15/02/2026
পুরো রমজান মাসে সকল স্কুল-কলেজ উভয়ই বন্ধ থাকা উচিত।অন্তত ঢাকা শহরে। হাইকোর্ট দেখলাম প্রাথমিক ও মাধ্যমিক নিয়ে এই নির্দেশনা দিয়েছে।
এমনেই রমজানে অসহনীয় জ্যাম থাকে এর মাঝে স্কুল কলেজ খোলা রাখা মানে জ্যাম ডাবল রাখা।ঢাবি-বুয়েট-মেডিকেলের মত প্রতিষ্ঠানগুলাও সর্বোচ্চ ১০/১৫ রমজান পর্যন্ত চলা উচিত,পারলে পুরোটাই অফ রাখা।
রমজানে মাসে স্কুল-কলেজে বাচ্চাদের টাস্ক দেওয়া উচিত বন্ধে তারাবি পড়বে,৫ ওয়াক্ত নামাজ পড়বে,কুরআন খতম দিবে এই ধরনের।
ছোট বয়সে একবার অভ্যাস হয়ে গেলে তারপর কর্মজীবনে ইবাদত ঠিক রাখা সহজ হয়। এই রমজানে অতিরিক্ত পড়ার চাপ না নেওয়া উত্তম।
শিক্ষার্থীদেরও উচিত এই রমজানে ইবাদত আগে ঠিক রেখে তারপর বাকি কাজ করা। জীবনে রমজানের মত ইবাদতের সুযোগ আর আসে না।তাই সব কম্প্রোমাইজ হবে কিন্তু রমজানে ইবাদত কম্প্রোমাইজ হবে না।