Jeba Sadia Rodoshi-Trisomy

Jeba Sadia Rodoshi-Trisomy I have 47 chromosomes, and that makes me uniquely beautiful ✌️

এটা কি শুধু একটা ছবি? না!এটা আমার জীবনের একটা বিশেষ দিনের স্মৃতি। 💝ওর ওপেন হার্ট সার্জারির পর প্রায় দীর্ঘ ছয় মাসের অপেক্...
16/06/2026

এটা কি শুধু একটা ছবি? না!
এটা আমার জীবনের একটা বিশেষ দিনের স্মৃতি। 💝

ওর ওপেন হার্ট সার্জারির পর প্রায় দীর্ঘ ছয় মাসের অপেক্ষার শেষে, এই দিনটায় আমার মেয়ে আবার মন খুলে হেসেছিল। সেদিন ও আমার সাথে অনেকটা সময় খেলেছিল, আর সেই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের ছিল।

একজন মা হিসেবে আমি জানি, সব পথ সবসময় সহজ হয় না। কখনো ক্লান্তি আসে, ভয় আসে, মনে হয় আর পারছি না। কিন্তু তারপর এমন কিছু মুহূর্ত আসে, যেগুলো আবার নতুন করে শক্তি দেয়।

আমার কাছে এমন অনেক ছোট ছোট সুন্দর স্মৃতি জমা আছে। যখন হতাশা বা ক্লান্তি চারপাশ থেকে ঘিরে ধরে, তখন এই ছবিগুলো দেখি আর মনে করি প্রতিটা কঠিন সময়ের পর আল্লাহ সুন্দর কিছু মুহূর্ত উপহার দেন।

এই হাসিটা আমাকে বারবার মনে করিয়ে দেয় ধৈর্য, ভালোবাসা আর চেষ্টা কখনোই বৃথা যায় না।

এটা শুধু একটা ছবি নয়, এটা আমার পাওয়া এক টুকরো শান্তি। 💕

❤️

16/06/2026

প্রতিটি ডাউন সিনড্রোম (DS) বাচ্চার কথা শেখার ধরন আলাদা।

15/06/2026

ভিন্নতা নয়, প্রতিভাই হোক পরিচয়!💪

゚viralシ

ডাউন সিনড্রোম শিশুদের চোখের সমস্যা 👁️💙💛ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যে কিছু নির্দিষ্ট ধরনের চোখের সমস্যা তুলনামূলক বেশি দে...
15/06/2026

ডাউন সিনড্রোম শিশুদের চোখের সমস্যা 👁️💙💛

ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যে কিছু নির্দিষ্ট ধরনের চোখের সমস্যা তুলনামূলক বেশি দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে সব শিশুরই এগুলো হবে এমন নয়।সম্ভাব্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে,

👁️ জন্মগতভাবে অশ্রুনালি সরু থাকা (CNLDO) যার কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে বা বারবার ইনফেকশন হতে পারে। (আমার মায়েরও এই সমস্যা ছিল। জেবার জন্মগত অশ্রুনালির (CNLDO) সমস্যা দীর্ঘদিন ম্যাসেজ, ড্রপ এবং অয়েন্টমেন্ট ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে ভালো হয়ে যায়। এতে দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় লাগছিল।)
👁️ চোখের পাওয়ারের সমস্যা (Refractive error) দূরে বা কাছে দেখতে সমস্যা হতে পারে।
👁️ স্ট্রাবিসমাস (Strabismus) চোখ বাঁকা হওয়া বা ট্যারা চোখ।
👁️ নিস্ট্যাগমাস (Nystagmus) চোখ কাঁপা।
👁️ ক্যাটার‍্যাক্ট (Cataract) চোখে ছানি।
👁️ বারবার কনজাংটিভাইটিস বা চোখে ইনফেকশন।
👁️ চোখ শুষ্ক থাকা বা অতিরিক্ত পানি পড়া।
👁️ কেরাটোকোনাস (Keratoconus) কর্নিয়ার আকারে পরিবর্তন।

ডাউন সিনড্রোম শিশুদের ক্ষেত্রে নিয়মিত চোখ পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। বাইরে থেকে চোখ স্বাভাবিক দেখালেও ভেতরে সমস্যা থাকতে পারে। অনেক সময় শিশুরা বলতে পারে না যে তারা ঝাপসা দেখছে বা দেখতে কষ্ট হচ্ছে।

⚠️ যেসব লক্ষণ দেখলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে,

😞চোখ বারবার ঘষে
😞বই/খেলনা খুব কাছে এনে দেখে
😞এক চোখ বন্ধ করে দেখে
😞চোখ কাত হয়ে যায়
😞আলোতে অস্বস্তি হয়
😞চোখ কাঁপে
😞জিনিস ধরতে বা লক্ষ্য করতে সমস্যা হয়

শিশুর চোখের যত্ন মানে তার শেখা, চলাফেরা ও আত্মবিশ্বাসের পথটা আরও সহজ করা।💙💛✌️

ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যে অনেক সময় চঞ্চলতা, অস্থিরতা, দ্রুত উত্তেজিত হওয়া বা এক জায়গায় থাকতে না চাওয়ার মতো আচরণ দেখা...
14/06/2026

ডাউন সিনড্রোম বাচ্চাদের মধ্যে অনেক সময় চঞ্চলতা, অস্থিরতা, দ্রুত উত্তেজিত হওয়া বা এক জায়গায় থাকতে না চাওয়ার মতো আচরণ দেখা যেতে পারে। তবে এই “দুষ্ট” আচরণের পেছনে অনেক সময় কিছু কারণ থাকে-

🌼 নিজের চাহিদা ঠিকভাবে বোঝাতে না পারা
🌼 বেশি এনার্জি থাকা
🌼 সেন্সরি প্রয়োজন থাকা
🌼 মনোযোগ চাওয়া
🌼 বিরক্তি
🌼 কোনো কাজ কঠিন মনে হওয়া

তাহলে কী করা যেতে পারে? আমি আমার মেয়ের সাথে যে ধাপগুলো অনুসরণ করেছি সেগুলো শেয়ার করছি

🌸 নির্দিষ্ট রুটিন তৈরি করেছি
ঘুম, খাওয়া, খেলা এবং শেখার সময় মোটামুটি একই রাখার চেষ্টা করেছি। এতে ওর জন্য বিষয়গুলো বুঝতে সহজ হয়েছে।

🌸 ছোট ছোট সময়ের অ্যাক্টিভিটি করিয়েছি
শুরুতেই ২০-৩০ মিনিট বসিয়ে কাজ করানোর চেষ্টা করিনি। ৫-১০ মিনিট বা তারও কম সময়ের ২-৫ মিনিটের ছোট ছোট টাস্ক দিয়ে শুরু করেছি। ধীরে ধীরে সময় বাড়িয়েছি।

🌸 শারীরিক এনার্জি বের করার সুযোগ দিয়েছি
দৌড়ানো, লাফানো, বল খেলা, নাচ, ব্যালান্সের খেলা এগুলো শরীর ও মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

🌸 Positive reinforcement ব্যবহার করেছি
যখন সে শান্তভাবে বসে, অপেক্ষা করে বা কথা শোনে সাথে সাথে প্রশংসা করেছি। শুধু ভুল আচরণের দিকে না তাকিয়ে ভালো আচরণকে বেশি গুরুত্ব দিয়েছি।

🌸 একসাথে অনেক নির্দেশ দিইনি
❌ “যাও, খেলনা নিয়ে আসো, তারপর বসো, এটা করো।”
✅ “খেলনাটা আনো।” → তারপর পরের নির্দেশ।

🌸 সেন্সরি অ্যাক্টিভিটি করিয়েছি
পানি দিয়ে খেলা, play dough, বালু/বিভিন্ন টেক্সচারের খেলা, পাজল, matching activity অনেক বাচ্চার ক্ষেত্রে এগুলো শান্ত হতে সাহায্য করে।

🌸 স্ক্রিন টাইম ও পরিবেশের দিকে খেয়াল রেখেছি
বেশি স্ক্রিন টাইম বা অতিরিক্ত উত্তেজনাপূর্ণ পরিবেশ অনেক সময় বাচ্চার অস্থিরতা বাড়াতে পারে। তাই আমি অতিরিক্ত শব্দ, ভিড় বা জনসমাগমপূর্ণ জায়গা এড়িয়ে চলার চেষ্টা করেছি। এমন পরিবেশ বেছে নিয়েছি যেখানে ও স্বস্তিতে থাকতে পারে, নিজের মতো করে বুঝতে ও মানিয়ে নিতে পারে।

🌸 কথা বলার সুযোগ দিয়েছি সবসময়
আমি ওর কথা মন দিয়ে শুনি। যদি বুঝতে না পারি, তখন বলি,
“তুমি খুব সুন্দর বলেছো, কিন্তু আম্মু বুঝতে পারছি না। তুমি কি আরেকবার বলবে প্লিজ?”

তবে যদি অস্থিরতা এত বেশি হয় যে বাচ্চা নিজেকে বা অন্যকে আঘাত করে, কোনো নির্দেশই শুনতে না চায়, অথবা আচরণ হঠাৎ অনেক পরিবর্তন হয়ে যায় তাহলে শিশুর বিকাশ বিশেষজ্ঞ বা অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নেওয়া ভালো।

প্রতিটি বাচ্চা আলাদা। ধৈর্য, নিয়মিত চর্চা এবং সঠিক সাপোর্ট অনেক পরিবর্তন আনতে পারে। ❤️

14/06/2026

সে এখন অনেক বড়লোক, মাটিতে পা পড়ছে না 😑

゚viralシ

13/06/2026

বৃষ্টির দিনে আম কুড়াতে গিয়ে দুই-চার আম যদি পিঠে নাই পড়ল, তাহলে কিসের শৈশব হল?

#শৈশবের_স্মৃতি #বৃষ্টির_দিন #আমকুড়ানো #পুরোনো_দিনের_কথা #গ্রামের_শৈশব #মধুর_শৈশব #বর্ষার_স্মৃতি #শৈশবের_গল্প

13/06/2026

খেলার মাধ্যমে শেখানো হলে শিশুর মনোযোগ, ভাষা শেখার ক্ষমতা এবং কমিউনিকেশন স্কিল ধীরে ধীরে উন্নত করা সহজ হয়।

🎵 মিউজিক থেরাপি কী?মিউজিক থেরাপি হলো এমন একটি থেরাপিউটিক পদ্ধতি, যেখানে গান, সুর, ছন্দ এবং মিউজিকের বিভিন্ন উপাদান ব্যবহ...
13/06/2026

🎵 মিউজিক থেরাপি কী?

মিউজিক থেরাপি হলো এমন একটি থেরাপিউটিক পদ্ধতি, যেখানে গান, সুর, ছন্দ এবং মিউজিকের বিভিন্ন উপাদান ব্যবহার করে শিশুর শেখা, যোগাযোগের দক্ষতা, মনোযোগ, আবেগ প্রকাশ এবং বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করা হয়।

এখানে শুধু গান শুনানোই মিউজিক থেরাপি নয়। বরং শিশুকে গান গাওয়ানো, তাল মিলিয়ে হাত তালি দেওয়া, শব্দের সাথে রেসপন্স করানো, মুভমেন্ট করানো এসবও মিউজিক থেরাপির গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

🎵 মিউজিক থেরাপি কত সময় করা হয় এবং দিনে কতবার?

এটা শিশুর বয়স, প্রয়োজন এবং কোন লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে তার ওপর নির্ভর করে। সাধারণভাবে,

🌸 ১৫-৩০ মিনিটের ছোট সেশন করা যেতে পারে
🌸 সপ্তাহে কয়েকদিন বা নিয়মিতভাবে করা যেতে পারে
🌸 বাসায় ছোট ছোট সময়ের জন্য মিউজিক অ্যাক্টিভিটি করা যায়

তবে শিশুকে জোর করে দীর্ঘ সময় বসিয়ে রাখা উচিত নয়। শিশুর আগ্রহ, মনোযোগ এবং রেসপন্স দেখে সময় নির্ধারণ করা ভালো।

🎵 কী ধরনের মিউজিক মিউজিক থেরাপির জন্য ভালো?

শিশুর জন্য এমন মিউজিক বেছে নেওয়া ভালো যেখানে,

🌸 সহজ ও পরিষ্কার শব্দ ব্যবহার করা হয়েছে
🌸 একই শব্দ বা লাইন বারবার রিপিট হয়
🌸 প্রাণী, রং, সংখ্যা, অ্যাকশন বা দৈনন্দিন বিষয় নিয়ে গান
🌸 ধীর, পরিষ্কার ও ছন্দযুক্ত সুর থাকে

তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে গান শুধু সুর নয়, গানের শব্দ, বিষয়বস্তু, ভিডিওতে কী দেখানো হচ্ছে, কোন পরিবেশে এবং কোন সময়ে শোনানো হচ্ছে এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। কারণ কিছু গানের ভাষা বা বিষয়বস্তু শিশুর বয়স ও বিকাশের সাথে উপযুক্ত নাও হতে পারে, যা তাদের আচরণ, শেখা ও আবেগের ওপর প্রভাব ফেলতে পারে।

তাই সারাদিন গান চালিয়ে রাখলেই সেটা মিউজিক থেরাপি হয়ে যায় না। মিউজিককে সঠিকভাবে, সঠিক সময়ে এবং শিশুর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

12/06/2026

মসলা সিক্রেট, এ জন্য অনন্য স্বাদ!

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeba Sadia Rodoshi-Trisomy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share