30/06/2026
#বিষাক্ত_ভালোবাসা
#লেখক_আরিয়ান_আহাম্মেদ_সুজন
অনেক দিনের প্রেম ছিল, ছিল কত রঙিন দিন,
একই আকাশ, একি স্বপ্ন, একি পথের ঋণ।
হাসির মাঝে জমে উঠত অজানা সব অভিমান,
ভালোবাসা বিষে ভরা—বুঝিনি তখন জান।
কথার ভেতর কাটাকাটি, নীরবতার ঘর,
ভালোবাসা বাঁচাতে গিয়ে হারালাম আপন স্বর।
একদিন হঠাৎ করেই সব হলো শেষ,
দুই চোখ ভরা প্রশ্ন নিয়ে ফিরলাম একা বেশ।
দুই বছর কেটে গেল, বদলালো কত ঋতু,
ভুলতে শিখেছি ধীরে, মুছিয়েছি সেই চিহ্নটুকু।
ঠিক তখনই এক রাতে বেজে উঠল ফোন,
অচেনা সেই নম্বরেও চিনলাম পুরোনো স্বরটোন।
বলল সে—“কেমন আছো? আজ খুব মনে পড়ে,”
আমি চুপচাপ শুনি শুধু, বুকের ভেতর ঝড়ে।
দুই বছর আগে যে কথা বলোনি একবার,
আজ হঠাৎ কেন এতো স্মৃতি ফেরাও আবার?
বিষাক্ত ভালোবাসা যে ছেড়ে আসতে শিখেছি,
আজও ক্ষত আছে বটে, তবু বাঁচতে শিখেছি।
ফোনটা রেখে দিই চুপে, চোখে জমে জল,
ভালোবাসা ছিল সত্যি—কিন্তু বিষ ছিল তার ফল
Ariyan Ahamed