28/06/2026
আল্লাহ আমাদের এমন জ্ঞান ও প্রজ্ঞা দান করুন, যাতে আমরা জীবনের প্রয়োজনীয় বিষয়গুলোর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে পারি। যদি আমরা বুঝতে পারতাম, একটি সুখী স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে তোলা কতটা অমূল্য!
এখন সময় এসেছে সংসার কে গাছের চারার মত যত্ন নেয়ার🍀 এ কথাটি শুধুমাত্র বিবাহিত নারীর জন্য নয় বরং বিবাহিত পুরুষদের জন্য ও প্রযোজ্য।
একপাক্ষিক ভাবে যখন কেউ সংসার করেই যায় কেউ একজন যখন শুধু মানিয়ে নিয়ে যায় ,ওই সংসার দিনশেষে নিষ্প্রাণ হয়ে যায়..... এবং এর ফলাফল আমরা আমাদের আশেপাশে প্রতিনিয়ত অহরহ দেখতে পাচ্ছি।
Dr. Shusama Reza পোস্ট থেকে হুবুহু তুলে ধরলাম "Take care of your families and hold your loved ones close. Life is fragile, and time has a quiet way of turning today's ordinary moments into tomorrow's most precious memories. Live each moment with presence, gratitude and sincerity"
It's a deep message for all the conjugal partners out there🌱
খুব সাধারন একটা উদাহরণ দেই - যা ঘরে ঘরে হয়ে থাকে ;
ধরুন আপনার স্ত্রী আপনার জন্য প্রতিদিন আলাদা করে ঠান্ডা পানি ফ্রিজে দিয়ে রাখে, যাতে আপনি বাসায় আসলে এক গ্লাস ঠান্ডা পানি আপনার হাতে ধরিয়ে দিতে পারে। আপনি স্বামী হয়ে বিষয়টা নিয়ে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না ..... আর চিন্তা করলেন যে ; আরে এটাতো ওরই কাজ, ও সারাক্ষণ বাসায় থাকে.....
আবার অনেক পুরুষ ভাবে- এখন তো বিয়ে হয়ে গেল, ভালোবাসা প্রকাশ করার দরকার কি!!
এভাবেই অবহেলা বলেন কিংবা কেয়ারলেসনেস থেকেই সম্পর্কগুলো ফিকে হয়ে যায়। মনে ক্ষত জমতে জমতে এবং দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা গর্ত তৈরি হয় যে গর্তের ভেতরটা আর কখনো ভরাট করা যায় না। এসব থেকেই কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয় এবং একে অপরের প্রতি অনীহা চলে আসে।
যত আধুনিক যুগই হোক, সন্তান জন্মের পর সেপারেশন ব্যাপারটা একদমই সুখকর নয় .....
বিবাহিত নারী পুরুষ উভয়েরই নিজের পরিবারের প্রতি আরো মনোযোগী এবং দায়িত্বশীল হতে হবে।
কালকে ওনাদের খবর টা দেখার পর শুধু মাথায় ঘুরছে আমাদের নানা-নানি, দাদা দাদীরা কিভাবে উনাদের সম্পর্ক গুলো টিকিয়ে রেখেছিল ‼️