丂aηjᎥdas life

丂aηjᎥdas life alhamdulillah fore everything

27/06/2026

25/06/2026

যত্নকারী যন্ত্রণা দিলে,
যন্ত্রণার বিচার দিবো কার কাছে...
যার কাছে শান্তি খুঁজতাম, যদি সেই মানুষটাই অশান্তির কারণ হয়ে যায়, তাহলে অভিযোগ করার মতো আর কেউ থাকে না। কারণ সবচেয়ে গভীর ক্ষতগুলো শত্রুরা দেয় না, দেয় সেই মানুষগুলো, যাদের ওপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি।
যে মানুষটা একদিন আমার চোখের জল মুছে দেওয়ার কথা বলেছিল, আজ সেই মানুষটার কারণেই চোখ ভিজে যায়। যে মানুষটা বলেছিল কখনো কষ্ট দেবে না, আজ তার স্মৃতিগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কি অদ্ভুত তাই না? মানুষ অপরিচিত কারো দেওয়া কষ্ট সহজেই ভুলে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া সামান্য আঘাতও সারাজীবন বুকে থেকে যায়। কারণ সেখানে শুধু কষ্ট থাকে না, ভেঙে যাওয়া বিশ্বাসও থাকে। তাই আজ আর কোনো বিচার চাই না। শুধু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, যে মানুষটা এত যত্ন করে ভালোবাসতে শিখিয়েছিল, সে-ই কেন একদিন এত নিখুঁতভাবে কষ্ট দিয়ে চলে গেল?
তবুও তোমার প্রতি কোনো অভিযোগ নেই। কারণ ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেখানে ঘৃণার কোনো জায়গা থাকে না। শুধু কিছু প্রশ্ন থেকে যায়, কিছু না-পাওয়া অনুভূতি থেকে যায়, আর কিছু নির্ঘুম রাত থেকে যায়। হয়তো একদিন সবকিছু স্মৃতি হয়ে যাবে, কষ্টগুলোও ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। কিন্তু তোমার নামটা, তোমার মায়াটা, আর তোমার রেখে যাওয়া শূন্যতাটা কখনো পুরোপুরি মুছে যাবে না। শেষে শুধু এটুকুই বলবো— তুমি সুখে থেকো। কারণ যে মানুষটাকে সত্যিকারের ভালোবাসা যায়, তার জন্য অভিশাপ নয়, দোয়াতে রেখে দিতে হয়। আর আমি? আমি হয়তো তোমাকে আর পাবো না, কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম— এই অনুভূতিটুকু নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো।✍️ J&T... 🖤🥀

24/06/2026
16/06/2026

#অবশেষে বুঝলাম,আমার বেলায় সবকিছুই যেন একটু বেশি কঠিন।
যে জিনিসগুলো মানুষ খুব সহজে পেয়ে যায়, সেগুলোই আমার জীবনে এসে অদ্ভুতভাবে জটিল হয়ে দাঁড়ায়।
ভালোবাসতে চেয়েছিলাম-সেখানেও ছিল হারিয়ে ফেলার ভয়।
মানুষকে আগলে রাখতে চেয়েছিলাম-সেখানেও তৈরি হয়েছে দূরত্ব।
আমি কখনো আকাশছোঁয়া স্বপ্ন চাইনি, শুধু চেয়েছিলাম একটু শান্তি, একটু নির্ভরতা,
আর এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় নিজের সব ক্লান্তি খুলে বলা যায়।
কিন্তু আমার জীবনে যেন সবকিছুই অসম্পূর্ণতার গল্প হয়ে আসে।
যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে-ই একসময় সবচেয়ে দূরে সরে যায়।
যাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তাকেই ঠিক সময়ে হারিয়ে ফেলি।
সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন নিজের ভাগ্যের ওপর থেকেও বিশ্বাস উঠে যেতে চায়। মনে হয়, হয়তো সুখ নামের জিনিসটা আমার জন্য তৈরি হয়নি। হয়তো কিছু মানুষ জন্মায়
নীরবে কষ্ট বয়ে বেড়ানোর জন্যই। তবুও প্রতিদিন হাসি।
স্বাভাবিক থাকার অভিনয় করি। কারণ এই পৃথিবী দিনের হাসিটুকু দেখে, কিন্তু গভীর রাতে নিঃশব্দে ভেঙে
পড়ার দৃশ্যটা কেউ দেখে না। অবশেষে সত্যিই বুঝলাম-আমার বেলায় সবকিছুই কঠিন।
ভালোবাসা কঠিন, ভুলে থাকা কঠিন, অপেক্ষা করা কঠিন...
আর কখনো কখনো বেঁচে থাকাটাও ভীষণ কঠিন🤐

Address

Barishal
Dhaka
123

Alerts

Be the first to know and let us send you an email when 丂aηjᎥdas life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category