MoNi

MoNi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MoNi, Visual Arts, Uttara, Dhaka.

আমি অবহেলায় অভ্যস্ত, হুটহাট যত্ন পেলে অস্বস্তি লাগে— মনে হয়, ঝড় আসার আগের নিঃশব্দ পূর্বাভাস।
25/10/2025

আমি অবহেলায় অভ্যস্ত, হুটহাট যত্ন পেলে অস্বস্তি লাগে— মনে হয়, ঝড় আসার আগের নিঃশব্দ পূর্বাভাস।

21/10/2025

মাত্র তাল উঠছিল.. দিলেন তো শেষ কইরা?🤦‍♂️😊

কিছুক্ষণ আগে কুচ কুচ হোতা হে মুভিটা আবার দেখলাম। 🫠 মুভির সারাংশ হচ্ছে, শাহরুখ খানের বউ ইন্তেকাল করেন। তার আগে ওর নবজাতক ...
14/10/2025

কিছুক্ষণ আগে কুচ কুচ হোতা হে মুভিটা আবার দেখলাম। 🫠 মুভির সারাংশ হচ্ছে, শাহরুখ খানের বউ ইন্তেকাল করেন। তার আগে ওর নবজাতক মেয়ের জন্যে কয়েকটা চিঠি লিখে রেখে যায়। চিঠিগুলোতে লেখা থাকে, যেমনেই হোক শাহরুখের সাথে তার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড কাজলের বিয়ে দিতে হবে।🫰

শাহরুখ না চাইলেও কাজলের সাথে ওর বিয়ে দেওয়ার দায়িত্ব ওর মেয়ের।

আমি ১০০০% শিওর, ঐ চিঠিগুলা রানী মুখার্জি না, শাহরুখ খান নিজেই লিখছিলো। 🙏

©️

14/08/2025

আপনারা শুধু শুধু ভুল বুঝতেছেন! 🫢

13/08/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

নাম-লিমনসে পেশায় একজন ভ্যান চালকসে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্ম...
13/08/2025

নাম-লিমন
সে পেশায় একজন ভ্যান চালক
সে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতো।

কে জানতো যে তার ইনকামের একমাত্র মাধ্যম ভ্যান তার জীবন টাই কেড়ে নিবে!
কে বা কারা তাকে হত্যা করে রেখে ভ্যান নিয়ে চলে যায়।
অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে গত রাতে তার লাশ পাওয়া যায়।

জাতি হিসেবে কতই না জঘন্য নির্লজ্জ আমরা ।😭
(কপি)

06/05/2025

সম্পর্কে সবচেয়ে জরুরি বিষয়টা কী?
ভালোবাসা?
না, সেটা পরে আসে।
সবচেয়ে জরুরি হলো— যোগাযোগ।

একটা সম্পর্ক তখনই বেঁচে থাকে, যখন দুইজন মানুষ নিয়মিত কথা বলে, একে অপরকে সময় দেয়, মন খুলে শোনে আর বোঝার চেষ্টা করে।
শারীরিক দূরত্ব কোনো সমস্যা নয়— যদি আত্মার দূরত্ব না হয়।
হাজার মাইল দূরে থেকেও মানুষ কাছে থাকতে পারে, যদি তাদের মধ্যে প্রতিদিন একটা “আমি আছি” বলা হয়।

প্রতিদিনের সেই ছোট ছোট খোঁজ—
“কেমন আছো?”
“আজ কী করলে?”
“খেয়েছো?”
এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সম্পর্কের অক্সিজেন।
এই কথাগুলো বন্ধ হয়ে গেলে, সম্পর্ক নিঃশ্বাস নিতে ভুলে যায়।

অনিয়ম, চুপ করে থাকা, কথা না বলা, গুরুত্ব না দেওয়া—এসব ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে।
যে মানুষটাকে একসময় খুব দরকার ছিল, খুব আপন মনে হতো, সে-ই একটা সময় অচেনা হয়ে যায়।
কেননা তাকে সময় দেওয়া হয়নি, কথা বলা হয়নি, ভালোবাসা বোঝানো হয়নি।

যদি তুমি কথা না বলো, তার মনের হাল জানবে কীভাবে?
যদি তুমি সময় না দাও, সে বুঝবে কীভাবে তুমি এখনও আছো?
একটা মানুষ কেবল “ভালোবাসি” শুনে তো থাকতে পারে না, সে চায় অনুভব করতে—প্রতিদিন, প্রতি মুহূর্তে।

আর সম্পর্কটা যখন একতরফা হয়ে যায়, তখন সেই মানুষটা আর চায় না ভালোবাসা—সে চায় মুক্তি।
কারণ, ভালোবাসা তখন আর শান্তি দেয় না, দেয় বিষণ্ণতা।

যে সত্যি ভালোবাসে, সে জানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কতটা কষ্টের।
সে চায় প্রতিদিন একটু সময় দিতে, একটু কথা বলতে, একটু অনুভব করাতে—
"তুমি এখনও আমার পৃথিবী।"

আর যে চায় না, তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে ওঠে।
সে আর খোঁজ নেয় না, কথা বলে না, দূরত্বের মাঝেই স্বস্তি খোঁজে।
সেখানে ভালোবাসা থাকলেও, সেটা আর টিকে না।

সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ঠিকই,
কিন্তু সেটা শুধু মনের গভীরে রাখলে হয় না—
প্রকাশ না করলে, জানানো না হলে, অনুভব না করালে, সেই ভালোবাসা একসময় শুকিয়ে যায়।

যোগাযোগ মানে শুধু কথা বলা নয়—
যোগাযোগ মানে মনের ভিতর একে অপরকে জায়গা দেওয়া।
তার সুখ-দুঃখের পাশে দাঁড়ানো, দিন শেষে একটা ‘তুমি’ হয়ে ওঠা।

একটা সময় আসে, যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে বারবার বোঝাতে, বারবার চেষ্টা করতে।
তখন সে নিজেই থেমে যায়।
নিজেকে গুটিয়ে নেয়।
আর তখনই সম্পর্ক শেষ হয়ে যায়—নিঃশব্দে।

তাই,
যদি সত্যি ভালোবাসো,
তবে কথা বলো, খোঁজ নাও, সময় দাও।
কারণ, যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন খুব অপরিচিত হয়ে যায়।

লেখা সংগৃহীত

12/03/2025

লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত ‘টাকা’। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নাই, ট্যালেন্ডেড হবারও দরকার নাই, কনসেপ্ট ক্লিয়ার আপনার হইতে হবে ধনী।

কাউরে একটা লাত্থি মাইরা তার মুখে এক বান্ডিল টাকা ছুইড়া মারবেন, সে আপনার পা ধোয়া পানি শরবত বানিয়ে খাবে। টাকা ব্যতীত আপনার সকল অবদান মূল্যহীন। আবার কখনও দুহাতে টাকা দিয়েছেন এখন আপনার নেই, না দাদা তা হবেনা, আপনার দিয়েই যেতে হবে।

সম্মান, অবস্থান, ভালবাসা, মূল্যায়ন সব টাকা দিয়ে কেনা যায়। যারা বলে যায়না তাদের মুখেও এক বান্ডিল ছুড়ে মারুন, মুখ বন্ধ হয়ে যাবে। 💯

আমি যদি ছেলে হতাম,আমার প্রেমিকা খুব সৌভাগ্যবতী হতো। আমি তাকে সুন্দর সুন্দর উপহার পাঠাতাম। ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ‌ই একট...
10/03/2025

আমি যদি ছেলে হতাম,আমার প্রেমিকা খুব সৌভাগ্যবতী হতো। আমি তাকে সুন্দর সুন্দর উপহার পাঠাতাম। ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ‌ই একটা জামা পছন্দ হলো,আমি তার ঠিকানায় পাঠিয়ে দিতাম। বা একটা গলার সেট পছন্দ হলো সেটা কিনে আমি খুঁজতে বেরোতাম এরসাথে ম্যাচিং শাড়ি,চুড়ি,লিপস্টিক। হঠাৎ‌ই আমার হয়তো তাকে কোনো বিশেষ রঙে দেখতে ইচ্ছে করতো আমি তখন সেই রঙের একটা শাড়ি পছন্দ করে তাকে পাঠিয়ে দিতাম। রাস্তাঘাটে কাঁচের চুড়ি,কপালের টিপ দেখলে থমকে দাঁড়াতাম। দুনিয়ার সব মেক‌আপ আইটেমের নাম জানতাম। কোথাও কোনো সদ্য ফোঁটা ফুল দেখলে তার জন্য চুরি করে আনতাম। সুন্দর কোনো নুপুর দেখলে আমার মনে হতো তার পায়ে ছাড়া এটা মানাবেই না। তার হাতের মাপ,পায়ের মাপ সব থাকতো আমার নখদর্পণে। হঠাৎ হঠাৎ তাকে আমার প্রিয় ব‌ইটা দিয়ে বলতাম "পড়ো.." গভীর রাতে প্রিয় গানের লিরিক্স পাঠিয়ে জাগিয়ে দিয়ে বলতাম,"একটু শুনে তারপর ঘুমাও।" আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠলে তাকে মেসেজ দিয়ে বলতাম,"ছাদে যাও।"

মেয়ে হিসেবে আমি জানি মেয়েরা কিসে খুশি হয়। এই যে গিফটগুলোর কথা আমি বললাম তার দাম সামান্য,এরচেয়ে বেশী টাকা লাগে প্রেমিকাকে মুগ্ধ করে দিয়ে একটা গোল্ড বা ডায়মন্ড রিং কিনতে। প্রেমিকা অবশ্যই মুগ্ধ হয়। মুগ্ধতাটা সাময়িক। গিফট পাবার পরের কিছুদিন মাত্র। কিন্তু সেই এক‌ই টাকায় তাকে চিরস্থায়ী চমকের ওপর রাখতাম আমি। হঠাৎ হঠাৎ ফুল পাঠাতাম,হঠাৎ‌ই ফুডপান্ডা থেকে তার পছন্দের খাবার তার দোরগোড়ায় পাঠাতাম। হঠাৎ‌ই কুরিয়ার থেকে তাকে কল দিয়ে বলতো,"আপনার শাড়ি এসেছে।" হঠাৎ ই তাকে বলতাম "আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি" তারপর তার ভার্সিটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম দুপুর রোদে। হঠাৎ বৃষ্টি নামলে কদম হাতে তার বারান্দার সামনে দাঁড়িয়ে ডেকে বলতাম,"এসো ভিজি।"

প্রিয়জনকে খুশী করার,তাদের চমকে দেবার পরে তাদের চোখেমুখে যে প্রবল আনন্দের ছটা সেটা আমাকে খুব মুগ্ধ করে। আমি আমার বন্ধুদেরকে গিফট দিই। প্রচুর গিফট পেয়ে তারা প্রায়‌ই অবাক হয়ে বলে,"আপনি একটা পাগল।"

কিন্তু এইটা বলার পর তারা হাসে,তারা তাদের খুশী লুকাতে পারে না। তাদের এই খুশী আর মুগ্ধতা দেখাটা আমার নেশা। এইটা আমার কেন জানিনা খুব ই ভাল্লাগে,এতটা নিজের জন্য কিছু কিনলেও লাগে না।

এতো বেশি সেন্সিটিভ হওয়া ভালো না,মাইনা নাও, মানায়ে নাও বলে বলে দুনিয়ার বাস্তবতা বোঝানোর মানুষ জীবনে অনেক আছে।আমার এই দীর্...
14/01/2025

এতো বেশি সেন্সিটিভ হওয়া ভালো না,মাইনা নাও, মানায়ে নাও বলে বলে দুনিয়ার বাস্তবতা বোঝানোর মানুষ জীবনে অনেক আছে।

আমার এই দীর্ঘ অপেক্ষা শুধু এমন একজন মানুষের জন্য যে দুনিয়ার সব নির্মমতা দূরে ঠেলে নমনীয় এক রাজ্য বানাবে। নিষ্ঠুর দুনিয়ার সামনে যে ঢাল হয়ে দাঁড়াবে, যে আমার শক্তি হয়ে বলবে, 'ও সেন্সিটিভ বইলাই ওর সামনে কঠিন হওয়া যাবে না'।

কিন্তু এসবই ইমাজিনেশন ছাড়া কিছুই না।
বাস্তবে এমন কেউ নাই দুনিয়ায় 🙂

ব্যাডা মানুষের প্রথম প্রথম ভালোবাসা দেইখ্যা গইল্যা যাইছ না বইন...... এডি সব স্টার জলসার নাটক। যেই তুই গইল্যা যাবি, দেখবি...
06/01/2025

ব্যাডা মানুষের প্রথম প্রথম ভালোবাসা দেইখ্যা গইল্যা যাইছ না বইন......
এডি সব স্টার জলসার নাটক। যেই তুই গইল্যা যাবি, দেখবি ব্যাডাও হাওয়া। সবসময় দুয়া দরুদ পড়ে থাকবি বইন। শয়'তান আসতে পারে না বইলা ব্যাডা পাঠায় জীবনে। তোরা আবার সেই ব্যাডা রূপী শয়'তানরে ঢঙ করে ডাকছ শখের ব্যাডা, স্বপ্নের ব্যাডা, প্রিয় ব্যাডা, ব্যাক্তিগত ব্যাডা।
ছ্যাহ্ 🙂

Address

Uttara
Dhaka
UTTARA

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoNi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category