Multimedia TV

Multimedia TV It's a online news portal.

এনটিভির এমসিআর ম্যানেজার তাইফুর রহমান নাদভীর ইন্তিকালে গভীর শোক : Ahsanul Mahboob Zubair বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকার...
31/05/2026

এনটিভির এমসিআর ম্যানেজার তাইফুর রহমান নাদভীর ইন্তিকালে গভীর শোক : Ahsanul Mahboob Zubair

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩০ মে এক শোক বিবৃতিতে বলেন, “ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)-এর সম্প্রচার বিভাগের (এমসিআর) ম্যানেজার তাইফুর রহমান নাদভীর ইন্তিকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

বিবৃতিতে তিনি বলেন, “তাইফুর রহমান নাদভী ছিলেন গণমাধ্যম অঙ্গনের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মী। মাত্র ৪২ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁর এই ইন্তিকালে এনটিভি পরিবার ও গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”

বিবৃতিতে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। একই সাথে আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহধর্মিণী ও তাঁর দুই সন্তানের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করছি।”

যেখানে রাষ্ট্রের জনগণ এক পক্ষে মন্তব্য করে সেখানে রাষ্ট্রীয় খরচে আইনজীবী মনোনয়ন।
25/05/2026

যেখানে রাষ্ট্রের জনগণ এক পক্ষে মন্তব্য করে সেখানে রাষ্ট্রীয় খরচে আইনজীবী মনোনয়ন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর জানাযা ও দাফন সম্পন্ন; জেলা জামায়াতের শোক বাংলাদেশ জ...
25/05/2026

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর জানাযা ও দাফন সম্পন্ন; জেলা জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণী মরিয়ম বেগম (৫৫)
অসুস্থতাজনিত কারণে ২৫ মে রাত ১২:১৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গিয়েছেন। ২৫ মে বেলা ১১:৩০ টায় হোয়াইক্যং কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জেলা আমীরের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমা কে দাফন করা হয়।
জানাযায় অংশ গ্রহণ করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর ও জামাতা মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল আলম, আমিনুল ইসলাম হাসান, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসিন, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবু তালহাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , প্রাতিষ্ঠানিক, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ।
শোক বার্তা:
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এক বিবৃতিতে তিনি মরহুমা মরিয়ম বেগমের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে জেলা আমীরের সহধর্মিণীর ইন্তিকালে জেলা জামায়াতের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। নেতৃবৃন্দ মরহুমার যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকাহত পরিবার-পরিজনের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার তাওফীক কামনা করেন।

পৌরসভা কিলিয়ার সাফ গরি ফেলাইউম।না থাকবে কোন রাস্তার ময়লা,না থাকবে সমাজের ময়লা
16/05/2026

পৌরসভা কিলিয়ার সাফ গরি ফেলাইউম।

না থাকবে কোন রাস্তার ময়লা,না থাকবে সমাজের ময়লা

সমুদ্র জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভাসমুদ্র ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা কার্যক্রম জোরদার এবং জনসচ...
16/05/2026

সমুদ্র জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক মতবিনিময় সভা

সমুদ্র ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রেডিয়েন্ট ওশান রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার (ROREC) এর উদ্যোগে আয়োজিত এ সভায় সমুদ্রসম্পদ রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলেন, সমুদ্র ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও দায়িত্বশীল করে তুলবে।

আলোচনা সভায় বক্তারা সমুদ্রের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে বাদে মাগরিব প্রিন্স অব ঈদগ...
16/05/2026

ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়নের উদ্যোগে বাদে মাগরিব প্রিন্স অব ঈদগাঁও মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

ইউনিয়ন আমির অধ্যাপক মো: হাকিম আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা ফাজেল ইবনে শরিফ প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, অফিস সম্পাদক কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, মাস্টার আব্দুর রশিদ, জয়নাল আবেদীন, আব্বাস উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলা নববর্ষ  উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্...
14/04/2026

বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য ‘নববর্ষ উৎসব’ সম্পন্ন​যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিয়েছে জা...
14/04/2026

কক্সবাজারে ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য ‘নববর্ষ উৎসব’ সম্পন্ন

​যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নিয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, কক্সবাজার শহর শাখা। শতাধিক শিশু-কিশোর ও অভিভাবকের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গন এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন শাখা পরিচালক ইমাম হোসেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার জাবেরুল গনি।

আয়োজনে ​প্রতিযোগিতা হিসেবে ছিল চিত্রাঙ্কন, ঘুড়ি প্রদর্শনী ও মেমোরি টেস্ট চ্যালেঞ্জ টু ওয়াটার এবং হ্যান্ডকার্চিফ।

ফুলকুঁড়ি কালচারাল একাডেমির শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনা,​সুস্থ সংস্কৃতির চর্চা ও শিশুদের মেধা বিকাশের অঙ্গীকার নিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

​ #ফুলকুঁড়িআসর #নববর্ষ১৪৩৩ #কক্সবাজার #শিশুসংগঠন #বাংলা_নববর্ষ

28/03/2026
আগামীকাল কক্সবাজার আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।আগামীকাল...
22/03/2026

আগামীকাল কক্সবাজার আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আগামীকাল ২৩ মার্চ দুপুর ২ টায় নভোএয়ারের একটি ফ্লাইটে পারিবারিক সফরে কক্সবাজার সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি পরদিন ২৪ মার্চ দুপুরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

সফরে ২৪ মার্চ সকাল ১০ টায় কক্সবাজার পাবলিক হলে কক্সবাজার শহর জামায়াত আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন।

Address

Cox's Bazar, Bangladesh.
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Multimedia TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category