চিত্রতরঙ্গ

চিত্রতরঙ্গ Artist

এখনো কতজনের ফোনেই ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘স্টারি নাইট’ ওয়ালপেপার হিসেবে থাকে। মডার্ন আর্টের নিদর্শন হিসে...
09/07/2025

এখনো কতজনের ফোনেই ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘স্টারি নাইট’ ওয়ালপেপার হিসেবে থাকে। মডার্ন আর্টের নিদর্শন হিসেবে ছবিটি প্রচুর ব্যবহার করা হয়। শিল্পীরা এই ছবি নিয়ে অনেক সময় কাটান, অনুশীলন করেন। বিজ্ঞানীরাও এটি নিয়ে মাথা ঘামিয়েছেন। তাঁরা বলছেন, এই ছবিতে প্রকৃতির এক জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া লুকিয়ে আছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই চিত্রকর্মের ঘূর্ণায়মান আকাশের রেখাগুলো বাস্তব জগতের বায়ুমণ্ডলীয় প্রবাহের (fluid dynamics) মতো। এর মানে হলো, এই ছবি শুধু ভ্যান গঘের কল্পনার ফসল নয়, বরং এটি বায়ুর গতিবিধির এক নিখুঁত চিত্র।

১৮৮৯ সালের জুন মাসে মানসিক অস্থিরতার কারণে দক্ষিণ ফ্রান্সের একটি আশ্রমে থাকাকালে ভ্যান গঘ এই ছবি এঁকেছিলেন। তাঁর কল্পনার রূপ ক্যানভাসে হয়ে উঠেছিল ঘূর্ণমান আকাশের ছবি, যেখানে নীল ও হলুদ রঙের বিভিন্ন স্তরের মিশ্রণে সৃষ্টি হয়েছে এক অসাধারণ চিত্র, যেখানে ‘গতি’ আছে।

সম্প্রতি চীনের গবেষকেরা এই ছবির ঘূর্ণিপাকগুলোর দিকে বিশেষ নজর দেন। ছবিটি থেকে তাঁরা বুঝতে পারেন, এগুলোর সঙ্গে বাস্তব জগতের তরল প্রবাহের অনেক মিল আছে। গবেষণায় তাঁরা দেখেন, ছবিটির আঁচড় ও রঙের বিন্যাস আসলে গ্যাসীয় প্রবাহের গতিশীলতার সঙ্গেও মিলে যায়।

এই গবেষণা ‘ফিজিকস অব ফ্লুইডস’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ‘স্টারি নাইট’ ছবির ১৪টি স্বতন্ত্র ঘূর্ণি বিশ্লেষণ করে তাঁরা দেখতে পেয়েছেন, এগুলো কোলমোগোরভের সূত্র মেনে চলে। কোলমোগোরভের তত্ত্ব ব্যাখ্যা করে, কীভাবে বায়ুমণ্ডলের গ্যাসশক্তি প্রবাহিত হয় এবং বিভিন্ন মাত্রায় পরিবর্তিত হয়।

গবেষকেরা অবশ্য স্পষ্ট করেছেন, ভ্যান গঘ এই বিজ্ঞানের সূত্রগুলো জানতেন না। কারণ, এগুলো তাঁর মৃত্যুর বহু বছর পর আবিষ্কৃত হয়েছে। তবে তাঁর সূক্ষ্ম পর্যবেক্ষণশক্তি ও প্রকৃতির প্রতি গভীর সংবেদনশীলতার কারণে তিনি এমন চিত্র আঁকতে সক্ষম হয়েছেন। গবেষক ইয়ংশিয়াং হুয়াং বলেন, ‘ভ্যান গঘ হয়তো প্রকৃতির বিভিন্ন ঘূর্ণিপাক ও মেঘের গতিবিধি লক্ষ করেই এই চিত্রকর্ম এঁকেছিলেন বা তাঁর মধ্যে আকাশের গতি বোঝার এক সহজাত ক্ষমতা ছিল।’

ভ্যান গঘের ‘স্টারি নাইট’ শুধু বায়ুমণ্ডলীয় প্রবাহের সঙ্গে নয়, অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গেও বিস্ময়করভাবে মিলে যায়। ২০২০ সালে একদল গবেষক একটি নতুন প্রজাতির ময়ূর মাকড়সার নামকরণ করেছিলেন ‘স্টারি নাইট স্পাইডার’। কারণ, এই মাকড়সার পিঠের রঙিন বিন্যাসের সঙ্গে ছবির ঘূর্ণমান আকৃতির মিল পাওয়া যায়। ২০২১ সালে একদল মাইক্রোবায়োলজিস্ট লক্ষ করেন, ব্যাকটেরিয়ার এক বিশেষ প্রজাতির কলোনির বৃদ্ধি এবং ‘স্টারি নাইট’-এর মূল ঘূর্ণিগুলোর মধ্যে মিল আছে। এ ছাড়া ২০২৩ সালের মে মাসে নাসার জুনো প্রোব বৃহস্পতির উত্তর গোলার্ধের ঝড়ের নতুন ছবি প্রকাশ করে, যা ‘স্টারি নাইট’-এর মতোই ঘূর্ণমান ও দেখতে এলোমেলো ছিল।

এই চিত্রকর্ম থেকে বোঝা যায়, শিল্পীর সংবেদনশীল চোখও কখনো কখনো প্রকৃতির গভীর সত্য আবিষ্কার করতে পারে।

সূত্র: লাইভ সায়েন্স

সম্প্রতি চীনের গবেষকেরা এই ছবির ঘূর্ণিপাকগুলোর দিকে বিশেষ নজর দেন। ছবিটি থেকে তাঁরা বুঝতে পারেন, এগুলোর সঙ্গে বা...

Soft as silence, love dissolves in every brushstroke — a cat caught in the hush of a watercolor dream.
03/07/2025

Soft as silence, love dissolves in every brushstroke — a cat caught in the hush of a watercolor dream.


ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে...বসিলায় কাঠ ফাটা রোদে বুড়িগঙ্গা নদীর পাড়ে বসে কালো পানির ওপর নিস্তব্ধ নৌকা ভাসানো ছবিটা ...
01/07/2025

ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে...

বসিলায় কাঠ ফাটা রোদে বুড়িগঙ্গা নদীর পাড়ে বসে কালো পানির ওপর নিস্তব্ধ নৌকা ভাসানো ছবিটা স্নিগ্ধ সেরুলিয়ান ব্লুতে আঁকতে আমার কি যে ভালো লাগছিলো! জীবনের একটা মানে খুঁজে পাওয়া যায় যেনো, তাইনা?

Watercolor on paper
29/06/2025

Watercolor on paper

Fun time with students 🎨
31/05/2025

Fun time with students 🎨

Art lovers, don’t miss out! Your next favorite artwork is waiting for you! Art market is open until February 3rd—come ex...
31/01/2025

Art lovers, don’t miss out! Your next favorite artwork is waiting for you! Art market is open until February 3rd—come explore, connect, and collect beautiful art! See you there. ☺️
#2025

৪ হাজার কোটি টাকার পেইন্টিংশিল্পপ্রভার প্রচ্ছদে যে পেইন্টিংটি দেখছেন এটি পোস্ট- ইম্প্রেশনিস্ট ধারার শিল্পী পল গগ্যাঁর আঁ...
07/01/2025

৪ হাজার কোটি টাকার পেইন্টিং
শিল্পপ্রভার প্রচ্ছদে যে পেইন্টিংটি দেখছেন এটি পোস্ট- ইম্প্রেশনিস্ট ধারার শিল্পী পল গগ্যাঁর আঁকা একটি তৈলচিত্র। পেইন্টিংটির নাম : ‘তুমি কবে বিয়ে করবে?’ এই পেইন্টিংটি বিক্রি হয়েছে ৩০ কোটি মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি টাকা।
‘তুমি কবে বিয়ে করবে’। তাহিতির দুই তরুণীর এমন আকুতির বহিঃপ্রকাশ পল গগ্যাঁর তুলির আঁচড়ে অমরত্ব লাভ করেছে। পল গগ্যাঁ। পোস্ট-ইম্প্রশনিজম আন্দোলনের অন্যতম ফরাসী শিল্পী পল গঁগাকে আমরা সবাই চিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৪৮ সালের ৭ জুন মহান এই শিল্পীর জন্ম। শিল্পকর্মে নতুন ধারার জন্মদাতা পল গগ্যাঁ এখন গোটা বিশ্বের শিল্পী সমাজের মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। মর্যাদা আর সুনাম বাড়ানোর পাশাপাশি অর্থের দিক দিয়েও একটি শিল্পকর্ম কত যে দামি হতে পারে এর এক নতুন উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। অবশ্য এটি তার জীবদ্দশায় নয়, মৃত্যুর একশ’ ১২ বছর পর হয়েছে।
১৮৯২ সালে অর্থাৎ একশ’ ২৩ বছর আগে পল গগ্যাঁর আঁকা ‘তুমি কবে বিয়ে করবে’ শিরোনামের তৈলচিত্রটি এবার ৩০ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ইউরোপ ও আমেরিকায় শিল্পকর্ম কেনাবেচার সঙ্গে যারা জড়িত তাদের জানা মতে বিশ্বে এখন (মে, ২০১৫) পর্যন্ত এত বেশি দামে আর কোন শিল্পকর্ম বিক্রি হয়নি। এ এক বিশ্ব রেকর্ড।
সুইজারল্যান্ডের বাসেলে বসবাসরত বিখ্যাত চিত্র সংগ্রাহক রুডলফ স্টিচেলিন তার সংগ্রহে থাকা চিত্রকর্মটি ওই দামে বিক্রির কথা নিশ্চিত করেছেন। তাদের পারিবারিক ট্রাস্টের মালিকানায় থাকা ২০টিরও বেশি মহামূল্যবান ইমপ্রেশনিস্ট ও পোস্ট-ইমপ্রেশনিস্ট চিত্রকর্মের মধ্যে ‘তুমি কবে বিয়ে করবে’ অন্যতম। এরমধ্যে গগ্যাঁ ছাড়াও ভ্যান গগ, পিকাসো ও পিসারো’র আঁকা শিল্পকর্ম্ও রয়েছে রুডলফের কালেকশনে। এসব চিত্রকর্ম কুন্টসমিউজিয়াম বাসেল ধার নিয়ে প্রায় অর্ধশতাব্দি ধরে জনসমক্ষে প্রদর্শন করে আসছিল। সম্প্রতি জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে রুডলফের মতভেদ দেখা দিলে তিনি গগাঁর ওই চিত্রকর্মটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। কোন নিলাম নয়, ব্যক্তিগত পর্যায়ে এই লেনদেন হয়েছে।
কেবল একটি চিত্রকর্ম ৩০ কোটি ডলারে বিক্রি হওয়ায় সারা বিশ্বের শিল্প প্রেমিক ও শিল্পীদের মধ্যে এটি আলোড়ন সৃষ্টি করেছে। তাই ঘটনাটা সত্যি কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এর কারণও আছে। যিনি কিনলেন তার পরিচয়ও দেয়া হচ্ছে না। তবে গ্রাহকের গোপনীয়তা রক্ষার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ডিলার বলেছেন, কাতারের একজন গ্রাহক এটি কিনেছেন। এদিকে বাসেলের মেয়র গাই মরিন গগ্যাঁর চিত্রকর্ম বিক্রির কথা নিশ্চিত করেছেন।
আর্ট নিউজ লেটার বিয়ার ফ্যাক্সটেও বলা হয়েছে, ৩০ কোটি ডলারে বিক্রি হ্ওয়া গগ্যাঁর শিল্পকর্মটি কাতারেরই কেউ কিনেছেন বলে শোনা যাচ্ছে।
এখন পল গগ্যাঁর আঁকা ‘তুমি কবে বিয়ে করবে?’ শিরোনামের চিত্রকর্মটি রেকর্ড মূল্যে বিক্রি হলেও জীবদ্দশায় তাকে বা তার শিল্পকর্মের এমন মূল্যায়ন করা হয়নি। এ এক বড় আক্ষেপ ! পল গগ্যাঁ মারা গেছেন প্রায় বিনা চিকিৎসায়। অসুস্থ হয়ে রাস্তায় বেহুঁশ হয়ে পৃএ ছিলেন। কিছুলোক তাঁকে হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুর সময় তাঁর বেডে রোগীর পরিচয় লেখা ছিল এভাবে--
রোগীর নাম : অজ্ঞাত
পরিচয় পথের ভিখেরি
তবু, সান্তনা; শিল্পীর মৃত্যু হলেও শিল্পকর্মের মৃত্যু নেই। একসময় শিল্পকর্ম ও শিল্পী দুয়েরই কদর বাড়ে। তখন আর শিল্পীর ভোগ করার কিছু থাকে না।
(শিল্পপ্রভা ৩ বর্ষ : ২ সংখ্যায় প্রকাশিত)
#
+র ফি হ ক
সম্পাদক, শিল্পপ্রভা
©

Beauty of ProteinWatercolor on paper
01/01/2025

Beauty of Protein
Watercolor on paper

27/12/2024

Beautiful winter.

25/12/2024

Are we actually twins? 👯‍♀️ Sometimes it feels unreal how alike we are, yet so unique in our own ways. Twin bond is something truly magical! ❤️✨

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিত্রতরঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to চিত্রতরঙ্গ:

Share