09/08/2026
📢 অতি জরুরি ডেলিভারি সংক্রান্ত নোটিশ 📢
প্রিয় কাস্টমার,
একটি বিষয় বারবার বলতে হচ্ছে, তাই আজ একটু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। ❤️
আমাদের ডেলিভারি সার্ভিস Home Delivery Service — Room Delivery Service নয়।
অর্থাৎ, আপনি ২য় তলায় থাকুন, ১০ম তলায় থাকুন কিংবা ২০ তলায়—ডেলিভারি রাইডার আপনার বাসার নিচে/গেট পর্যন্ত এসে কল করবেন। আপনাকে নিচে নেমে এসে পার্সেলটি গ্রহণ করতে হবে।
❌ রাইডারকে লিফট দিয়ে উপরে পাঠিয়ে আপনার দরজার সামনে/রুমের সামনে পার্সেল দিয়ে আসতে বলা যাবে না।
অনেক সময় আমরা দেখি, কিছু কাস্টমার রাইডারকে বলেন—
“উপরে এসে দিয়ে যান।”
“আমার রুমের সামনে দিয়ে যান।”
“সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে যান।”
দয়া করে বুঝবেন, একজন ডেলিভারি রাইডারের কাছে একই সময়ে অনেকগুলো পার্সেল থাকে। অনেক সময় তার কাছে ২০–৩০ হাজার টাকা বা তারও বেশি মূল্যের পণ্য থাকতে পারে। কোনো পার্সেল হারিয়ে গেলে বা ভুল জায়গায় গেলে সেই দায়ভার কে নেবে?
আমাদের পরিচিত একজন পাঠাও রাইডারের সাথেও এমন একটি ঘটনা ঘটেছিল—একটি বাসার সামনে ডেলিভারি দিতে গিয়ে তার প্রায় ২০,০০০ টাকার পণ্য হারিয়ে যায়। পরবর্তীতে আমরা মানবিক দিক বিবেচনা করে তাকে কিছুটা সহযোগিতা করেছিলাম। কারণ তারাও মানুষ, তাদের ওপরও অনেক কাজের চাপ ও দায়িত্ব থাকে। ❤️
তাই অনুরোধ করছি, ডেলিভারি রাইডারদের প্রতি একটু মানবিক ও সহযোগিতাপূর্ণ আচরণ করুন।
তারা আপনাদের ব্যক্তিগত কর্মচারী নন; তারা নির্দিষ্ট নিয়ম মেনে ডেলিভারি দিতে আসেন।
📌 আমাদের শপ থেকে অর্ডার করার আগে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন:
✅ বাসার নিচে/গেট পর্যন্ত এসে পার্সেল গ্রহণ করতে পারবেন → অর্ডার করুন।
❌ রুমের দরজা পর্যন্ত ডেলিভারি না পেলে পার্সেল নেবেন না → দয়া করে অর্ডার করবেন না।
আপনি অসুস্থ, বয়স্ক বা কোনো বিশেষ সমস্যায় থাকলে অর্ডার করার আগে আমাদের জানাতে পারেন। তবে সাধারণ ডেলিভারির ক্ষেত্রে রাইডারকে বাসার উপরে পাঠানো আমাদের সার্ভিসের অংশ নয়।
আমরা যেমন আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তেমনি আমাদের ডেলিভারি পার্টনারদের প্রতিও আপনাদের সহযোগিতা কামনা করি। 🤍
আপনাদের সহযোগিতাই আমাদের কাজকে সহজ করে।
ধন্যবাদ। 🌸