Udoyon Rajib

Udoyon Rajib An overrated poet
A funny man who knows
No one gonna take him seriously!

22/03/2026

অন্তত জড়ো হও
জানি এক হওয়া কঠিন

জানি
যার পথ সংকীর্ণ
তার সঙ্গী হওয়া যায় নাহ
চালাকির দুনিয়ায়
সহজ স্বপ্ন
আর দেখতে চায় নাহ চোখ

অন্তত তাকাও
জানি দেখা কঠিন

জানি
আমাদের মন বন্ধ
ফোন খোলা
ঘন ঘন বার্তা আসে এখানে
দৃষ্টি আটকে আছে
গুজব আর আজব আজব শিরোনামে
All eyes is on Enemy!

অন্তত শোনো
জানি সব গান
পুরোনো
জানি বন্ধন বোনা জটিল

জানি
একটি শীতের সন্ধ্যার কথা বর্ণনা করে
বন্ধুকে আর কেউ চিঠি লেখে নাহ
ইতিতে কেউ থাকে না
কারও একান্ত প্রিয়

অন্তত কাঁদো
জানি বর্ষণ অলৌকিক
জানি
সে নিজের মর্জি মতো ঝরে

তবুও!

তবুও
সকল নহর আর নদী
যেভাবে সাগরের কাছে এসে মেশে
সেভাবে —
অন্তত জড়ো হও

আমি জানি, এক হওয়া কঠিন

২ মার্চ ২০২৬
পৃথিবী

22/09/2025

সাইন্স কী বলে জানি নাহ
মন বলে
তুমি আশেপাশেই আছো

২২ সেপ্টেম্বর ২০২৫
পৃথিবী

01/08/2025

তোমার বোঝা উচিৎ
কণ্ঠ : S M Hasibur Rahman

13/05/2025

ধন্য তুমি
এই আমারে ফেল বানায়া রাখসো
রাখো
তুমি তোমার একশো রাখো
আমার বত্রিশই একশো!

তোমার নয় আর ছয় পনেরো
আমি হাতে কিছু রাখি নাহ
বলে নানান লোকে নানান কথা
আমি গায়ে কিছুই মাখি নাহ

তুমি অন্তরেতে আসিলে
আমি আর কিছু দেখি নাহ
এই আধার, পাথার— নস্যি!

আরে, সে তো তোমার আঁখি নাহ

১৪ মে ২০২৫
পৃথিবী

06/03/2025

কুসুম

Address


Telephone

+8801621110910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udoyon Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your establishment to be the top-listed Arts & Entertainment?

Share