07/09/2026
আজ 😭 এই বাচ্চাটির চিকিৎসা সমন্ধে একটা আপডেট জানতে পারলাম 😭। এই বাচ্চাটি অনেক দিন ধরে কষ্টে আছে আর চিকিৎসা চলছে মোটামুটি। আগেও জানিয়েছি এই বাচ্চাটা একটা ভাইরাসের কারণে তার দাঁতের মাড়ি থেকে আস্তে আস্তে এই অবস্থা হয়ে গেছে। মোটামুটি তার বাবা শাহীন অনেক কষ্ট করে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ থেকে হাওলাত নিয়ে কোনো রকম তার চিকিৎসা চালিয়েছিলো। পরে ভিডিও দেওয়ার পরে আপনাদের মধ্যে অনেকে মোটামুটি কিছুর সহযোগিতা করার কারণে তার বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা এখন পর্যন্ত চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাচ্চাটর বাবা এতোটাই অসহায় অবস্থা , এই ছেলের পেছনে অনেক টাকা ঋন হয়ে গেছে। সব শেষে অনেক পরিক্ষা নীরিক্ষার পর অনেক অপেক্ষার পর আজ ডাক্তারেরা একটা আপডেট দিয়েছে, আগামী রবিবার বা সোমবার তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে। ডাক্তারেরা আগাম একটু আইডিয়া দিয়েছে আজ, এই বাচ্ছার পেছনে অপারেশন করতে মোটামুটি ভালো একটা বাজেট লাগবে। তাই বাচ্চার গার্ডিয়ানকে বলেছে আর্থিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য৷