নৈঃশব্দ্যলিপি

নৈঃশব্দ্যলিপি নৈঃশব্দ্যের ভেতর জন্ম নেয় কিছু শব্দ—
সেগুলোরই লিপিবদ্ধ রূপ।

28/07/2026

আপনি যাকে খুব যত্ন করে ভালোবাসবেন, সে ই খুব যত্ন করে আপনার হৃদয় ভাঙবে! 💔

26/07/2026

যদি তোমার কাছে আমার শেষ চাওয়া থাকে আষাঢ়ের এক তোড়া দোলনচাঁপা - দেবে কি আমায়??

26/07/2026

জীবনের আক্ষেপ বরং এটাই থেকে যাবে, আমি তার প্রথম প্রেম নই.. 🙂

মানুষ কখনো মন বুঝে না!!এই যেমন মনে করুন, আপনার ইচ্ছে হলো ভীষণ মন খারাপে কেউ আপনার নাম ধরে কেবল একটু করে ডাকুক.. আপনি সকল...
22/06/2026

মানুষ কখনো মন বুঝে না!!

এই যেমন মনে করুন, আপনার ইচ্ছে হলো ভীষণ মন খারাপে কেউ আপনার নাম ধরে কেবল একটু করে ডাকুক.. আপনি সকল ক্লান্তি, সকল বিষন্নতা এলিয়ে দিয়ে কেঁদে উঠতে পারবেন। কিন্তু আপনার মন বুঝে কেউ আপনার সেই ছোট্টো নামটুকু ডেকে উঠবে না, কেননা মানুষ কখনো মন বুঝে না...

হতে পারে কেবল এক বিকেল চায়ের কাপে পাশে বসে থাকলেই আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতেন, কিন্তু আপনার চায়ের কাপে আপনি সঙ্গী পাবেন না, কেননা মানুষ কখনো মন বুঝে না..

ঝুম বৃষ্টিতে কারো বৃষ্টি ভেজার নিমন্ত্রণ আপনাকে এক আকাশ সুখ এনে দিতে পারে কিন্তু সেই নিমন্ত্রণ আপনি সচরাচর পাবেন না, কেননা মানুষ কখনো মন বুঝে না..

আসলে এই পৃথিবীতে কেবল নিজেই নিজের খবর রাখা যায়। কদাচিৎ আপনি হয়তো অন্য কারো মনের খবর জেনেও যেতে পারেন তবে আপনার মন বুঝতে পারবে এমন মানুষ খুঁজে পাওয়া দায়..

তাই নিজের জন্য বাঁচুন, নিজের মনের যত্ন নিন.. কেননা মানুষ কখনো অন্যের মন বুঝে না 🌻🌻

22/04/2026

তোমায় পেলে মন্দ কি হতো বলো??
তোমায় পেলে জীবন অন্যরকম হতো, তোমায় পেলে আমি হয়তো রাইকিশোরী হতাম, তোমায় পেলে হয়তো গেরুয়া বসনে তোমার হাত ধরে গৃহত্যাগী হতাম.. তোমায় পেলে হয়তো তমাল তলে জ্যোৎস্নাস্নান করতাম.. তোমায় পেলে সুখী হতাম.

21/04/2026

তুমি বরং আমার মৃত্যু চেয়ো, তবুও দূরত্ব চেয়ো না! 🌸

18/04/2026

ভীষণভাবে ভালোবাসা মানুষগুলো বাজেভাবে ঠকে যায়! 🙂

09/04/2026

ভালোবাসা হারিয়ে গেলে অভিযোগের শব্দগুলোও হারিয়ে যায়.. 🌼

02/04/2026

তুমি স্বপ্নেই সুন্দর; আমার হয়ে থাকো..
বাস্তবতায় তুমি কেবল দূরত্বকেই ডাকো। 🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নৈঃশব্দ্যলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category