10/02/2021
আলহামদুলিল্লাহি তাআ'লা🎈🎉🎀🎊🎈🎉
আজ আনন্দে চোখের পানি ছেড়ে দিয়ে পোস্ট লিখছি, আল্লাহু আকবর ত্রিশ হাজার বোন। যে গ্রুপে ফ্রিমিক্সিং নেই,গায়ের মাহরাম নেই,ফিতনা নেই,শিরক নেই ইনশাআল্লাহ্। মনপ্রাণ দিয়ে দোআ করেছি,আল্লাহ তাআ'লা নিশ্চয়ই কবুল করেছেন ইনশাআল্লাহ্।
ইনশাআল্লাহ পড়শু থেকে মেলা, সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের যিনি তৌফিক দিয়েছেন আমাদের। গ্রুপ রুলস,কোড এবং মেলা নিয়ে এই পোস্ট।
কোডঃ- 🎈🎉🎀🎊🎈🎉
১. প্রথম ও প্রধান কথা এই গ্রুপে কোনোপ্রকার কোড ছাড়াই পোস্ট করা যায় ইনশাআল্লাহ্। শুধু আমাদের আয়োজিত ১৫দিনব্যাপী এই মেলায় অংশ নিতে পারবেন না,১৫দিন পোস্ট দিতে পারবেন না।
২. ২০০ বোনকে ইনভাইট করে স্ক্রিনশট পেইজে
দিলে কোড পাবেন। যাদের ২০০মেয়ে ফ্রেন্ড নেই তারা যতজন আছে ততজনকেই এড দিবেন এবং স্ক্রিনশট পাঠাবেন। সাথে নিজের ফ্রেন্ডলিস্টের স্ক্রিনশট দিতে হবে। আমাকে স্ক্রিনশট পাঠাবেন না,উত্তর পেতে লেইট হবে।
৩.কোডের সুবিধা কি?
★গ্রুপ কর্তৃক আয়োজিত যেকোনো মেলায় অংশগ্রহণ করতে পারবেন।
★রেগুলার পোস্টের ক্যাপশনে নিজের পেইজকে মেনশন করতে পারবেন, এতে কোনোপ্রকার বুস্ট ছাড়াই আপনার পেইজের লাইক বাড়বে ইনশাআল্লাহ্। নিজের পরিচিতিও বাড়বে। এছাড়াও পোস্টের সাথে যে পণ্যের ছবি আপলোড করবেন,সেই ছবিতে ছোট করে প্রাইস লিখতে পারবেন। এতে করে সবার ইনবক্সে গিয়ে প্রাইস বলতে হবেনা ইনশাআল্লাহ্।
যারা ইনভাইট করতে রাজি নয়, কোড নেই তারা এই সুযোগুলো পাবেন না, নিজের পোস্টে পেইজ লিংক বা মেনশন করতে পারবেন না। করলে এপ্রুভ হবেনা। আপনারা শুধু পোস্ট করতে পারবেন।
★কোড এবং পেইজ অবশ্যই ক্যাপশনের একদম শেষে লিখতে হবে। প্রথমে লিখলে এপ্রুভ হবেনা।
কোড নিয়ে অনেক প্রশ্ন ছিলো তাই বলে দিলাম আপুদের..
এবার মেলাঃ- 🎈🎉🎀🎊🎈🎉
১৫মুহররম অর্থ্যাৎ ৫সেপ্টম্বর থেকে মেলা ইনশাআল্লাহ্। ১৫দিন জুড়ে মেলা।
১. এই ১৫দিন যেসব বোন কোড পেয়েছেন শুধুমাত্র তারাই পোস্ট করতে পারবেন। দিনে সর্বোচ্চ তিনটি করে পোস্ট, গঠনমূলক ক্যাপশনের সাথে৷ কোড এবং পেইজ অবশ্যই পোস্টের শেষে লিখতে হবে। এছাড়া এপ্রুভ হবেনা।
২.প্রতিটি পোস্টে নিজের পেইজকে মেনশন করতে পারবেন। ক্যাপশনে এবং ছবিতে প্রাইস লিখতে পারবেন৷ কমেন্টে নয়৷
৩.মেলা উপলক্ষে নিজের প্রফিট রেখে ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দেবার চেষ্টা করবেন। যেন বোঝা যায়, হ্যাঁ আসলেই মেলা।৷ আমি কিন্তু ডিসকাউন্টের আশায় অনেক বাজেট রেখেছি ইনশাআল্লাহ্ কিনবো বলে। খাদ্যখানার আপুরা আগে হাত তুলবেন।
৪.প্রতিটি গ্রুপেই আলাদা রেজিষ্ট্রেশন ফি দিতে হয়, কিন্তু আমরা কাজগুলো করছি হাদিয়া ছাড়া সাওয়াবের আশায়৷
৫.যারা মেলায় অংশগ্রহন চান,অথচ ২০০মেয়ে ফ্রেন্ড নেই। সততার সাথে যে কয়জন আছে সে কয়জনকেই এড দিবেন। এরপর স্ক্রিনশট পাঠাবেন। এক্ষেত্রে মোট ফ্রেন্ডলিস্টের স্ক্রিনশটও দিতে হবে,যেন আমরা বুঝি আপনি সত্য বলছেন ।
৬.পোস্টে কোনোপ্রকার বেপর্দা ছবি দেয়া যাবেনা৷ না পুরুষ আর না কোনো মেয়ের। যারা পর্দার পোশাক নিয়ে কাজ করেন তারা চোখ হাত ঢেকে তারপর ছবি দিবেন।এছাড়া এপ্রুভ হবেনা।
★হাত দেখা যায়,মোজাগুলো এপ্রুভ হবেনা।
★চায়না স্কিন প্রোডাক্ট বা যা ত্বকের ক্ষতি করে এমন জিনিস এপ্রুভ হবেনা।
★জাকজমকপূর্ণ পর্দার পোশাক এপ্রুভ হবেনা।
★বিস্তারিত জানতে ইনবক্সে আসুন,inbox me এসব লিখা থাকলে এপ্রুভ হবেনা।
★এক দুই লাইনের ক্যাপশন লিখলে পোস্ট এপ্রুভ হবেনা।
★জুতার ছবিতে পা মোজা পড়া না থাকলে তা এপ্রুভ হবেনা।
★অন্যের তোলা ছবি অনুমতি ছাড়া পোস্ট করা যাবে না।
৭.কোনো মিউজিক আছে এমন ভিডিও এপ্রুভ হবেনা। ৭টার বেশি ছবি এড করা যাবেনা। কেননা সবগুলো চেক করতে অনেক সময় লেগে যায়।
৮.মেলার সময়ে রিভিউ পোস্ট করা যাবেনা। এতে মন খারাপ করবেন না, আপনার ক্রেতা আপনার হয়ে পোস্ট করতে পারবে ইনশাআল্লাহ্।।
৯.পোস্ট অপশন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা অন থাকবে।
গ্রুপ রুলসঃ🎈🎉🎀🎊🎈🎉
অনেকেই গ্রুপে নতুন, তাই মেলায় কোড পেলেও গ্রুপের মেইন রুলস জানেন না।।
লিংকে গিয়ে পোস্টটি পড়ে নিন ইনশাআল্লাহ্
Islamic E-commerce Muqayada IEM-Sisters Only
সর্বোপরি ইনভাইট নিয়ে অনেকে বিরক্ত হয়েছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিলো একটু বিরক্ত করেও যদি বোনদেরকে ফিতনা থেকে বাঁচাতে পারি তবে ক্ষতি কি! এতে ব্যক্তিগত কোনোই স্বার্থ নেই। গ্রুপ বড় হলে সকল বোনদের রিজিকের ওসিলা হতে পারবে। আর যেহেতু কষ্ট করে ইনভাইট করে বোনেরা আমাদের সাওয়াবের অংশীদার হয়েছেন, তাই আপনাদের জন্য এই মেলা।
মেলা যেন হয় আকর্ষণীয় এবং কম হাদিয়ায় যেন সবাই প্রোডাক্ট কিনতে পারে।
আপনারা খুশি তো? পুরো ১৫দিন জুড়ে এই মেলা ইনশাআল্লাহ্.....
এডমিন প্যানেলের পক্ষ থেকে