16/05/2026
দৈনিক কবিতা প্রতিযোগিতা,
শিরোনাম ঃ ছন্দে লেখা চিঠি।।
কলমে ঃ রেনু হালদার।।
তারিখ - ১৭/০৬/২০২৬
দৃষ্টি মেলে দেখনা,
মিষ্টি হেসেছি
চক্ষু -দুটি তুমি বন্ধ করো
দেখো আমি চিঠি এনেছি।
রক্তে লেখা আমার চিঠি,
রক্ত দিয়ে লিখেছি।
ছন্দে ছন্দে ভরে আছে
চিঠির পাতাগুলি ।
চিঠির ভাজে রাখা আছে,
শুকনো গোলাপের পাপড়ি ।
কলমের কালি দিয়ে লেখা নয়,
রক্তে দিয়ে লেখা চিঠি।
আমার হাতের ক্ষতটা,
থাক না চিরদিন।!!
স্মৃতি হয়ে , স্মৃতির পাতায়।
রক্তে লেখা চিঠিখানা,
রেখো যতন করে--
তোমার বুক পকেটে।
ভুলে তুমি যাবে না তো,!!
রাখবে তোমার মনের আঙিনায়,
জনম জনমে এই আমায়।
এটা আমার ভালোবাসার চিঠি।
প্রিয় তুমি রেখো যতন করে।।
এই ,যে আমি-তোমার প্রিয়তমা।
দেখো চক্ষু দুটি মেলে।
এনেছি লাল গোলাপের গুচ্ছ।,
আমার শুভেচ্ছা নিও ,,
ওগো মোর প্রিয়।।
ঢাকা মিরপুর - ১
রেনু হালদার।।