Sports Plus Cricket

Sports Plus Cricket নিয়মিত দেশ-বিদেশের সকল খেলার সংবাদ পড়ুন এখানে । ক্রিকেট, ফুটবল সহ যে কোন খেলা ।
(6)

শ্রীলঙ্কার বিপক্ষে অষ্টম উইকেটে ৮৪ রানের জুটি গড়ে আলো কাড়েন মিচেল স্যান্টনার ও ম্যাককনচি। 💥মনে হচ্ছিল, এই রেকর্ডই থাকবে ...
26/02/2026

শ্রীলঙ্কার বিপক্ষে অষ্টম উইকেটে ৮৪ রানের জুটি গড়ে আলো কাড়েন মিচেল স্যান্টনার ও ম্যাককনচি। 💥
মনে হচ্ছিল, এই রেকর্ডই থাকবে কিছুদিন।

কিন্তু টিকলো কই!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজই অষ্টম উইকেটে ৮৯ রানের দুর্দান্ত জুটি গড়ে ইতিহাস নতুন করে লিখলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। 🔥

দুই দিন, দুই ম্যাচ, দুই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো।
চাপের মুহূর্তে নিচের সারির ব্যাটারদের বড় বার্তা!

সাকিব ভাই কোনো পারিশ্রমিক নেননি। ভালোবাসা ও আস্থার টান থেকেই তিনি এমকেএস ব্যাট হাতে তুলে নিয়েছেন।— মেহেদি হাসান মিরাজ
24/02/2026

সাকিব ভাই কোনো পারিশ্রমিক নেননি।
ভালোবাসা ও আস্থার টান থেকেই তিনি এমকেএস
ব্যাট হাতে তুলে নিয়েছেন।
— মেহেদি হাসান মিরাজ

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায়। শুরুতেই দুনিথ ভেল্লালাগে ...
22/02/2026

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায়। শুরুতেই দুনিথ ভেল্লালাগে ও মহেশ থিকশানার স্পিনে চাপে পড়ে ইংলিশরা। ১৬ রানে জস বাটলার ফিরলে ধস নামে টপ অর্ডারে। জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক ও স্যাম কারানও বড় ইনিংস খেলতে পারেননি।

এক প্রান্তে লড়াই চালিয়ে যান ফিল সল্ট। তার ৪০ বলে ৬২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৪৬ রান তোলে ইংল্যান্ড। ভেল্লালাগে নেন ৩ উইকেট, থিকশানা ও চামিরা পান ২টি করে।

জবাবে শুরু থেকেই ভেঙে পড়ে শ্রীলঙ্কা। ১৫ রানেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। পাওয়ারপ্লেতে ৩৪ রানে ৫ উইকেট হারায় তারা। দাসুন শানাকা ৩০ ও কামিন্দু মেন্ডিস ১৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও ১৬.৪ ওভারে ৯৫ রানে অলআউট হয় লঙ্কানরা।

উইল জ্যাকস নেন ৩ উইকেট। লিয়াম ডসন, জফরা আর্চার ও আদিল রশিদ পান ২টি করে। ৫১ রানের জয় দিয়ে সুপার এইট পর্বে দারুণ সূচনা করে ইংল্যান্ড।

অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন উইল জ্যাকস।

নিরাপত্তা ইস্যুতে ভারতে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থেকেও মিলেছে বড় সুখবর—র‍্যাঙ্ক...
18/02/2026

নিরাপত্তা ইস্যুতে ভারতে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থেকেও মিলেছে বড় সুখবর—র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

নিয়ম অনুযায়ী, ২০২৮ বিশ্বকাপে আয়োজক দুই দেশ ও ২০২৬ আসরের সুপার এইটে ওঠা দলগুলো সরাসরি জায়গা পাবে। মোট ২০ দলের আসরে ১২টি দল সরাসরি এবং বাকি ৮টি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আয়োজক হিসেবে আগে থেকেই নিশ্চিত। তবে নিউজিল্যান্ড সুপার এইটে থাকায় এবং অস্ট্রেলিয়া আয়োজক হওয়ায় অবশিষ্ট তিনটি স্থান পূরণ করা হচ্ছে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে—সেখানেই সরাসরি সুযোগ পেয়েছে বাংলাদেশ।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে টাইগার অলরাউন্ডার  শেখ মেহেদির পোস্ট । 🌙
18/02/2026

মাহে রমজানকে স্বাগত জানিয়ে টাইগার অলরাউন্ডার শেখ মেহেদির পোস্ট । 🌙

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করছি। অনিয়ম বা দুর্নীতির কোনো তথ্য মিললেই সঙ্গে সঙ্গে প্রয়ো...
18/02/2026

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি
ঘোষণা করছি। অনিয়ম বা দুর্নীতির কোনো তথ্য মিললেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
— ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

02/02/2026
টানা দুই ম্যাচে জয় পেলো নোয়াখালী এক্সপ্রেস।বিপিএল পয়েন্ট টেবিল এর বর্তমান অবস্থা
11/01/2026

টানা দুই ম্যাচে জয় পেলো নোয়াখালী এক্সপ্রেস।
বিপিএল পয়েন্ট টেবিল এর বর্তমান অবস্থা

আফিফ এর সাথে ব্যাটিং করছে সিলেটের জামাই মঈন আলী ❤️
07/01/2026

আফিফ এর সাথে ব্যাটিং করছে সিলেটের জামাই মঈন আলী ❤️

আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত সাকিব আল হাসান ২৪ বলে ৫ চার ১ ছক্কায় ৩৮ রান করে দলকে জিতায় সাকিব ...
02/01/2026

আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত সাকিব আল হাসান ২৪ বলে ৫ চার ১ ছক্কায় ৩৮ রান করে দলকে জিতায় সাকিব ।

Address

Mirpur
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Plus Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share