28/08/2026
আসসালামু আলাইকুম৷
এই বেডশিটটা আমাদের একজন রিপিটেড ক্লায়েন্টের অর্ডার। মজার ব্যাপার হলো, এরকমই একটা বেডশিট এর আগেও তাদের পরিবারের জন্য বানিয়ে দিয়েছিলাম। সেটা তাদের এতটাই পছন্দ হয়েছিল যে এবারও প্রায় একই ধরনের আরেকটা অর্ডার চলে এলো। 🥹
আর এই কাজটার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো—ডিজাইনটা আমার আঁকা, আর পুরোটা সেলাই করেছে আমার আম্মু। ❤️
মানে, একদিকে আমার আঁকিবুঁকি, আর অন্যদিকে আম্মুর হাতের সেলাই—দুজনের কাজ মিলে তৈরি হয়েছে এই বেডশিটটা। 😬
আলহামদুলিল্লাহ, আমাদের কাজ পছন্দ করে একই পরিবারের পক্ষ থেকে আবারও অর্ডার পাওয়া—এটা সত্যিই অনেক আনন্দের। ❤️
একটা কাজ ভালো লাগার চেয়েও, সেই ভালো লাগা থেকে আবার ফিরে আসাটাই একজন ছোট উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় পাওয়া। 🥰