24/12/2025
জানো, এক আকাশ শূন্যতা নিয়ে আমি প্রতিটি দিন শুরু করি!
সেই শূন্যতা কখনো ভোরের বাতাসে মিশে যায়, কখনো
সন্ধ্যার আলোয় হাহাকার তোলে।
আর আমি-এক নিভু-নিভু জ্বলে থাকা প্রদীপের মতো-নিজেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি।
কোনো ঝড়ে নেভে না,
আবার পুরোপুরি জ্বলে উঠতেও পারে না।
হয়তো এই আধাআধি বেঁচে থাকাটাই যেন আমার সত্যি হয়ে গেছে