The Bookish Bengali

The Bookish Bengali জীবনে অন্তত ১০০০ টি বই উপহার দিতে চাই।
মোট দিয়েছি ১২ টি।
একদিন ১০০ হবে, তারপর ১০০০❤️

বর্তমানে কোন বইটি পড়তে চান?কোথায় ঘুরতে যেতে চান?এন্ড এই সময় কাকে পাশে চান?Read, Travel and Refresh❤️
14/08/2026

বর্তমানে কোন বইটি পড়তে চান?
কোথায় ঘুরতে যেতে চান?
এন্ড এই সময় কাকে পাশে চান?

Read, Travel and Refresh❤️

কমলাপুর স্টেশনে অফিশিয়ালি বইয়ের দোকান আছে এখন দুইটি। একটার নাম "সৃজনী" আরেকটার নাম "ক্যাম্পলট" (বা সিমিলার উচ্ছারণের কিছ...
12/08/2026

কমলাপুর স্টেশনে অফিশিয়ালি বইয়ের দোকান আছে এখন দুইটি। একটার নাম "সৃজনী" আরেকটার নাম "ক্যাম্পলট" (বা সিমিলার উচ্ছারণের কিছু একটা, সঠিক মনে করতে পারছি না।)।ছবির এই দোকানটির নাম ক্যাম্পলট।

এই দুই দোকানেই দাম মোটামুটি গলাকাটা।স্বাভাবিকের চেয়ে বেশি।তবুও এখানে গেলে ছোটখাটো বই কেনা হয়।

গতকাল ক্যাম্পলট দোকানে সেবা প্রকাশনীর বইগুলো দেখে লোভ হলো। নিয়ে নিলাম দুটো।

সেবার বই কখনো হতাশ করে না❤️

এই বইয়ের পিছনে যত সময় ব্যায় করছি এত সময় আমি অন্য কোন বইয়ের পিছে দেই নাই।এত সময় দিয়েই শেষ করতে পারি না।সমস্যা আমার মেইনলি...
10/08/2026

এই বইয়ের পিছনে যত সময় ব্যায় করছি এত সময় আমি অন্য কোন বইয়ের পিছে দেই নাই।এত সময় দিয়েই শেষ করতে পারি না।

সমস্যা আমার মেইনলি দুটো জায়গায় হচ্ছে।।

১.অনুবাদ : প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, আমি একটা গল্পের অনুবাদ পড়ছি।অনুবাদটা স্বাভাবিক না।যান্ত্রিক এন্ড বিরক্তিকর (অন্তত আমার কাছে)।

২.মূলগল্প: অতিরিক্ত বর্ণনা নির্ভর।এমন এমন কিছু জিনিস আছে যা না থাকলেও হতো।এগুলো বিরক্তিকর।হয়ত বেশিই বিরক্তি লাগছে অনুবাদের জন্য।।

আমি আসলে বুঝতে পারছি না সমস্যা কোথায় হচ্ছে আমার।।আমার নিজের অস্থিরতা নাকি অন্য কিছু।

মোটকথা আমি মনোযোগ ধরে রাখতে পারছি না।জীবন খুবই ছোট। এই জীবনে এত প্যারা নেবার কিছু নাই।তাই এই বই পড়া বাদ দিলাম।।

আমাদের 3.2 k ফলোয়ার পূর্ণ হলে এই বই কউকে উপহার দিয়ে দেব ( পড়ুন আমার বুকশেলফ থেকে বিদায় করে দেব)

ধন্যবাদ❤️

আমাদের বই উপহার কার্যক্রমের অংশ হিসেবে আজকে "মিসির আলি সমগ্র-১" বইটি পাঠানো হয়েছে Md Alamin ভাইয়ের কাছে।এটি আমাদের উপহার...
08/08/2026

আমাদের বই উপহার কার্যক্রমের অংশ হিসেবে আজকে "মিসির আলি সমগ্র-১" বইটি পাঠানো হয়েছে Md Alamin ভাইয়ের কাছে।

এটি আমাদের উপহার দেওয়া ১৩তম বই।দুদিন আগেই পাঠানোর কথা ছিল, কিন্তু ঢাকায় বৃষ্টি থাকায় বের হওয়া হয় নি।

পরবর্তীতে কোন বইটি উপহার চান??

আমাদের সাথেই থাকুন।আমরা একসাথে অনেকগুলো বই পড়ব❤️

এই বইদুটো বিক্রি করা হবে।রবীন্দ্রনাথ ঠাকুরের "গল্পগুচ্ছ" আার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "মানবজমিন"।  মানবজমিন বইটি কলকাতার...
07/08/2026

এই বইদুটো বিক্রি করা হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের "গল্পগুচ্ছ" আার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "মানবজমিন"।

মানবজমিন বইটি কলকাতার অরিজিনাল আনন্দ পাবলিশার্সের ১৯৯৫ সালে মু্দ্রিত। বর্তমানে আগের এই পুরনো বইগুলো অনেক রেয়ার।।

গল্পগুচ্ছ বইয়ের মুদ্রনের সাল দেওয়া নেই।এটি বাংলাদেশি প্রিন্ট।অরিজিনাল।বই হাতে নিলেই বুঝা যায় এটি অনেক পুরনো বই।

দুটো বই একদম অরিজিনাল।ফটোকপি নয়।কেউ যদি পুরনো বই হিসেবে এগুলো সংগ্রহে রাখতে চান তাহলে যোগাযোগ করুন।

বি.দ্র : শুধু পড়ার উদ্দেশ্যে , সংগ্রহের মানসিকতা না থাকলে কেনার দরকার নেই।নরমালি পড়ার জন্য কমদামে নতুন ফটোকপি ভার্সন পাওয়া যাবে।।

আবু জাফর চাচা ওরফে দুলাভাই❤️আজকে গেলাম চাচার দোকানে।হাসি দিয়ে জিজ্ঞেস করলাম চাচা, বিক্রি কি বাড়ল??চাচাও হাসি দিয়ে বললেন,...
06/08/2026

আবু জাফর চাচা ওরফে দুলাভাই❤️

আজকে গেলাম চাচার দোকানে।হাসি দিয়ে জিজ্ঞেস করলাম চাচা, বিক্রি কি বাড়ল??

চাচাও হাসি দিয়ে বললেন, হ্যাঁ!

তাকে জানালাম আপনাকে নিয়ে লেখাটি চার লাখ মানুষ দেখেছে।শুনে ভীষন খুশি হলেন।আজ বৃষ্টির দিনে অনেকক্ষণ আড্ডা দিলাম চাচার সাথে।।

বিস্তারিত ঠিকানা জানলাম।চাচা নিজেই ফোন নাম্বার দিলেন।

ফাহিম বুক হাউজ
১৭ নং গলি, নীলক্ষেত।।

আবু জাফর চাচা

মোবাইল: 017 1866 3317

তিনি অনলাইনেও অর্ডার নেন এখন।কুরিয়ারে বই পাঠান।

আমরা বই নিয়ে কাজ শুরু করি মাত্র ছয় মস ধরে।এই সময়ে তেমন কিছুই করতে পারিনি।সামান্য কয়েকজনকে বই উপহার দিতে পেরেছি এই!

এসবের বাইরেও আমার দ্বারা আবু জাফর চাচারও একটু উপকার হলো।ভেবেই শান্তি লাগল।।

আজকে কোন বই কিনি নি। চাচা চা-বিস্কুট খাওয়ালেন।আড্ডা দিলাম শুধু।

সত্যি একজন অমায়িক মানুষ।নীলক্ষেত গেলে চাচার দোকানে যাবার আমন্ত্রণ রইল।যারা বইরে থাকেন তারা চাচার সাথে ফোনে যোগাযোগ করে বই কিনতে পারবেন।।

ধন্যবাদ সবাইকে❤️

05/08/2026

গরিবের বই আনবক্সিং🤠

একটা বই উপহার চলে যাবে।সাথে দুটো পুরনো বইও আছে।প্রায় এন্টিক মনে হলো তাই নিয়ে আসলাম।

আমাদের 'মিসির আলি সমগ্র-১' এর বিজয়ী Md Alamincongratulations❤️❤️খুব তাড়াতাড়ি আপনার কাছে উপহার পৌঁছে যাবে আমাদের পক্ষ থেক...
04/08/2026

আমাদের 'মিসির আলি সমগ্র-১' এর বিজয়ী Md Alamin

congratulations❤️❤️

খুব তাড়াতাড়ি আপনার কাছে উপহার পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে।।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন❤️

প্রেম হলে তবে এভাবেই হোক❤️বইয়ের গন্ধে সফর।পাশাপাশি প্রেম, নির্ভেজাল।।কাঁধে হাত রেখে, নীলক্ষেত ফুটপাথে কেরোসিন মাখা নতুন ...
03/08/2026

প্রেম হলে তবে এভাবেই হোক❤️
বইয়ের গন্ধে সফর।পাশাপাশি প্রেম, নির্ভেজাল।।

কাঁধে হাত রেখে, নীলক্ষেত ফুটপাথে
কেরোসিন মাখা নতুন বইয়ের গন্ধে ছুটে চলা।
একসাথে বই দেখা,কেনা তারপর পড়া।
পড়া শেষে গল্পটা ভাগাভাগি করে নেওয়া।

প্রেম হলে তবে এভাবেই হোক।।
প্রেমিক হলে তবে এমনই হোক।।

নোট: আমি এমনি ছবি তুলছিলাম।বইয়ের।একটানা ক্লিক করে অনেকগুলো তুলে ফেলি দ্রুত।বাসায় ফিরে দেখি এই সুন্দর ছবিটিও উঠেছে।দৃশ্যের অভিনেতা-অভিনেত্রীদের কারও সমনে এই ছবি পড়লে, যদি সংকোচবোধ করেন তবে জানাবেন।

বিশ টাকায় বই পওয়া গেলে কি আর লোভ সমলানো যায়!!এখানে পুরনো গল্প উপন্যাসের বই মাত্র বিশ টাকায় পাওয়া যায়।দোকানদার সবসময় থাকে...
02/08/2026

বিশ টাকায় বই পওয়া গেলে কি আর লোভ সমলানো যায়!!

এখানে পুরনো গল্প উপন্যাসের বই মাত্র বিশ টাকায় পাওয়া যায়।দোকানদার সবসময় থাকেও না।বক্সে টাকা রেখে বই নিয়ে যাওয়া যায়।

বইয়ের কালেকশন দেখে মনে হতে পারে তেমন ভালো বই নেই।আমারও তই মনে হয়েছিল।কিন্ত পরে জানলাম ভালো বই আসলে সেগুলো দ্রুতই বিক্রি হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়
শহীদুল্লাহ্ হল, পুকুর পাড়।।

সবদিন এই দোকানে দেখা মেলে না কিন্তু। বিক্রেতার মন মর্জির একটা ব্যাপার আছে😬

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bookish Bengali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category