Chuti Chata

Chuti Chata সবাইকে আনন্দ দিতে আমরাও চলে আসলাম আমা?

10/09/2026

আলমানের স্কুলে গানের ক্লাস চলছে।সে ভীষণ এনজয় করেছে আজ।

10/09/2026

প্রস্তুতি চলছে.....একটা সুন্দর আয়োজন এর। স্কুল থেকে সরাসরি নাচের রিহার্সাল এ উপস্থিত হয়েছে আলিশা। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই। হ্যা ,সে ক্লান্ত.... তবুও... আনন্দিত।

চলছে.... টানা রিহার্সেল । তবুও কন্যা আনন্দিত।কারন......নাচ তার ভালোবাসা।
09/09/2026

চলছে.... টানা রিহার্সেল । তবুও কন্যা আনন্দিত।
কারন......নাচ তার ভালোবাসা।

08/09/2026

মাম্মা"স পার্টি......

08/09/2026

ছানাপোনার ঘোরাঘুরি

06/09/2026

বাচ্চাদের একটা আবদার এর জায়গা থাকে যেখানে না শব্দটা কম শোনে। অর্থাৎ আজাইরা জিনিস ও আনন্দের সাথে পাওয়া যায়।আর আমার ছানাপোনার এই অদ্ভুত বায়না করার জায়গা হলো তাদের পাপাই। কারন তারা জানে মাম্মা অপ্রয়োজনীয় জিনিস কখনো কিনে দিবে না।

05/09/2026

মাশাআল্লাহ 🧡
আমাদের প্রজাপতিগুলো।

31/08/2026

মডেল কন্যার ক্যামেরা ম্যান যখন তার পাপাই তখন ছবি তো সুন্দর হবেই সাথে রয়েছে পাপাই এর আদুরী কমপ্লিমেন্ট।
মাশাআল্লাহ 🧡 এই সুন্দর মুহূর্তগুলোই বেঁচে থাকার রসদ।

মাশাআল্লাহ 💛 দুইজন মিলে প্লানিং করে কতো কিছু যে করে। আলিশা আঁকছে নানারকম ক্যারেক্টার। আলমান আঁকছে ফার্নিচার, যন্ত্রপাতি।...
31/08/2026

মাশাআল্লাহ 💛
দুইজন মিলে প্লানিং করে কতো কিছু যে করে। আলিশা আঁকছে নানারকম ক্যারেক্টার। আলমান আঁকছে ফার্নিচার, যন্ত্রপাতি।এরপর এগুলো কেটে নিয়ে তারা শুরু করে খেলা।যে খেলার পুরোটাই তাদের ইমাজিনেশন।
দুইভাই বোন কথোপকথন এর মধ্য দিয়ে তৈরি করে নানারকম সিচুয়েশন। যেখানে আছে সমস্যা আবার সমাধান। আছে পরিবারের সবাই। আছে নানা রকম বায়না আবার সেই বায়না পুরোনের চেষ্টা।
আচ্ছা একটা উদাহরণ দেই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আলমান একটা ল্যাপটপ এঁকেছে। আলিশা এঁকেছে একটা বেবী ক্যারেক্টার। খেলার মধ্যে এই বেবি টাই বায়না ধরলো ল্যাপটপের।তখন আলিশা মায়ের ক্যারেক্টার প্লে করবে। আর আলমান করবে পাপার ক্যারেক্টার। খেলার মধ্যেই পাপা আর মায়ের চলছে তর্ক যুদ্ধ। একজন বাচ্চাকে এতো তাড়াতাড়ি ল্যাপটপ দেওয়া উচিত নয় এই পক্ষে কথা বলছে। আরেকজন বাচ্চাদের আবদার মাঝে মাঝে কেন শুনতে হয় সেই পক্ষে কথা বলছে।
কত দ্রুত তারা একটা সিচুয়েশন তৈরি করছে, সেটা নিয়ে তর্ক করছে আবার সমস্যার সমাধান ও করছে তা দেখে আমি সত্যি সত্যি অবাক হই।অবাক হই তাদের ইমাজিনেশন স্কিল দেখে। কারণ সবকিছু এত দ্রুত ঘটছে যে আমার কাছে মনে হল আমি একটা নাটক দেখছি। মাশাআল্লাহ 💛
আচ্ছা সব বাচ্চারাই কি এই বয়সে এমন ধরনের খেলা তৈরি করে। নাকি শুধু আমার ছানাপোনাই এমন অদ্ভুত খেলা খেলে ? আমার ভীষণ জানতে ইচ্ছে করে।

Address

DHAKA
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Chuti Chata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Chuti Chata:

Shortcuts

Share