Lia's life notes

Lia's life notes Turning old things into something beautiful ��
Handmade crafts & creative ideas
— Lia

আজ দিনটা একদম রঙহীন ক্যানভাস,তুলিটা হাতে নিয়েও আঁকতে পারি না কিছু।সময় যেন হাই তুলে বলে—“আজকে না, আজ কিছুই হবে না তুই বুঝ...
21/07/2026

আজ দিনটা একদম রঙহীন ক্যানভাস,
তুলিটা হাতে নিয়েও আঁকতে পারি না কিছু।
সময় যেন হাই তুলে বলে—
“আজকে না, আজ কিছুই হবে না তুই বুঝু।”

ঘড়ির কাঁটা হাঁটে খুব ধীরে,
যেন ক্লান্ত পথিক নিঃশব্দ পথে,
মনের ভেতর হালকা শূন্যতা
চুপচাপ বসে থাকে নিজের সাথে।

বাতাসও আজ গল্প বলে না,
জানালার ধারে নীরবতা ঝুলে,
হয়তো এই বিরক্ত বিকেলটাই
কোনো অজানা কবিতার মূল্যে।

কারণ মাঝে মাঝে এমন হারানো লাগে,
যেখানে কিছুই খুঁজে পাওয়া যায় না,
সেই শূন্যতার ভেতরেই নাকি
নতুন একটা “আমি” গড়ে ওঠে, অজানা।

হচ্ছে কেন হচ্ছেযা হয়েছে তা কেন হয়েছেজীবনের হিসাব মিলাতে এসেশুণ্য হয়ে ফিরেছি শেষেদিন শেষে, সব সুখ-দুঃখ মিলিয়েএকাকার কি মা...
16/07/2026

হচ্ছে কেন হচ্ছে
যা হয়েছে তা কেন হয়েছে
জীবনের হিসাব মিলাতে এসে
শুণ্য হয়ে ফিরেছি শেষে
দিন শেষে, সব সুখ-দুঃখ মিলিয়ে
একাকার কি মানুষ
যখন খুব ক্লান্ত
অশ্রু গুলো ঠিকই বের হয়
যা হবে ভালো হবে
অতীতটুকু ভুলে থেকে
নিজেকে খোঁজে নতুন—
আগামী, ভালোই একদিন

আজকে মনটা অদ্ভুত রকম বিরক্তিতে ভরা,কিছুই ভালো লাগে না, সবই লাগে ঝাপসা ধরা।কথা বলতে ইচ্ছে করে না, চুপ থাকাই ভালো,নিজের ভে...
15/07/2026

আজকে মনটা অদ্ভুত রকম বিরক্তিতে ভরা,
কিছুই ভালো লাগে না, সবই লাগে ঝাপসা ধরা।
কথা বলতে ইচ্ছে করে না, চুপ থাকাই ভালো,
নিজের ভেতরেই যেন তৈরি হয়েছে অন্ধকার কালো।

হাসি আসে না ঠোঁটে, চোখে জমে ক্লান্তি,
কারণ খুঁজে পাই না, তবু বুকভরা অশান্তি।
সময় যাচ্ছে ধীরে, যেন থেমে আছে ঘড়ি,
একটা দিনই কেন এত ভারী লাগে, বল তো কড়ি?

মানুষের ভিড়েও আজ একা হয়ে যাই,
নিজের ছায়াটাকেও যেন চিনতে পারি না ভাই।
সবকিছু থেকে পালিয়ে যেতে ইচ্ছে করে খুব,
নিঃশব্দ কোনো কোণে হারিয়ে যেতে ডুব।

তবুও জানি, এই রাত থাকবে না চিরদিন,
বিরক্তির মেঘ কেটে আসবে নতুন রঙিন দিন।
একটু ধৈর্য, একটু আশা—এই নিয়েই পথ চলা,
অন্ধকারের পরেই তো আলোয় ভরে ওঠে ভোরবেলা।

10/07/2026

বৃষ্টির দিন

ঝিরিঝিরি বৃষ্টির সুরে ভিজে যায় সকাল,
মেঘলা আকাশ ঢেকে দেয় রোদের রঙিন জাল।
টুপটাপ শব্দে জাগে মনের গভীর গান,
নরম হাওয়ায় ভেসে আসে অজানা অনুভবের টান।

জানালার কাঁচে জলের রেখা আঁকে ছবি,
স্মৃতির পাতায় জেগে ওঠে পুরনো দিনের কবি।
এক কাপ চায়ের ধোঁয়ায় মিশে স্বপ্নের ঢেউ,
বৃষ্টির ছোঁয়ায় মনটা যেন হয়ে ওঠে নেউ।

ভেজা মাটির গন্ধে ভরে ওঠে চারপাশ,
প্রকৃতি যেন বলে যায় ভালোবাসার ভাষা বিশেষ।
এই বৃষ্টিভেজা দিনে থেমে যাক সব দুঃখ,
মনের আকাশে ফুটুক শুধু শান্তির রঙিন সুখ।

গতকালের কষ্টগুলো দূরে সরে যায়,নতুন দিনের স্বপ্নগুলো মনে জায়গা পায়।নিজেকে আজ একটু বেশি ভালো লাগে,জীবনটাকে আপন মনে আলতো কর...
27/06/2026

গতকালের কষ্টগুলো দূরে সরে যায়,
নতুন দিনের স্বপ্নগুলো মনে জায়গা পায়।
নিজেকে আজ একটু বেশি ভালো লাগে,
জীবনটাকে আপন মনে আলতো করে জড়িয়ে রাখে।
এক কাপ চা, একটু নীরব বিকেল,
মনটা বলে—“এই তো সুখ, এতটুকুই খেল।”
বড় কিছু নয়, ছোট ছোট ভালো লাগা,
এই নিয়েই তো জীবন, এই নিয়েই আশা।
মনটা আজ বলে—ভয় পেও না আর,
অন্ধকার শেষে আলো তো হবেই আবার।
হাসিটা রেখে দাও নিজেরই পাশে,
তুমি ভালো থাকলেই পৃথিবী সুন্দর লাগে।🥰🥰🥰🥰

জীবনটা খুব বেশি বড় না, কিন্তু অনুভূতিগুলো গভীর।প্রতিটা দিনই একটা নতুন সুযোগ—নিজেকে একটু ভালোবাসার, একটু বদলানোর, একটু এগ...
08/05/2026

জীবনটা খুব বেশি বড় না, কিন্তু অনুভূতিগুলো গভীর।
প্রতিটা দিনই একটা নতুন সুযোগ—নিজেকে একটু ভালোবাসার, একটু বদলানোর, একটু এগিয়ে যাওয়ার।

সবাই পাশে থাকবে না, সবকিছু মনমতোও হবে না।
তবুও হাসতে শিখতে হবে, নিজের জন্য বাঁচতে শিখতে হবে।

কারণ—
দিনশেষে তুমি ছাড়া তোমার গল্পটা আর কেউ গড়ে না। 🌿

নিজেকে সময় দাও, নিজের মতো করে বাঁচো…
তাহলেই জীবনটা সত্যিই সুন্দর হয়ে উঠবে। 💙

এক ফোঁটা কষ্ট গেঁথে রাখি,একটু হাসি সেলাই করি,ভাঙা স্বপ্ন জোড়া লাগাই,নিজেকেই আবার গড়ি। 😘 ,বানিয়ে ফেললাম  সুই সুতার বাক্স ...
03/05/2026

এক ফোঁটা কষ্ট গেঁথে রাখি,
একটু হাসি সেলাই করি,
ভাঙা স্বপ্ন জোড়া লাগাই,
নিজেকেই আবার গড়ি।
😘

,বানিয়ে ফেললাম সুই সুতার বাক্স 😎😎😎

Address

Singborad
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lia's life notes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category