22/05/2026
রামিসা’র জন্য সারারাত ছট্ফট্ করেছি। আহা ছোট্ট রামিসা। ধরফড় করে ঘুম ভেঙে গিয়েছে রাত ৩টার দিকে। রামিসা’র নিউজটা পড়ার পর থেকেই ভীষণ অস্থির লাগছিলো। ওর জন্য একটা গান, কলিজা ছিঁড়ে বেরিয়ে এলো। ভোর পর্যন্ত গানটা লিখলাম, ভিডিও এডিট করলাম। নীচে গানের কথা আর ভিডিওটা পোস্ট দিলাম। এই অমানবিক বর্বর মানুষের ভীড়ে কিইবা করার আছে আমাদের?
ক্ষমা করিস মা-
আদরে যতনে আগলে রেখেও
রাখতে পারলাম না।।
সাতটি বছর বুকের ভেতরে
মানিক আমার রেখেছি যে তোরে
ঝড় এড়িয়ে, রোদ বাঁচিয়ে
প্রবল স্রোতকে ঠেকিয়েছি কত
যাতে করে তোর ছোট্ট শরীরে আঁচড় লাগে না -
ক্ষমা করিস মা-
এ যে নষ্ট দেশের নষ্ট মানুষ
বিবেকহীন এক দানব সমাজ
হায় মাগো তোর ছিন্ন দেহ
বুকটা আমার ফেটে গেলো
বিচার চাই না কারণ এদের বিচার হবে না -
ক্ষমা করিস মা-