08/04/2026
আগামীকাল যেই আপডেট আসবে, সেই ব্যাপারে কিছু বলা দরকার আপনাদেরকে। ভূমিকা না করে মেইন কথায় যাই—
♦️২০ মিনিটে ১ গোল দিয়ে বাকি ৭০ মিনিট ডিফেন্সিভ করে খেলে শুধু নিজের হাফে পাস দিয়ে দিয়ে টাইম শেষ করার দিন খতম। এরকম করতে গেলে এখন ডিফেন্ডারেরা ব্লান্ডার করবে, প্রেসিং এর কারনে বল লুজ করবে।
♦️ইচ্ছামত ফ্লাইওভার পাস খেলা যাবে না। শুধু একুরেট প্লেস, সিচুয়েশন ও টাইমিং হলেই কেবল এটা কাজ করবে।
♦️ফেইক শট বা ফেইন্ট ওটাকে আরো ইজি করা হবে কালকের আপডেট এ। Dash বাটনে ২ বার চাপ দিলে নর্মাল ফেইন্ট হবে। এডভান্স ফেইন্ট করতে হলে নিজের স্কিলের সমন্বয় লাগবে।
♦️ডি-বক্সের ভেতরে বা বাইরে হুট করে স্লাইডিং ট্যাকেল করে গোল আটকানো যেত। কিন্তু এখন একটু ভুলভাল ট্যাকেল হলে ৯০% টাইমই লাল কার্ড দেখতে হতে পারে। যেটা আগে অনলি ১০% ছিল। বেশিরভাগ সময় হলুদ কার্ড দিত একদম লাস্ট ডিফেন্ডার না হলে।
♦️শুধুমাত্র প্রেস বাটন চেপে কিংবা শুধু ম্যাচআপ বাটন প্রেস করে এখন থেকে আর বল কেড়ে নেয়া যাবে না। কোন সময় কোনটা কার্যকরী তা জেনে বুঝে এপ্লাই করতে হবে।
♦লংবল কিংবা লং বল কাউন্টারে সাধারণত ডিফেন্স লাইন অনেক লো থাকে। ডি-বক্সে ঢুকাই কঠিন হয় প্রতিপক্ষের জন্য। এজন্য মূলত বেশিরভাগ এভাবেই এই প্লেস্টাইলে খেলে। কিন্তু এবার এরকম লো ব্লক ডিফেন্সের ক্ষেত্রে ডি-বক্সে ঢুকতে না পেরে কেউ যদি হালকা এংগেল করে লং রেঞ্জ শট নেয়, গোল হবার চান্স থাকবে ৭০% এর বেশি।
সুতরাং শট ব্লক করাও জানতে হবে।
♦️ড্রিবলিং এর ব্যাপারে ইম্প্রুভমেন্ট আসছে আগামীকাল। ড্যাশ ড্রিবলিং করে দৌড়ালে খুব সহজেই ট্যাকেলড হতে হত। এবার যারা একটু গ্যাপ বুঝে দৌড় দিতে পারবেন ওদের ধরা যাবেনা খুব সহজে।
♦️এছাড়া আগামীকাল ফ্রিতে নেয়ার জন্য এপিক বক্স থাকবে। সেখানে তো চান্স ডিলের মাধ্যমে প্লেয়ার নিতে পারবেন। আবার সিলেকশন কন্ট্র্যাক্ট দিয়েও নিতে পারবেন একটা পছন্দমতো প্লেয়ার। কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারে। যদি সবকিছু বাদও দিই। একটা এপিক প্লেয়ার কনফার্ম পাওয়া যাবে। এটুকু নিশ্চিত।
♦️ইডেন হ্যাজার্ড এর বিগটাইম এপিক কার্ড গেমে আসবে আগামীকাল।
♦️মাস্টারলিগ পার্মানেন্ট আসবেনা। ইভেন্ট হিসাবে আসবে। ভালো জিনিস। তবে উল্লাসিত হবারও কিছু নেই। যাদের নেট খুব প্রব্লেম। মোটেও অনলাইন খেলতে পারেনা। তাদের জন্য ভালো।..