BHOOT Frequency

BHOOT Frequency “রাত এখন গভীর… বাতাসে একটা অচেনা গন্ধ…
তুমি শুনছো BHOOT Frequency —
যেখানে প্রতিটা শব্দে আছে ভয়, আর প্রতিটা নিরবতায় লুকানো একটা গল্প,,,,!!!!!

🕯️ "লাশকাঁটা ঘর – চরনগরের মধ্যরাত"~ চরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো লাশকাঁটা ঘরটি নিয়ে বহুদিন ধরে অদ্ভুত সব গল্...
30/11/2025

🕯️ "লাশকাঁটা ঘর – চরনগরের মধ্যরাত"

~ চরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো লাশকাঁটা ঘরটি নিয়ে বহুদিন ধরে অদ্ভুত সব গল্প শোনা যায়।
রাত ১২টার পর ঘরের পাশ দিয়ে হাঁটতেও সাহস করে না কেউ।

কারণ—
ওখানে যারা ঢোকে, তারা আর আগের মতো বের হয় না।

রাতের দিকে লাশকাঁটা ঘরের সামনে দাঁড়ালেই মনে হয়—ভেতরে লোহার ট্রলি ধীরে টেনে নেওয়া হচ্ছে…
যেন কেউ হাঁটছে, অথচ সেখানে থাকার কথা তো কাউই না!

---

🌑 রাত ১টা

ইন্টার্ন ডাক্তার করিম সেদিন একাই নাইট ডিউটিতে ছিল।
হঠাৎ ওয়ার্ডবয় দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল—

“স্যার, লাশঘরের ভেতর কেউ কাঁদছে… খুব জোরে!”

করিম প্রথমে ভেবেছিল—মজা করছে।
কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে নিজেও শুনল—
ভেতর থেকে আসা ঠান্ডা, জমাট বাঁধা কণ্ঠের কান্না, যা স্পষ্টই লাশকাটা ঘরের ভেতর থেকে।

---

🚪 দরজা খুলতেই…

করিম ধীরে ধীরে লোহার দরজাটা ঠেলল।
এক ঝাপটা বরফশীতল বাতাস সরাসরি তার গায়ে লাগল।

ভেতরে আলো কম।
চারদিকে ম্লান ছায়া নড়ছে।
একটা পুরনো টেবিলের ওপর সাদা কাপড় ঢাকা একটা দেহ শুয়ে আছে—
আর কাপড়টা হালকা নড়ছে…
যেন কোনো মৃত মানুষ নিঃশ্বাস নিচ্ছে!

করিম এগোতেই কাপড়টা নিজে থেকেই সরে গেল।

নিচে থাকা মৃতদেহটির দুটি চোখ বড় করে খোলা!

যে মানুষটিকে কয়েক ঘণ্টা আগেই পোস্টমর্টেম করা হয়েছিল—
সে হঠাৎ ধীরে, জমাট বাঁধা গলায় বলে উঠল—

“করিম… আমার কিছু কথা অসম্পূর্ণ… তুমি শুনো…”
---
❗ যে সত্য কেউ জানত না

মৃতদেহটি কাঁপা হাত তুলে দেয়ালের কোণে থাকা পুরনো স্টোররুমের দিকে ইশারা করল।

করিম সাহস করে ভেতরে ঢুকতে, তার বুক ধক করে উঠল—
মাটির নিচে আধা ডোবা একটি পুরনো লাশ পাওয়া গেল।
যে নিখোঁজ হওয়ার মামলা বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল।

পেছন থেকে আবার সেই মৃতদেহের শীতল গলা ভেসে এল—

“ওকে খুন করা হয়েছিল… তোমরা সেটা জানো না…
আমাকে নয়… ওর সত্যটা বের হওয়া দরকার…”

হঠাৎ ফটাস করে লাইট নিভে গেল।
ঘরজুড়ে ছড়িয়ে পড়ল ঘন অন্ধকার।
এর মধ্যে শুধু শোনা যাচ্ছে—

লোহার ট্রলির চাকা ঘষে এগিয়ে আসার শব্দ…
ধীরে… আরও ধীরে… ঠিক করিমের দিকেই…

---

🌤️ পরদিন সকাল

স্বাস্থ্যকর্মীরা দেখতে পেল—
করিম লাশকাঁটা ঘরের সামনে অচেতন হয়ে পড়ে আছে।

আর ভেতরের সেই স্টোররুমে পাওয়া গেল বহুদিনের হারানো লুকানো লাশটি—
যার রহস্য কেউ জানত না এত বছর।

করিম জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলল—

“ওরা আমাকে কিছু বলতে চাইছিল…
কিন্তু একজন বলল—
‘আজ না… আবার আসবো।’

|| এমন আরো দারুন দারুণ গল্প পড়তে আমাদের পেইজের সঙ্গেই থাকুন, আমি আবার হাজির হবো, নতুন ভয়ের কাহিনী নিয়ে।
কান রাখো, চোখ বন্ধ করো, আর শুনতে ও পড়তে থাকো,,, " BHOOT frequency " ||

25/11/2025

সে আসছে 💀

20/11/2025

~ অভিশপ্ত ঘড়ি || Bangla Horror Story || সময় কারো নয়...!!!


~ চোখ রাখুন BHOOT Frequency তে...
20/11/2025

~ চোখ রাখুন BHOOT Frequency তে...

~ তৃতীয় রাত। সময় ২:৫৮।রাহাত ঘুম ভাঙতেই শুনল ঘড়ির শব্দ—টিক… টিক…সে তাকিয়ে দেখল, মিনিটের কাঁটা নিজে এগোচ্ছে…২:৫৯…তারপর ৩:০...
19/11/2025

~ তৃতীয় রাত। সময় ২:৫৮।
রাহাত ঘুম ভাঙতেই শুনল ঘড়ির শব্দ—
টিক… টিক…
সে তাকিয়ে দেখল, মিনিটের কাঁটা নিজে এগোচ্ছে…
২:৫৯…
তারপর ৩:০০।

ঠিক তখনই ঘড়ির কাঁচ হঠাৎ ফেটে গেল।
ভেতর থেকে বেরিয়ে এল ঠাণ্ডা নিশ্বাসের শব্দ—
হহহহহ…

>> গল্প পুরোটা জানতে চোখ রাখুন BHOOT Frequency তে.....শিগ্রই আসছে "অভিশপ্ত ঘড়ি"

16/11/2025

~ তুই আমাদের নাম ভূলে গেছিস ? || Bangla Horror Story


15/11/2025

~ সে আসছে আবারো...!!!
আজ রাতে চোখ রাখুন

~ "রাতের রেললাইন" আসছে খুব ধ্রুত শুধুমাত্র   তে.......
14/11/2025

~ "রাতের রেললাইন" আসছে খুব ধ্রুত শুধুমাত্র তে.......

13/11/2025

~ যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন,,,

✅আপনাদের জীবনে ঘটে যাওয়া কোন গল্প আমাদের শেয়ার করতে চাইলে আমাদের Inbox এ করতে পারেন ✅

Send a message to learn more

12/11/2025

~ আজও শুনা যায় ঐ শ্মশানের ডাক || Bangla Horror Story


Address

Adarsha Sadar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when BHOOT Frequency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share