07/04/2023
বৃষ্টি হোক,
ছুঁয়ে যাক তোমার- বারান্দা, চায়ের কাপ আর তুমি
চেনা এ শহরের ব্যস্ততাকে গ্রাস করুক;
-বৃষ্টির সুর
-দুরন্ত বাতাস
-মাটির ঘ্রাণ
আর পাখির ডাক!
আমার অবেলার চিঠি মাথার খুলি থেকে বেরিয়ে আসুক!
জায়গা করে নিক খোলা আকাশে...
ঘন কালো মেঘে সেই চিঠি হারাবে না!- ভয় নেই..!
সেই শব্দগুলো মেঘে মেঘে ভেসে যাবে তোমার বারান্দায়..
তুমি কি ভিজিয়ে নিবে তোমার হাত সেই বৃষ্টিতে
নাকি এবেলাতেও আবার হারাবে সেই চিঠি!?
কাঁদাতে পানিতে মাখামাখি হয় রাস্তা;
শতকোটি শতাব্দী পরেও বৃষ্টি হলে
প্রতি ফোঁটা জানবে,
"আমি তোমায় ভালোবাসি!"
কক্সএমসি ব্যাচ ১৩ -অনুরণ