The Politics দি পলিটিক্স

The Politics দি পলিটিক্স The Daily Political News
(1)

মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ডফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আ...
23/06/2026

মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ৬ মিনিটের মাথায় গোল করেই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ এই তারকা।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন পর্তুগালের এই তারকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত টানা পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এবারও গোল করতে পারলে সেই রেকর্ড আরও সমৃদ্ধ হবে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির এখনো কারও নেই। রোনালদোর পর পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি রয়েছে শুধু তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির।

২০০৬ সালের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলযাত্রা শুরু করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।

রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক। সেবার মোট চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার ঝুলিতে যোগ হয় একটি গোল। ফলে পাঁচটি বিশ্বকাপে এখন পর্যন্ত রোনালদোর মোট গোলসংখ্যা আট। এবারের বিশ্বকাপে নবম অপেক্ষার অবসান হলো তার
সূত্র নিউজ ২৪

গোল মেশিনের সুইচ অন। ৩৯ মিনিটে করলেন আরও এক গোল; অপেক্ষা একটা হ্যাটট্রিকের!
23/06/2026

গোল মেশিনের সুইচ অন। ৩৯ মিনিটে করলেন আরও এক গোল; অপেক্ষা একটা হ্যাটট্রিকের!

23/06/2026

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার করলো বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন

মারুফ হোসেনঃ
আওয়ামী লীগের চলমান রাজনৈতিক অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে, বাকশীমুল ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এরই ধারাবাহিকতায় প্রতিবাদী মিছিল করেছে বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো বাকশীমুল ইউনিয়নের কুমিল্লা টু বাগড়া প্রধান সড়কের কালিকাপুর বাজার।

মঙ্গলবার (২৩ জুন) শত শত নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ সহ আরও অনেকে। সকাল থেকে শুরু করে কর্মসূচি পালন করেন। এছাড়াও সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।

প্রতিবাদ মিছিল শেষে বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ বলেন, বাংলাদেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বার্থান্বেষী মহলরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ জনগন মেনে নেবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায় স্বার্থান্বেষী মহল। যা বাকশীমুল ইউনিয়ন বিএনপি প্রতিহত করবে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ বলেন , আওয়ামীলীগ সহ সকল ষড়যন্ত্র কারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, করব। সকল অপপ্রচার ও অপপ্রচারকারীদদের বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সবসময় রাজপথে জাগ্রত ও বেন গার্ড হিসেবে কাজ করেছে, আগামীতেও করবে। রাজপথে বিএনপি নেতাকর্মীরা সব সময় সোচ্চার। আওয়ামী লীগ বিরোধী যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের মোকাবেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সব সময় প্রস্তুত।

বাকশীমুল ইউনিয়ন নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ পরিচালনা করছেন
সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েন। আইনি পথে আসার আহবান করি। আওয়ামীলীগ সহ তাদের সকল অঙ্গসংগঠনকে আর ভুল না করার উপদেশ দেন বিএনপি নেতৃবৃন্দ।

বারবার পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে, কিন্তু বাস্তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এতে কি সত্যিই কোনো মৌলিক পরিবর্তন আসে?অনেক...
23/06/2026

বারবার পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে, কিন্তু বাস্তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এতে কি সত্যিই কোনো মৌলিক পরিবর্তন আসে?
অনেকের মতেই ইউনিফর্ম বদলানোর চেয়ে বেশি জরুরি হচ্ছে ব্যবস্থাপনা, মনোভাব ও সেবার মান উন্নয়ন। শুধু বাহ্যিক পরিবর্তনে বড় কোনো ফল পাওয়া যায় না, যদি ভেতরের সিস্টেম ও কাজের সংস্কৃতি অপরিবর্তিত থাকে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার ইউনিফর্মে নয়, বরং তার ন্যায়, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতায়।

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিমোঃ শাহজাহান বাশার কুম...
23/06/2026

বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজরা উচ্চ বিদ্যালয়ের (EIIN: ১০৫২২০) প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ এনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরিত পৃথক আবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মো. গিয়াস উদ্দিন ১৭ নভেম্বর ১৯৯৯ সালে সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন এবং ১ মে ২০০০ সালে এমপিওভুক্ত হন। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও আরও সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও বিধি লঙ্ঘন করে তৎকালীন সভাপতির যোগসাজশে ২১ নভেম্বর ২০১০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরবর্তীতে ১৭ নভেম্বর ২০১২ সালে যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, নিয়োগসংক্রান্ত নথিপত্র যাচাই করলে বিষয়টির সত্যতা পাওয়া যাবে।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, বিদ্যালয়ের ভর্তি ফি, বেতন, জরিমানা এবং ফরম পূরণের অর্থ বিধি অনুযায়ী ব্যাংকে জমা রাখার পরিবর্তে নগদে গ্রহণ করে ভুয়া ভাউচারের মাধ্যমে ব্যয় দেখানো হয়েছে। পাশাপাশি ক্যাশবুকে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয়নি এবং ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে আর্থিক লেনদেনের অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, প্রতি বছর সরকারি অডিট এবং প্রতি তিন মাস অন্তর অভ্যন্তরীণ অডিট বাধ্যতামূলক হলেও গত ১৭ বছর ধরে কোনো অডিট করা হয়নি। ফলে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের প্রকৃত হিসাব গোপন রাখা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সরকার থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত অনুদান—যেমন টি.আর., কাবিখা, এডিবি, জেলা পরিষদ এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়নি। এসব অর্থের ব্যবহার ক্যাশবুক, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ২০১১ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে ব্রাহ্মণপাড়া সদরে ওশান স্কুলের পাশে "ভাই ভাই ভিলা" নামে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেছেন মো. গিয়াস উদ্দিন। অভিযোগকারীদের দাবি, একজন প্রধান শিক্ষকের সরকারি বেতন-ভাতার আয়ে এ ধরনের সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। তাই তাঁর সম্পদের উৎস অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া, বিদ্যালয়ের আর্থিক লেনদেন, ক্যাশবুক, ব্যাংক হিসাব, অডিট প্রতিবেদন এবং স্থাবর-অস্থাবর সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "আমার বরাবর একটি অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্তের জন্য ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এছাড়া অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আবেদনপত্রে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারীর দাবি। অভিযোগগুলোর সত্যতা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই বা প্রমাণিত হয়নি। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার করলো বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন মারুফ হোসেনঃআওয়ামী লীগের চলমান রাজনৈতি...
23/06/2026

ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার করলো বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন

মারুফ হোসেনঃ
আওয়ামী লীগের চলমান রাজনৈতিক অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল করেছে, বাকশীমুল ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এরই ধারাবাহিকতায় প্রতিবাদী মিছিল করেছে বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো বাকশীমুল ইউনিয়নের কুমিল্লা টু বাগড়া প্রধান সড়কের কালিকাপুর বাজার।

মঙ্গলবার (২৩ জুন) শত শত নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ সহ আরও অনেকে। সকাল থেকে শুরু করে কর্মসূচি পালন করেন। এছাড়াও সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।

প্রতিবাদ মিছিল শেষে বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ বলেন, বাংলাদেশ স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বার্থান্বেষী মহলরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ জনগন মেনে নেবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায় স্বার্থান্বেষী মহল। যা বাকশীমুল ইউনিয়ন বিএনপি প্রতিহত করবে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ বলেন , আওয়ামীলীগ সহ সকল ষড়যন্ত্র কারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, করব। সকল অপপ্রচার ও অপপ্রচারকারীদদের বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সবসময় রাজপথে জাগ্রত ও বেন গার্ড হিসেবে কাজ করেছে, আগামীতেও করবে। রাজপথে বিএনপি নেতাকর্মীরা সব সময় সোচ্চার। আওয়ামী লীগ বিরোধী যেকোনো রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের মোকাবেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সব সময় প্রস্তুত।

বাকশীমুল ইউনিয়ন নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল ও সমাবেশ পরিচালনা করছেন
সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েন। আইনি পথে আসার আহবান করি। আওয়ামীলীগ সহ তাদের সকল অঙ্গসংগঠনকে আর ভুল না করার উপদেশ দেন বিএনপি নেতৃবৃন্দ।

Address

Cumilla

Telephone

+8801738820065

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Politics দি পলিটিক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to The Politics দি পলিটিক্স:

Share