PinkAsia Pharma Limited

PinkAsia Pharma Limited Krishicitra Poland

12/05/2026

হাম ও এর টিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন 👇

আপনার পরিবারের সাথে শেয়ার করুন। আপনার সন্তানের হামের টিকা দেওয়া না থাকলে, এখনই তাকে টিকা দিন।

10/05/2026
WHO Formula ভিত্তিক খাবার স্যালাইন (ORS — Oral Rehydration Solution) ঘরে তৈরি করার নিয়ম:প্রয়োজনীয় উপকরণপরিষ্কার পানি — ১...
09/05/2026

WHO Formula ভিত্তিক খাবার স্যালাইন (ORS — Oral Rehydration Solution) ঘরে তৈরি করার নিয়ম:

প্রয়োজনীয় উপকরণ

পরিষ্কার পানি — ১ লিটার
চিনি — ৬ চা চামচ
লবণ — আধা (½) চা চামচ

প্রস্তুত প্রণালী

১ লিটার পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করুন (অথবা নিরাপদ বিশুদ্ধ পানি নিন)।
এতে ৬ চা চামচ চিনি দিন।
আধা চা চামচ লবণ দিন।
ভালোভাবে নেড়ে সম্পূর্ণ গলিয়ে নিন।

খাওয়ানোর নিয়ম

ডায়রিয়া বা বমির পর অল্প অল্প করে বারবার খাওয়ান।
শিশুদের ক্ষেত্রে চামচে করে ধীরে ধীরে দিন।
প্রতিবার পাতলা পায়খানার পর অতিরিক্ত ORS দিন।

গুরুত্বপূর্ণ সতর্কতা

চিনি বা লবণ বেশি হলে ক্ষতি হতে পারে, তাই মাপ ঠিক রাখা খুব জরুরি।

তৈরি করা স্যালাইন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হবে। এরপর ফেলে নতুন করে বানাতে হবে।

যদি রোগী খুব দুর্বল হয়ে যায়, বারবার বমি হয়, খেতে না পারে, চোখ বসে যায়, বা শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে।

WHO-এর স্ট্যান্ডার্ড ORS-এর মূল ধারণা হলো শরীরের পানি ও লবণের ঘাটতি দ্রুত পূরণ করা।

গর্ভাবস্থার নবম মাস (৩৬–৪০ সপ্তাহ) মায়ের জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়। এই সময় শিশুটি জন্মের জন্য প্রস্তুত হয় এবং তার ...
03/02/2026

গর্ভাবস্থার নবম মাস (৩৬–৪০ সপ্তাহ) মায়ের জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়। এই সময় শিশুটি জন্মের জন্য প্রস্তুত হয় এবং তার ওজন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক।

🌼 নবম মাসে শিশুর প্রত্যাশিত ওজন:
🔹 ৩৬ সপ্তাহে শিশুর গড় ওজন প্রায় ২.৭ কেজি
🔹 ৪০ সপ্তাহে গড়ে প্রায় ৩.৩ কেজি
👉 ২.৫ কেজি থেকে ৪ কেজি পর্যন্ত ওজনকে স্বাভাবিক ও স্বাস্থ্যকর ধরা হয়।
👉 ৪০ সপ্তাহের পর থেকে শিশু প্রতিদিন গড়ে ১৪ গ্রাম করে ওজন বাড়াতে পারে।
👉 ২.৫ কেজির নিচে হলে তাকে কম ওজনের শিশু (Low Birth Weight) বলা হয়।

🌼 শিশুর দ্রুত ওজন বৃদ্ধির জন্য করণীয়:
✨ সুষম খাবার – প্রোটিন, ফল, সবজি, শস্য ও দুগ্ধজাত খাবার নিয়মিত খান।
✨ পর্যাপ্ত পানি – প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করুন।
✨ বিশ্রাম ও ঘুম – প্রতিদিন ৭–৯ ঘণ্টা ঘুম এবং ছোট বিরতি নিন।
✨ নিয়মিত চেকআপ – ডাক্তারের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসাউন্ড ও পরীক্ষা করান।

08/03/2025

একজন নারী মা, মেয়ে, স্ত্রী, বোন তাই আসুন সবাই নারীদের সম্মান করি ।
বিশ্বের সকল নারীদের জানাই নারী দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা ।

“Happy International Women’s Day”

01/01/2025

May Motherland Bangladesh and this world of ours move forward against all odds through eternal love, bonds of humanity and harmony and eternal settlement of benevolent good governance and social justice system. Let this be the only new arrangement. Stay away from all the other nonsense.

Happy New Year 2025 !!

সকল বাধাবিঘ্ন পেরিয়ে জন্মভূমি বাংলাদেশ এবং আমাদের এই পৃথিবী এগিয়ে যাক অনন্ত ভালোবাসা, মানবিক ও সম্প্রীতির বন্ধন এবং কল্যাণকর সুশাসন ও সামাজিক ন্যায়বিচার ব্যবস্থার চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে। এটাই হোক একমাত্র নতুন বন্দোবস্ত। বাকিসব বাকওয়াজ থেকে সবাই দূরে থাকি।

শুভ নববর্ষ - ২০২৫

Address

Dhaka

Telephone

+8801812471070

Website

Alerts

Be the first to know and let us send you an email when PinkAsia Pharma Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share