কাব্যের নীলআলো

কাব্যের নীলআলো নীল আলোর
আবেশে হৃদয়ের গোপন
পত্রগুলি ধীরে ধীরে উন্মোচিত হয়,
আর শ্রোতার মন
নিঃশব্দে ডুবে
যায় অকথিত কাব্যের
স্রোতধারায়

I pray the heaven be kind and you send your 'বাহিরে বৃষ্টি হচ্ছে'text to someone who can look into your eyes, hold your ...
02/07/2026

I pray the heaven be kind and you send your 'বাহিরে বৃষ্টি হচ্ছে'
text to someone who can look into your eyes, hold your silence with warmth, and softly reply—
'সারাবছর ধরে বৃষ্টি হোক, শুধু না ভিজে যেন তোমার চোখ।'

01/06/2026

sometimes you just have to accept the situtation and say, its ok.

01/06/2026

আজকে আঙ্কেল আমাকে বলতেসিলো "মা, তুমি এতো হাসিখুশি! জলি মাইন্ডের মানুষ। পজিটিভ এনার্জি নিয়ে থাকো। যে বাড়িতে যাবে, সে বাড়িটা আলো করে রাখবে। এমন একটা সুন্দর শ্বশুরবাড়ি পাও যারা তোমাকেও আদরে রাখবে।"

আঙ্কেল এতো জেনুইনলি, আন্তরিকতার সাথে কথাগুলা বলসে যে চোখদুটো তখনই ছলছল করে উঠছিলো।

আমি ওই মুহুর্তে রিয়ালাইজ করছি যে আমি আসলে বিয়ে করতে চাইনা এমন না। আমি বিয়ে করতে ভয় পাই। যদি আমার কদর না করে, নিজের মেয়ের মতোন আমাকে আদরে না রাখে, আমাকে যদি না বোঝে তারা! এইসব চিন্তা করলে তখন ভয় লাগে।

কিন্তু আমি সুখ, শান্তি, সমৃদ্ধি ডিজার্ভ করি। সত্য সত্যই করি।

আমার পড়া সকল মহাকাব্যে তোমার ভুল গুলো সব ফুল হয়ে যায়।
08/05/2026

আমার পড়া সকল মহাকাব্যে তোমার ভুল গুলো সব ফুল হয়ে যায়।

গগণে তাকিয়ে দেখছো তুমি চাদেরই আলো।তুমি কি জানো!আমার চাঁদটাই তুমি, চাদের ন্যায় তুমায় বাসি ভালো।🖤
01/05/2026

গগণে তাকিয়ে দেখছো তুমি চাদেরই আলো।
তুমি কি জানো!আমার চাঁদটাই তুমি, চাদের ন্যায় তুমায় বাসি ভালো।🖤

01/05/2026

"বড়াই করে, আমি তোমার কথা বলে ফেলি তাই,
যার কাছে যাই" has two very different sides. One side is beautiful.

আমরা যখন কাউকে ভালোবাসি, তার কথা সবাইকে বলে ফেলি। ভালোবাসা আসলে লুকায় রাখা যায় না। না চাইতেও আড্ডায় তার নাম এসে যায়, বলতে ইচ্ছা করে সে কতো সুন্দর, কতো সুন্দর করে কথা বলে, কতো সুন্দর করে তাকায়। তার হৃদয় কতো সুন্দর। তার থেকে "ভালোবাসি" শোনা কতো সুন্দর। রাস্তা থেকে ফুল তুলে সে যখন আমার আঙুলের মাপে রিং বানায় তা কতো সুন্দর, কতো সুন্দর তার হাসি, তার দৃষ্টি, তার অনর্গল গল্প।
কতো সুন্দর তার যত্ন। ঠিক কবে কবে সে আমার জন্য চায়ের কাপ নিয়ে অপেক্ষায় বসে বারান্দায়। সবাইকে বলতে ইচ্ছা করে কোন সুন্দর রঙ তার পছন্দ, কোন ফুল আর কোন গান সে সবচেয়ে বেশি পছন্দ করে। আরো বেশি বড়াই করে বলে ফেলতে মন চায় ঠিক কীভাবে সে আমাকে ভালোবাসে! কতো মিষ্টি তার প্রেম!
কবে কখন তার উপস্থিতি আমার জন্য প্রশান্তিকর হয়েছে। আরো কতো কী! কতো কী!

দেখা যায়, যারা আমাকে চেনে একটা সময় পর সবাই আমার প্রিয় মানুষটাকেও চেনে। তার গল্প জানে। It’s the purest form of love, ভালোবাসলে তার কথা চলেই আসে, আর ভালোবেসে, আমরা বড়াই করে বলে ফেলি তাই, যার কাছে যাই।

But the other side is horrible. যখন দেখি বড়াই করে বলে ফেলা আমার মানুষটার কোথাও আমি নাই। না তার জীবনে, না তার জবানে। দেখি, সে কখনো খেয়াল করে নাই কোন ফুল আর কোন রঙ আমার পছন্দ, কোন খাবার মজা করে খাই, কোন গান বহুবার শুনি আর কোন গান আনন্দ নিয়ে গাই।
যখন জানি, সে কখনো বুঝে নাই তাকে আমি কেমন মুগ্ধতা নিয়ে দেখি, কতো চিত্রকল্পে তাকে আমি আঁকি আর হৃদয়ের কোনখানে তার বাস।
যখন বুঝি, একটা সময় পর তার জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে, অথচ তাকে ছেড়ে আমার পালাবার জায়গা নাই। আমি যে বারান্দায় আরাম করে বসে তাকে একবেলা ভুলে যাবো সেখানের সব ফুলেরাও জানে তার গল্প। যে রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে ভুলে যাবো কিছু সময়, কংক্রিটের সেই রাস্তায় তার প্রিয় গানের সুর বাজে। প্রত্যেকটা মানুষ, সব কয়টা জায়গা, আমার বইয়ের পাতা, চায়ের কাপ, কোলাহল কিংবা নির্জনতা তার গল্প জানে। আমি পালাবো কোথায়! কেউ আমাকে তার কথা ভুলতে দিবে না এক দন্ড।
সে তারে গুছায়ে নিবে হয়তো, কিন্তু তারে ছেড়ে আমার পালানোর জায়গা নাই। কারণ আমরা ভালোবাসি, বড়াই করে বলে ফেলি তাই, যার কাছে যাই।

©সামিয়া আনান

সম্পর্কের অজুহাত গুলো ভীষণ যত্নের। ইচ্ছে করে ওদের অসুখ করে, কপালে ভিজে ন্যাকড়া ওঠে, রাত জাগে, সকালে জানলা খুলে রোদ দেয়...
30/04/2026

সম্পর্কের অজুহাত গুলো ভীষণ যত্নের। ইচ্ছে করে ওদের অসুখ করে, কপালে ভিজে ন্যাকড়া ওঠে, রাত জাগে, সকালে জানলা খুলে রোদ দেয়।
জানলার পাশে গন্ধরাজ গাছটায় গরমের দিনে বেশ ফুল হয়। বিকেলে কালবৈশাখী হয়, সন্ধ্যায় অল্প বৃষ্টি।
গরম ভাতের ধুঁয়া মেখে সম্পর্ক বসে থাকে উনানের আঁচ নিভিয়ে। একটা দুটো পাতা উড়ে এসে কোলের উপর পড়ে।
থরথর করে কেঁপে ওঠে মেয়েটার ঠোঁটদুটো।
“ আজকের মাছের ঝোলটা কেমন হয়েছে গো?”
উত্তর টা “ভালো” বললেই হয় না। বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিতে হয়।
এটাকেই অজুহাত বলে। ভালোবাসা শুনতে চেয়েও গায়ে মাখার অজুহাত। গরমের দুপুরে ঘামে ভেজা বুকের অজুহাত। চোখদুটো ছলছল করে ধোঁয়া লাগলে। চোখে জলের ঝাপটা দিতে গেলে ঘটি করে জলটা বাড়িয়ে দিতে হয়। একটা টগর ফুল এনে খোঁপায় গুঁজে দিতে হয়।
সেগুন কাঠের ফ্রেমে আঁটা আয়নাটার সামনে এনে বলতে হয়, “ এই দেখো, কী ভালো মানিয়েছে!”
আয়নার উপরের দিকে রাখা সকালের টিপটা খুলে এনে কপালে আটকে দিতে হয়। শব্দ নেই, গল্প ও নেই। সংসার আছে, সম্পর্ক আছে।
ভাতের থালায় আলুপোস্ত হলে একগাল ভাত মেখে ওর মুখে তুলে দিতে হয়। একটু ভাজা মাছের টুকরো, কাঁটা বেছে।
বেশী ঝাল হলে মাথায় ফুঁ দিয়ে, একগ্লাস জল এনে দিতে হয়। জামার হাতা মুড়ে গলার ঘামটা মুছিয়ে দিতে হয়।
কপালে ছোট্ট কুমকুমের টিপ, গলায় মাটির হার, মাটির কানের দুল।
আর.....
আর বলবো না, যাও তো।
সবটাই কী আমি বলবো নাকি।
নিজেরাই শেখো সব।
আমার মানুষ টার জন্য কিছুটা তুলে রাখবো যে।।

--- অনিবেন্দ্র সিরিজ থেকে 🍁

সে দিন চৈত্রের দিনে আকষ্মিক বর্ষার আগমনের মতো আমার জীবনে তুমি এলে।এক পসলা ঝিরি বৃষ্টির ন্যায় আমায় সতেজ করে দিয়েছিলে।কৃষ্...
30/04/2026

সে দিন চৈত্রের দিনে আকষ্মিক বর্ষার আগমনের মতো আমার জীবনে তুমি এলে।এক পসলা ঝিরি বৃষ্টির ন্যায় আমায় সতেজ করে দিয়েছিলে।
কৃষ্ণচূড়ার ছায়ায় বসে কতোই না আশা দিয়েছিলে।তোমার কাপা কাপা হাত আমার হাতে রেখে কথা দিয়েছিলে থেকে যাবে।
মনে আছে?
আমার কিন্তু খুব করে মনে পড়ে সেদিনের কথা!
দুটি ব্যাঞ্চ থাকলেও তুমি আমি ছিলাম পাশাপাশি একটা ব্যাঞ্চে বসে।
খোলা বাতাসে তুমার চুলগুলো যেমন উড়ছিলো, তেমন আমার এই মন তোমার প্রেম বাগিচায় দুলছিলো।
বাতাস বইছিলো হালকা মৃদুস্বরে অনুরাধার গানে খেলছিলো সকল বৃক্ষরাজী।
আজ এই বৈশাখের অনবরত বুলেট-বৃষ্টি ঝরিয়ে দিচ্ছে আমার অন্তরের অন্তস্তল থেকে এক বিশাল মেঘের কুণ্ডলী।
মেঘ জমতে জমতে আমার অন্তত আজ ভারী হয়ে গেছে।ঠিক যেনো পূবের আকাশ বৃষ্টি নামার পূর্বেই!
মনে আছে?
লেকের দ্বারে ভেসে বেড়ানো দুটি বুনোহাঁস ও তাদের প্রেম, প্রীতি, অনুরাগ দেখে তুমি আমি কতো হাসছিলাম।
সেই হাসিটা যে হাসিটা এনে দিয়েছিলো বিশ্বাস, স্বপ্ন আর আশার দিশারী।
আচ্ছা, মনে পড়ে?তুমি কেবল আমর হয়ে থাকতে চেয়েছিলে, রেখে দিতে চাইতে আমায়!
আমি তো রয়েই গেলাম,তবে রইনি কেবল তোমার!
অন্তর নিংরানো ভালোবাসা দিয়ে কি ইবা রইলো আমার!
©️Sajjat Badsha

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যের নীলআলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category