17/05/2026
আসছে বছরের সবথেকে অবহেলিত ইবাদাতের বসন্তকাল... যে দশদিন এর ইবাদাত রব্ব সবথেকে বেশি পছন্দ করেন অথচ এই দশ দিন নিয়ে আমাদের মাঝে চিন্তা ফিকির আয়োজন খুব কম।
পরিবারগুলো, পাড়ায়, মহল্লায় শোরগোল পরে যাওয়ার মত দিন এগুলো হেলায় হারিয়ে যেন না যায়...
৩ বছর আগের করা এই আমল প্ল্যানার টা, তখন কিছুই বুঝতাম না এসবের, সবেমাত্র এই দিনগুলোর স্পেশালিটি অনুভব করা শুরু করেছিলাম তবে খুব বেশিই স্পেশাল ছিলো দিনগুলো... এখন মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে সব...
প্ল্যানার টা খুব ছোট, নিজের সাথে মিলিয়ে নিতে পারেন ইন শা আল্লহ।