04/08/2026
https://www.facebook.com/61590164607388/posts/122115336129338820/?app=fbl
[১ম পর্ব]
#মুগ্ধতার স্রোত ।
#মুন আফরিন লীসা ।
[১লা আগস্ট ২০২৬ খ্রি.]
আমি ইজহান। সবেমাত্র এইচএসসি পরীক্ষা টা দিয়ে, কম্পিউটারের একটা কোর্স এ জয়েন্ট হলাম । প্রায় দুই মাসের সেশন ।ভাবছি, সেনাবাহিনীতে যোগদান করব ,এইচএসসি পরীক্ষা টার রেজাল্ট বের হলে । আগেরবার এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিলাম। কিন্তু তখন এইসব এ মন বসে নি ,তখন ইচ্ছে ছিল একজন ফুটবল খেলোয়াড় হবে ।কিন্তু এ দেশের খেলোয়ারদের বেশ কদর নেই বললেই চলে ।আবার আমার মা ও তাতে রাজি নন। তার কথায় চার-পাঁচ বছর পর বিয়ে করবি, এ সব কিছুতেই মন দিস না বাবা। আমার ইচ্ছা তোকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি অফিসার বানাবো। আর গর্ব করে বলবো দেখো, আমার ছেলে অমুক, তমুক, কত কি যেন সারাক্ষণ বলতে থাকে সারাক্ষণ ।আর তাই এসব আর অন্য কিছুতেই মন না দিয়ে যা ভেবেছি তাই করবো । বাকিটা ওই ওপরে যে আছে তার উপরে ছেড়ে দিলাম।
২৭ তারিখে আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এটা ভাবতে ভাবতে ক্যালেন্ডারের কাছে যেতে দেখি আজ ২৬ তারিখ ।এ বলেই আমার মনে কেমন যেন একটা অশান্তি বিরাজ করতে লাগলো। আমি জানি আজ ২০ তারিখ। এখনো আমার হাতে পাঁচ থেকে ছয় দিনের মত সময় আছে। কিন্তু ক্যালেন্ডার লেখা যেন আমায় বোকা প্রমাণ করলো ।হঠাৎই আমার চোখ পরল, এটা তো মে মাসের ক্যালেন্ডার ।আর এটা তো জুন মাস। হাপ ছেড়ে বাঁচলাম ।আজ ২৫ তারিখ তাও কি করার। আর মাত্র একদিন বাকি আমার রেজাল্ট দেওয়ার ।আমার মনের অশান্তির সীমা বেড়েই চলছে ।আজ শুক্রবার জুমার দিন তাই বারোটা বাজার সাথে সাথে মসজিদে আজান হয় ও হুজুররা সবাই বয়ান করতে শুরু করেন। তাই মন বললো ইজহান তুই আল্লাহর কাছে চাও সবকিছুই মালিক তিনি।
তাই এখনো সময় আছে চাইতে শুরু কর। তাই যে ভাবা সে কাজ ,গোসলটা করে মসজিদের উদ্দেশ্যে রওনা করি। আজ আবার শুক্রবার তাই পরে গেলে জায়গাও পাওয়া যাবে না।
রাস্তায় যেতে যেতে বন্ধুদের সাথে দেখা। রাহাত, সামিও ইয়াস। ওদের কত বলি ,আয় মসজিদে যাই নামাজ পড়ি। কে শুনে কার কথা? একটাও আসে না ,কিন্তু আজ সব একসাথে হাজির।
চলবে ....................................................।
লেখক: ভালো লাগলে অবশ্যই একটি রিভিউ দিবেন।
✅কপি করা নিষেধ🚫
লাইক কমেন্ট করুন পরবর্তী পার্টের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় ।
_বানান ভুল হলে ক্ষমা করবেন।
__আপনাদের ছোট্ট একটি রিভিউ , ছোট্ট একটি ভালো কথা ।আমাকে সামনে এগিয়ে যাওয়ার ,অনুপ্রেরণা প্রদান করে।☺️