06/06/2026
যেইদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ট হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা বলে ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটাই ভুলে গেছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি। বিদ্যালয়ের শিক্ষক প্রথম দিন তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পাড়ায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো।
তাই চিঠির উপর তোর নামের জায়গায় মা লিখেছি। হটাৎ করে তুই এইভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাহিরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করেছিল, কখন তুই দরজা খুলে বাহিরে বের হয়ে আসবে। আমি তখন ঘরে বসে রবের কাছে দোয়া করছিলাম আর
ভাবছিলাম,, আর কতটা ভালবাসাতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না।
অপরদিকে।
তুই ঘরে বসে ভাবছিলি আজকে যেতে না পারলে, ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে আমি কি করে মুখ দেখাবো।
জানিস না মা তুই।
তোর তিন বছরের ভালবাসা খুঁজে পেয়েছিস। কিন্তু আমার জীবন থেকে ২০ বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মা'''রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়ে টা একদিন।
একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে।
তার পরেও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতর।
বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো।
মা'''রে বাবাদের বাহির টা শক্ত হলেও ভেতর টা কিন্তু খুব নরম হয়ে থাকে।
বাবারা সন্তান দের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না,, তবে অনেকটা ভালোবাসতে পারে।
জানি না আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কিন্তু কি করব বল?
তোমার যৌবনে পা রাখার পর চোখ, কান, নাক, সবকিছুর বিবেচনা না করে প্রেম করিস।
কিন্তু সেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বোবা হবি।
কোন কিছুই অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম।
তাই এত কিছু লিখলাম।
আমি জানি মা তোদের মতন সন্তানদের এক প্রশ্ন?
বাবারা কেন তোদের ভালো লাগাটাকেই সহজে মানতে চাই না।
উত্তর টা তোর ঘরে তোলা থাকলো,, তুই যেদিন মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি।
তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন, ঐ ছেলে
ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না। 💓💔