06/06/2026
📢 Arc Raiders Update From Real Game Shop BD
অনেকেই গত কিছুদিন ধরে Arc Raiders নিয়ে আপডেট জানতে চেয়েছেন, বিশেষ করে আমাদের আগের কাস্টমাররা। আমাদের Arc Raiders স্টক ও অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে অনেকেই জানতে চাইছিলেন গেমটি আবার কবে Available হবে।
প্রথম দিকে আমরা এবং বেশিরভাগ সোর্স মনে করেছিলাম এটি একটি Global Issue। তবে পরবর্তীতে বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিষয়টি শেয়ার অ্যাকাউন্ট সিস্টেমের কারণে হয়েছে বলে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমান তথ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে শেয়ার করা অ্যাকাউন্ট ব্যবহার করে অনিয়ম, হ্যাকিং বা Terms of Service ভঙ্গ করার কারণে Vendor-এর মূল অ্যাকাউন্টগুলো সরাসরি ব্যান হয়ে যাচ্ছে। ফলে পুরো সাপ্লাই চেইনেই সমস্যা তৈরি হয়েছে এবং অনেক স্টক হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে।
তবে সুখবর হলো, আমরা আবার সীমিত পরিসরে Arc Raiders স্টক আনার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে আমাদের কাছে আবার স্টক Available হতে পারে। তবে নতুন স্টকের মূল্য আগের মতো নাও থাকতে পারে, কারণ বর্তমানে নিরাপদ সোর্সিং ও অ্যাকাউন্ট সিকিউরিটির খরচ আগের তুলনায় অনেক বেশি।
⚠️ গুরুত্বপূর্ণ ঘোষণা:
Arc Raiders নিয়ে এটিই আমাদের শেষ আপডেট। এই গেমের স্টক বা Availability নিয়ে ভবিষ্যতে আলাদা কোনো পোস্ট বা আপডেট দেওয়া হবে না।
যদি নতুন স্টক Available হয়, তাহলে সেটি সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যোগ করা হবে। প্রোডাক্ট Available দেখলেই বুঝতে পারবেন যে স্টক এসেছে। তখন ওয়েবসাইটে থাকা বর্তমান মূল্য দেখে সরাসরি অর্ডার করতে পারবেন।
🌐 www.realgameshopbd.com
পরবর্তীতে শুধুমাত্র কোনো গুরুত্বপূর্ণ বা বিশেষ আপডেট থাকলে সেটি আলাদাভাবে জানানো হতে পারে। অন্যথায় স্টকের সকল আপডেট শুধুমাত্র ওয়েবসাইটেই পাওয়া যাবে।
সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ❤️