোক কারোর মা-বোন, নারীরা তাদের রক্ষীতা।
প্রভুর সামনে কাপড় খোলা কীসের আবার লজ্জা,
স্বামীর কথা পরে আগে তাদের দিতে হবে মজা।
জমিদারের পরে জমিদারের বাচ্চা হবে জমিদার,
তাদের হক ছিল বংশীয় জমিদারির কোটার।


আজও আছে জমিদার আর কোটার নীতি,
কোটার দাবিদার বংশীয় নাতনী-নাতী।
নীতিতে অটল গণতান্ত্রিক সরকার।
কারণ, বাকিরা নাকি রাজাকার!
মুক্তিযোদ্ধারা করল দেশটাকে স্বাধীন,
তাই বলে দেশ থাকবে তাদের বংশধরদের অধীন?
কিন্তু দেশ তো স্বাধীন,
তাহলে হকের বেলায় কেন আজও পরাধীন?

ভরসা নেই                                      নোমান ওয়াদুদ         একলা বর্ষা কখনোই চাওয়া ছিল না। তোমার সাথে কল্পনা করা ...
17/01/2024

ভরসা নেই
নোমান ওয়াদুদ

একলা বর্ষা কখনোই চাওয়া ছিল না।
তোমার সাথে কল্পনা করা স্বপ্নের মুহূর্তগুলো এলো না।
কে বলেছে এলোনা? এসেছিল, এখনও আসে।
তোমার কল্পনায় অন্তর ভাসে।
তুমি প্রতিদিনই আমার কাছে আসো।
এসে চুপটি করে পাশে বসো,
আমার চোখে চোখ রাখো,
ঠোঁটে ঠোঁট জোড়া মাখো।
তোমার চাহনি, তোমার হাসি, তোমার অভিমান-
এ যেন এক মন, এক প্রাণ।
তোমার স্পর্শ, তোমার কথা, তোমার চঞ্চলতা-
আমার চোখে কখনোই শেষ হবে না এ মুগ্ধতা।
তোমাকে কখনো কাছে না পেলেও তোমার উপস্থিতি অনুভব করেছি,
কী এক অদ্ভুত অনুভূতির মায়ায় জড়িয়েছি।
আজ তুমি থাকলেও আমার কাছে নেই।
কথা বলতে পারিনা তোমার সাথে চাইলেই।
তুমি যোগাযোগের পথে দেয়াল দিয়েছো।
হায় প্রিয়তমা তুমি এ কী করেছো?
সেই দেয়াল ভেঙ্গে আজ তোমার কাছে যাওয়া যায়।
যাইনা তবুও তোমার অনুমতি না থাকায়।
আমার ভীষণ ভয় করে, হঠাৎ করে যদি তুমি ঠিকানা বদলে দাও!
দেখা কী হবে তাহলে আর অন্য কোথাও?
এই ভয় নিয়েই বেঁচে আছি।
তোমার সাথে কল্পনার সংসারে সুখ খুঁজছি।
আমার হ্রদয় জুড়ে রয়েছো তুমি।
তোমার কল্পনারও কোথাও ছিলাম না কখনোই আমি,
তবুও শুধুই তোমায় খুঁজি।
ইচ্ছে করে চলে যাই তোমার কাছে আজি।
কিন্তু তা হয়তো অসম্ভব,
তোমার সাথে অন্য কারোর ভাব।
খুব ইচ্ছে করে তোমার উপর অভিমান করতে।
হবে না কখনো তা, করবো কোন অধিকারেতে?
আমার সবটুকু জুড়ে তুমি হলেও,
তুমি জানবে না কখনোই তোমাকে পাগলের মতো ভালোবাসতো কেও।
হাত কাঁপছে, আর কিছুই না লিখি।
হঠাৎই তোমার স্মৃতি নিয়ে মধ্য রাতে চোখ মেলি।

26/02/2023

দিনটা তোমার। দিনের আলোটা তোমার। দিনের বাতাস তোমার, ভোরবেলায় মাটিতে পড়ে থাকা অপরূপ ফুলগুলো তোমার। ভোরবেলায় ডাকতে থাকা পাখিদের আওয়াজ তোমার জন্য। ভোরের তির্যক আলোর স্পর্শে তুমি প্রাণবন্ত হও। বাগানের অপূর্ব ফুলগুলো তোমাকে দেখার জন্য ফুটে উঠেছে । সূর্যের আলোয় ঝলমল করা তোমার চোখদুটি দেখে সূর্য-ও অবাক হয়ে থমকে যায়। বিকেলের ঠান্ডা বাতাসটাও তোমার। এ যেন বাতাস না, তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তোমাকে জড়িয়ে ধরতে চাওয়া এক প্রাণ। তোমার উড়ন্ত চুলের সুগন্ধ শুকছে সে। বিশ্বমায়াও তোমাকে দেখে মায়ায় জড়িয়ে যায়। ডুবতে থাকা সূর্য তোমায় ছেড়ে চলে যেতে চায়না। রাতের চাঁদের আলো-ও তোমার। চাঁদের আলোয় আলোকিত সব। চারদিকে থাকা রং-বেরংয়ের ফুলগুলো হাওয়ায় দুলছে। মাঝখানে তুমি শুয়ে আছো। আমিও শুয়ে আছি। তবে আমার চোখে যে নিদ্রা নেই। রাতটা আমার। রাতের আঁধারটা আমার। রাতের ক্লান্তি আমার, রাতের হতাশা আমার, রাতের অশ্রু আমার।

কবির কবিতা              (চতুর্দশপদী কবিতা)                                   নোমান ওয়াদুদ                       সব আত্মা...
31/01/2023

কবির কবিতা
(চতুর্দশপদী কবিতা)
নোমান ওয়াদুদ

সব আত্মার সন্তুষ্টি তার আশা ছিল।
সবাইকে ভালোবেসে ছিল তার প্রাণ।
নম্র অনুভূতির কথা তার মঞ্জিল।
রক্তে মিশে ছিল তার সততার পণ।
সরল মন নিয়ে বাঁচতে চেয়েছিল।
ভাবতো দুঃসময় থাকবে কিছুক্ষণ।
আশায় থাকতো যে হ্রদয় সর্বক্ষণ।
এক প্রিয়তমার অপেক্ষায় সে ছিল।

তাকে দেওয়া কথা যে কেউই রাখেনি!
সবাই যে খুব অপমান করে তাকে!
আজ তার হ্রদয় বড়ই অভিমানী!
একাকীত্বতা বন্দী করে রেখেছে তাকে!
কেউ তার অভিমান ভাঙাতে আসেনি!
পৃথিবী যে পূর্ণতা দেয়নি কবিতাকে!

কোনো কিছু হারিয়ে ফেলার চেয়েও অনেক বেশি কষ্টের অপেক্ষা করা। হারিয়ে গেলে কখনো সমাপ্তি ঘটে তো কখনো বা ফিরে আসে। অপেক্ষার...
23/01/2023

কোনো কিছু হারিয়ে ফেলার চেয়েও অনেক বেশি কষ্টের অপেক্ষা করা। হারিয়ে গেলে কখনো সমাপ্তি ঘটে তো কখনো বা ফিরে আসে। অপেক্ষার কোনো ইতি থাকে না, থাকে শুধুই বিরহ। এমন এক বিরহ যা কোন পাড়ে তার নদী নোঙ্গর করবে তা সে নিজেও জানে না। স্রোত তাকে কতক্ষণ ভাসাবে সে তা জানে না। এ হাওয়া বড়ই আজব! ঘন কালো মেঘের আকাশের ওপার থেকে কে যেন ডাকছে! এ ডাক যে বড়ই চেনা। চারদিক এক অদ্ভুত আঁধারে আচ্ছাদিত। উপর থেকে কি যেন এসে চোখে পড়ল। তুমি বৃষ্টি হয়ে আসলে। অশ্রু হয়ে চলে গেলে। হে পবিত্র নীর আমি যে তোমাকে আমার করে রাখতে পারলাম না! এ শীতল হাওয়া নিজের প্রত্যাশা মনে করিয়ে দেয়! হে পবিত্র নীর তোমায় একবার ধরতে পারিনি বলে নতুন রুপে জগত জুড়ে আবির্ভূত হলে। তুমি আর আমি একসাথে নতুন এক ভোরের অপেক্ষায়। ভোরের রবির কিরণ তোমাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। এমন ভোর তো আমি কখনোই চাইনি। তবে তুমি আসবে আবারও। যে ভোরের আলো তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেয় সেই আলোর কোনো দরকার নেই আমার। এর থেকে রাত আমার কাছে বহুগুণ উত্তম। একসাথে বসে দুজনে জোৎস্না রাতের চাঁদ দেখবো। কিন্তু তুমি তো এখন পাশে নেই। কবে দেখা পাব তোমার জানি না। তোমার আশায় প্রহর গুনতে হবে, তোমার পথ চেয়ে বসে থাকতে হবে, তোমার বিরহ বেদনায় কাতরাতে হবে হোক তবুও তোমার আশায় থাকব। আশাই মানুষকে বাঁচায় তো আশাই মানুষকে মারে। কোনো কিছু পাওয়ার নিশ্চয়তা না থাকা সত্ত্বেও প্রত্যাশার পথ চেয়ে বসে থাকাটাই অপেক্ষা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobi Noman Wadud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category