Bayt Al-Ilm

Bayt Al-Ilm জ্ঞান অর্জন, দ্বীনের চর্চা এবং সুন্দর জীবন গড়ার একটি প্ল্যাটফর্ম।

জামায়াত এর এমপি খারাপ কাজ করছে ওনার স্বাস্তি আব্বা করে হবে কারণ উনি জামায়াত এর এমপি মুখে দাড়ি আছে পাঞ্জাবি টুপি পড়ে।...
22/07/2026

জামায়াত এর এমপি খারাপ কাজ করছে ওনার স্বাস্তি আব্বা করে হবে কারণ উনি জামায়াত এর এমপি মুখে দাড়ি আছে পাঞ্জাবি টুপি পড়ে।ওনার বিচার না হলে শাহাবাগে মশাল মিছিল হবে। মিডিয়া হাইপ তুলবে। এইজন্য ওনার স্বাস্তি হবে নিশ্চিত।আমিও চাই ওনার স্বাস্তি হোক।তবে আমাদের দেশে ইস্কন এর সন্ত্রাসীরা অনেক কাজ করে ধরা খাচ্ছে। আমাদের অনেক মুসলিম বোনদের ধর্ষণ করছে , খুন করছে , ভারতে পাচার করেছে। মিডিয়া ভাইয়েরা তখন আপনারা কয় থাকেন? শাহাবাগের চেতনা বাজরা কয় থাকেন? জামায়াত এর এমপির বিষয় টা এখন দেশে সদ্য জন্মানো শিশুও হয়তো জানে তবে বেশিদিন আগেও হয় নাই এক হিন্দু ইসকনের সন্ত্রাসী জুনায়েদ ইসলাম সিফাতের পুরো পরিবারকে হত্যা করেছে তখন মিডিয়া তো বলতে গেলে নিরব ছিল । আপনারাও তো নিরব ছিলেন।পরে ঐ হিন্দু ছেলের লাশ পরিবার না নিলে কালের কন্ঠ সাদা কালো পিক দিয়ে কষ্ট জানায়ে পোস্ট করলো "লাশ নিল না পরিবার"।আমি যুবক ভাইদের বলবো জামায়াত এর এই কাহিনী নিয়ে না লাফিয়ে বা ট্রল না করে হিন্দুদের বিরুদ্ধে সজাগ হোন। কারণ আপনাদের ট্রলের সুযোগ নিচ্ছে ওরা ।আর এই পোস্টে অনেকে হা হা দিয়ে নিজেরে সিগমা মনে করে লাভ নাই কারন বিষয় টা সিরিয়াসলি নেন। নাহলে একলা একদিন আপনার পরিবারের সেম হবে।

আশা হারিও না"وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى"“অচিরেই তোমার রব তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে।”— সূ...
21/04/2026

আশা হারিও না

"وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى"
“অচিরেই তোমার রব তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে।”
— সূরা আদ-দুহা (৯৩:৫)
কষ্ট যতই থাকুক, আল্লাহ তোমাকে ভুলে যাননি

ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে আইন ও বিধান আসে আল্লাহর পক্ষ থেকে। কুরআনে বলা হয়েছে—মানুষের জন্য সর্বোত্তম বিধা...
21/04/2026

ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে আইন ও বিধান আসে আল্লাহর পক্ষ থেকে।
কুরআনে বলা হয়েছে—মানুষের জন্য সর্বোত্তম বিধান আল্লাহই নির্ধারণ করেন।
অন্যদিকে, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে মানুষের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করা হয়।
এ কারণে কিছু আলেম মনে করেন—
মানুষের তৈরি আইনকে চূড়ান্ত মনে করা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।গণতন্ত্রকে মানুষের তৈরি ব্যবস্থা হিসেবে "শিরক" বা হারাম মনে করেন, কারণ এটি আইন প্রণয়নের ক্ষমতা জনগণকে দেয়, যা আল্লাহর সার্বভৌমত্বের পরিপন্থী
তবে একই সাথে ইসলামে শূরা (পরামর্শ) এর গুরুত্ব রয়েছে,
যা আমাদের শেখায়—সমাজ পরিচালনায় পারস্পরিক আলোচনা ও ন্যায়বিচার জরুরি। তাই একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব—
আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়া
ন্যায়, ইনসাফ ও সত্যের উপর অটল থাকা
মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত—
সত্য অনুসন্ধান করা এবং উম্মাহর ঐক্য বজায় রাখা।
জ্ঞান ছড়িয়ে দিন, দ্বীনের আলো পৌঁছে দিন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জীবন এবং ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তোমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও...
20/04/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জীবন এবং ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তোমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে প্রস্তুতি নিয়েছো। এখন সময় এসেছে তোমার সেই পরিশ্রমের ফল দেখানোর। তোমাদের উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে যে, তোমরা তোমাদের মেধা, প্রতিভা এবং আল্লাহ্‌র রহমতে এই পরীক্ষায় অবশ্যই সফল হবে।

তোমাদের এই বিশেষ দিনে, আমরা তোমাদের সাফল্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের মেধা ও জ্ঞান বৃদ্ধি করে দেন, তোমাদের পরীক্ষার সময় স্থির এবং শান্ত রাখেন এবং তোমাদের কাঙ্খিত ফলাফল অর্জনে সাহায্য করেন। তোমাদের জন্য আল্লাহ্‌র অফুরন্ত রহমত এবং তোমাদের ভবিষ্যতের উজ্জ্বল কামনায় এই পোস্টটি উৎসর্গ করছি।

পোস্টের শেষে একটি ছোট বাণী:

"যে জ্ঞান অন্বেষণ করে এবং তা অর্জন করে, আল্লাহ্‌ তার পথ সহজ করে দেন।" — (সুনান ইবনে মাজাহ)

আত্মীয়-স্বজনের মধ্যে কিছু মানুষ তারা মাহরাম না কি মাহরাম নয়- এ ব্যাপারে অধিকাংশ মানুষই সংশয়ের মধ্যে ঘুরপাক খায়। তাই এখান...
20/04/2026

আত্মীয়-স্বজনের মধ্যে কিছু মানুষ তারা মাহরাম না কি মাহরাম নয়- এ ব্যাপারে অধিকাংশ মানুষই সংশয়ের মধ্যে ঘুরপাক খায়। তাই এখানে এ জাতীয় ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর একত্রিত করা হল যেগুলো বিভিন্ন সময় আমার কাছে করা হয়েছিলো।

🔶 মাহরাম কাকে বলে?

মাহরাম বলা হয় ঐ সকল পুরুষ অথবা নারীকে যাদেরকে স্থায়ীভাবে বিবাহ করা হারাম-চাই তা নিকটাত্মীয় হওয়ার কারণে হোক অথবা দুগ্ধপান করার কারণে হোক অথবা বৈবাহিক সম্পর্কের কারণে হোক।

❒ ১) চাচাতো, ফুফাতো, মামাতো এবং খালাতো ভাই-বোনের সন্তানরা মাহরাম নয়:

প্রশ্ন: চাচাতো, ফুফাতো, মামাতো ও খালাতো ভাই ও বোনের মেয়েরা কি আমার জন্য মহারাম?

উত্তর: যেখানে স্বয়ং চাচাতো, ফুফাতো, মামাতো এবং খালাতো ভাই-বোনরাই মাহরাম নয় সেখানে তাদের সন্তানদের মাহরাম হওয়ার প্রশ্নই উঠে না। কারণ তারা সম্পর্কের দিক দিয়ে আরও নিম্ন স্তরের।
মোটকথা, চাচাতো, ফুফাতো, মামাতো এবং খালাতো ভাই কিংবা বোনের মেয়েরা ছেলের জন্য এবং ছেলেরা মেয়েদের জন্য মাহরাম নয় বরং তাদের সাথে বিবাহ বন্ধন বৈধ। সমাজে যদিও এদেরকে ভাগ্নে/ভাগ্নি বা ভাতিজা/ভাতিজি বলা হয় কিন্তু তারা যেহেতু আপন ভাই ও বোনের সন্তান নয় সেহেতু তারা মাহরাম হিসেবে গণ্য হবে না।

❒ ২) খালা মাহরাম কিন্তু চাচী মাহরাম নয়:

প্রশ্ন: আমি জানি যে, চাচী মাহরাম নয়। সুতরাং ভাতিজাকে চাচীর স্পর্শ করা বৈধ নয়। আর খালার ক্ষেত্রে উল্টো হুকুম। আমি কি ঠিক বলেছি?

উত্তর: আপনি ঠিক বলেছেন। খালা মাহরাম কিন্তু চাচী মাহরাম নয়।

সুতরাং চাচী-ভাতিজার মাঝে পর্দা রক্ষা করা ফরজ এবং একান্ত জরুরি প্রয়োজন ছাড়া একে অপরকে স্পর্শ করা বৈধ নয়। তবে খালা মা’র মতই মাহরাম। সুতারাং খালা-ভাগিনার মাঝে পর্দা রক্ষা করা আবশ্যক নয়।

❒ ৩) চাচী মাহরাম নয়-সুতরাং ভাতিজার সাথে চাচীর বিবাহ বন্ধন বৈধ:

প্রশ্ন: চাচীর সাথে কি বিবাহ জায়েয?
উত্তর: চাচী যেহেতু মাহরাম নয় সেহেতু চাচা মারা গেলে বা তালাক দিলে ভাতিজা চাচীকে বিবাহ করতে পারে।

❒ ৪) খালা মাহরাম কিন্তু মায়ের চাচতো বোন মাহরাম নয়:

প্রশ্ন: মায়ের আপন বোন অর্থাৎ খালা মাহরাম। কিন্তু মায়ের চাচাতো বোনও তো আমার খালা হয়। তিনি কি আমার জন্য মাহরাম হবেন?
উত্তর: মা’র নিজের বোন তথা আপনার আপন খালা মাহরাম কিন্তু মায়ের চাচাতো বোন আপনার জন্য মাহরাম নন।

❒ ৫) খালা ও ফুফু মাহরাম কিন্তু চাচী ও মামী মাহরাম নয়:

প্রশ্ন: আপন খালা ও ফুফু মাহরাম। কিন্তু চাচী ও মামী নন মাহরাম। আমাদের সমাজে এগুলোকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। যেমন মনে করুন, তারা কেউ এমনিতেই কথা বলার সময় আমার ঘাড়ে হাত রাখলেন। সেক্ষেত্রে তো আমারও গুনাহ হবে। বিষয়টি আমি তখন তাদের কিভাবে বুঝাব? সরাসরি তখন রিএক্ট করব নাকি বুঝিয়ে বলব? আর বুঝিয়ে বললে কি রকম?

উত্তর:
আপনি ঠিক বলেছেন, খালা মাহরাম। অনুরূপভাবে ফুফুও মাহরাম। কারণ তারা রক্ত সম্পর্কীয়। কিন্তু চাচী ও মামী মাহরাম নয়।
সুতরাং চাচী ও মামী যদি দীনী জ্ঞানের ব্যাপারে অজ্ঞতা বশত: আপনার শরীরে হাত দিতে চায় তাহলে তাদেরকে সে সুযোগ দিবেন না এবং সুন্দরভাবে তাদেরকে ইসলামের বিধানটা বুঝিয়ে দেয়ার চেষ্টা করবেন। ইসলামের বিধান না জানার কারণে অনেকে একে কিছু মনে করে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।আমীন।

❒ ৬) স্বামীর পালক পিতা এবং মামা শ্বশুর স্ত্রীর জন্য মাহরাম নয়:

প্রশ্ন: আমার স্বামীকে বাল্যকাল থেকেই তার মামা প্রতিপালন করে বড় করেছে। যার কারণে আমার স্বামী তাকেই বাবা বলে থাকে। এখন প্রশ্ন হল, আমার স্বামীর এই পালক পিতা (আমার মামা শ্বশুর) কি আমার জন্য মাহরাম?
উত্তর:
আপনার স্বামীকে তার মামা ছোটকাল থেকে লালন পালন করলেও আপনার জন্য তিনি মাহরাম বলে গণ্য হবে না। সুতরাং আপনার স্বামীর মামার সামনে আপনার জন্য পর্দা করা জরুরি। কেননা, তিনি তার জন্মদাতা পিতা নন বরং পালক পিতা। আর ইসলামের দৃষ্টিতে মাহরাম হবে কেবল তার স্বামীর জন্মদাতা পিতা।
আল্লাহ ইলমে মাহরাম মহিলাদের বিবরণ দিতে গিয়ে বলেন:
وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ
“আর তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণ (তোমাদের জন্য হারাম)।”

❒ ৭) সৎ শ্বশুর মাহরাম নয়:
প্রশ্ন: কোন মহিলার সৎ শশুর কি তার মাহরাম হিসেবে গণ্য হবে?

উত্তর:
কোন মহিলার সৎ শশুর অর্থাৎ তার শাশুড়ির পূর্বের স্বামী (যার সাথে পরবর্তীতে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে) মাহরাম নয় অর্থাৎ তার সামনে পর্দা করা ফরয। মাহরাম হবে কেবল তার স্বামীর জন্মদাতা পিতা।
আল্লাহ ইলমে মাহরাম মহিলাদের বিবরণ দিতে গিয়ে বলেন:
وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ
“আর তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণ (তোমাদের জন্য হারাম)।”
সুতরাং উক্ত মহিলার স্বামী যেহেতু তার মায়ের ১ম স্বামীর ঔরসজাত পুত্র নয় সেহেতু তার স্ত্রী তার জন্য মাহরাম নয়।

❒ ৮) ফুফা ও খালু মাহরাম নয়:

প্রশ্ন: চাচা, মামা এবং ফুফা ও খালু কি মাহরাম?
উত্তর: চাচা ও মামা মাহরাম কিন্তু ফুফা ও খালু মাহরাম নয়।

❒ ৯) মেয়ের বাবা-মা’র চাচা এবং মামা মাহরাম:

প্রশ্ন: আমার বাবা বা মায়ের আপন চাচা ও মামা (যারা সম্পর্কে আমার দাদা ও নানা) কি আমার জন্য মাহরাম হবেন?

উত্তর:
আপনার বাবা ও মায়ের আপন চাচা বা মামা আপনার জন্য মাহরাম অর্থাৎ তাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ হারাম। সুতরাং তাদের সাথে আপনার পর্দা ফরজ নয়।

❒ ১০) বাবার আপন চাচা মাহরাম কিন্তু তার ছেলে মাহরাম নয়:

প্রশ্ন: বাবার আপন চাচার ছেলে কি আমার মাহরাম হবে- সে যদি বয়সে বাবার মতই হয়? সে তো সম্পর্কে আমার চাচা হয়। তাহলেও সে কি আমার মাহরাম হবে?

উত্তর:
বাবার আপন চাচা আপনার জন্য মাহরাম কিন্তু বাবার আপন চাচার ছেলে (বা বাবার চাচতো ভাই) আপনার জন্য মাহরাম নয়। সুতরাং তার নিকট পর্দা করা জরুরি তার বয়স বাবার মত হলেও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মেয়ে ফাতিমা রা. এর বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা আবু তালিবের ছেলে আলী রা. এর সাথে হয়েছে-এটার তার বড় প্রমাণ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayt Al-Ilm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share