কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ

কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ, Art, Bochila, Dhaka.

10/06/2026

রচনা প্রতিযোগিতা ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে ৫ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রচনার মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য, দেশপ্রেম, গণতন্ত্র এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে নিজেদের চিন্তাভাবনা ও মতামত তুলে ধরতে পারবে।
📖 রচনার বিষয়:
"জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের স্বপ্ন"
✍️ অংশগ্রহণকারী:
৫ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থী
📝 শব্দসীমা:
• ৫ম–৮ম শ্রেণি: ৩০০–৫০০ শব্দ
• ৯ম–১০ম শ্রেণি: ৭০০–৮০০ শব্দ
• ১১শ–১২শ শ্রেণি: ৮০০–১০০০ শব্দ
🏆 পুরস্কার:
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।
সকল অংশগ্রহণকারীকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের রচনা জমা দিতে হবে।
জমাকৃত রচনা থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের একই বিষয়ের উপর কোনো লেখা না দেখে (স্বতন্ত্রভাবে) রচনা লিখতে হবে।
সকল শিক্ষার্থীকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
ধন্যবাদ।

26/04/2026

📚 কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ 📚
✨ আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা ✨
🌱 শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ 🌱
আপনার সন্তানের সঠিক দিকনির্দেশনা ও মেধা বিকাশে আজই আমাদের সাথে যুক্ত করুন।
✨ আমাদের বিশেষ কার্যক্রম ও সুযোগ-সুবিধা
(সদস্য হলেই সকল সুবিধা সম্পূর্ণ ফ্রি)
✅ সকল শিক্ষার্থীর জন্য নিয়মিত ও সঠিক গাইডলাইন
✅ সাপ্তাহিক ২ দিন ক্লাস (অনলাইন / অফলাইন)
📖 ভ্রাম্যমাণ লাইব্রেরি সুবিধা
→ গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন বই পড়ার সুযোগ
🏆 বৃত্তি পরীক্ষার প্রস্তুতি
→ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে অংশগ্রহণের সুযোগ
⚽ খেলাধুলা ও শরীরচর্চা
→ শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক
🎤 প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম
→ বক্তৃতা, আবৃত্তি, কুইজ ও সাংস্কৃতিক কার্যক্রম
🤝 জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ
→ মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা
🌿 “কুঁড়ি থেকে ফুল” প্রোগ্রাম
→ ছোটদের ধাপে ধাপে মেধা ও চরিত্র গঠন
🔍 “অন্বেষণ” সৃজনশীল কার্যক্রম
→ বিজ্ঞানচর্চা, নতুন কিছু শেখা ও সমস্যা সমাধান দক্ষতা
🕊️ “শান্তি শিক্ষা” কার্যক্রম
→ নৈতিক শিক্ষা, শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ
📘 স্টাডি প্ল্যান ও মনিটরিং সিস্টেম
→ প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ
💰 সদস্য ফি: মাত্র ১০০ টাকা

The Secondary School Certificate (SSC) and equivalent examinations began nationwide on Tuesday, with more than 1.85 mill...
21/04/2026

The Secondary School Certificate (SSC) and equivalent examinations began nationwide on Tuesday, with more than 1.85 million students taking part this year. According to the routine set by the general education boards, the written exams started at 10:00 AM with Bangla First Paper and will continue until May 20.

মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫হা-মীম মডেল স্কুলের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গর্বের সাথে অংশগ্রহণ করেছে এই আয়োজনে।সার্বিক সহযোগ...
15/04/2026

মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫
হা-মীম মডেল স্কুলের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গর্বের সাথে অংশগ্রহণ করেছে এই আয়োজনে।
সার্বিক সহযোগিতায় —
কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ 🌿
জ্ঞান, শৃঙ্খলা ও মূল্যবোধে এগিয়ে যাক আগামীর প্রজন্ম। ✨

📢 কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ-এর উদ্যোগেহা-মীম মডেল স্কুলে আয়োজিত হলো এক সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাবেশ।শিশুদের হাসি,...
09/04/2026

📢 কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ-এর উদ্যোগে
হা-মীম মডেল স্কুলে আয়োজিত হলো এক সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাবেশ।
শিশুদের হাসি, শৃঙ্খলা আর দেশপ্রেমের চেতনায় মুখরিত ছিল পুরো আয়োজন।
আগামীর সুনাগরিক গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 🌱
✨ “আজকের কুঁড়িরাই আগামীর ফুল”—এই বিশ্বাস নিয়েই আমাদের পথচলা।
#কুঁড়ি_অন্বেষণ #শিক্ষা_ও_শান্তি

একই  মানুষ, ভিন্ন দুই পৃথিবীআমি-ও তো ফুল বিক্রি করি…কিন্তু আমার গল্পটা কেউ শোনে না।আমি দেখতে হয়তো ততটা সুন্দর নই,তাই রাজ...
04/04/2026

একই মানুষ, ভিন্ন দুই পৃথিবী
আমি-ও তো ফুল বিক্রি করি…
কিন্তু আমার গল্পটা কেউ শোনে না।
আমি দেখতে হয়তো ততটা সুন্দর নই,
তাই রাজ্যহীন রাজকন্যা হতে পারিনি,
কেউ আমাকে দেখে না, চিনে না।
হাতে থাকে লাল গোলাপ,
কিন্তু আমার জীবনের রংটা যেন ফিকে—
ভাইরাল হওয়ার আলোটা
কখনো আমার দিকে আসে না।
রাস্তার ভিড়ে দাঁড়িয়ে থাকি,
হাসি দিয়ে ফুল বিক্রি করি,
কিন্তু কেউ আমার হাসির আড়ালের গল্পটা বোঝে না।
সহযোগিতার হাত—
সেটা যেন শুধু গল্পেই থাকে,
বাস্তবে আমার দিকে
কেউ বাড়িয়ে দেয় না… 🌸

বৃত্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে, কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ কর্তৃক আয়োজন করা হয়েছে নিয়মিত পড়ানো ও দিকনির্দেশনা...
03/04/2026

বৃত্তি পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে, কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ কর্তৃক আয়োজন করা হয়েছে নিয়মিত পড়ানো ও দিকনির্দেশনা কার্যক্রম।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সঠিক প্রস্তুতি গ্রহণ এবং সফলতার পথে এগিয়ে নেওয়ার জন্য অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

Address

Bochila
Dhaka
MOHAMMADPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুঁড়ি অন্বেষণ শিক্ষা ও শান্তি সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category